এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ স্বাস্থ্য অ্যাপে নিজের “সুস্থভাবে হাঁটা” পর্যবেক্ষণ করা

আপনি আপনার iPhone পকেটে বা আপনার কোমরের কাছে পকেটে রাখলে, স্বাস্থ্য অ্যাপ কাস্টম অ্যালগরিদম ব্যবহার করে আপনার ভারসাম্য, শক্তি এবং চলাফেরা পরীক্ষা করে। যদি আপনার সুস্থভাবে হাঁটা কমে যায় বা কমই থাকে তাহলে আপনি একটি নোটিফিকেশন পেতে পারেন, ও স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছের লোকজনের সাথে নোটিফিকেশনটি শেয়ার করতেও পারেন। আপনার সুস্থভাবে হাঁটা ভালো করতে সহায়তা করার জন্য স্বাস্থ্য অ্যাপ আপনাকে ব্যায়ামও দেখাতে পারে। (iPhone 8 বা এর পরবর্তী ভার্সন।)

কিভাবে আপনার সুস্থভাবে হাঁটা কম বা খুবই কম হয়ে গেলে নোটিফিকেশন পাবেন?

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “সারসংক্ষেপ” অপশনে ট্যাপ করুন, তারপর উপরের ডানদিকে আপনার ছবি বা আপনার নামের আদ্যক্ষরে ট্যাপ করুন।

  3. “স্বাস্থ্য সংক্রান্ত চেকলিস্ট”-এ ট্যাপ করুন।

  4. সুস্থভাবে হাঁটার নোটিফিকেশনের জন্য “সেট আপ করুন”-এ ট্যাপ করুন, তারপর স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

আপনার নোটিফিকেশন রিভিউ করতে, নিচে ডানদিকে “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, “সচলতা” অপশনে ট্যাপ করুন, নিচে স্ক্রোল করুন, তারপর “সুস্থভাবে হাঁটার নোটিফিকেশন” অপশনে ট্যাপ করুন।

আপনার কাছের লোকজনের সাথে আপনার সুস্থভাবে হাঁটার নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করতে, স্বাস্থ্য অ্যাপে নিজের ডেটা শেয়ার করা নিবন্ধটি দেখুন।

কীভাবে আপনার সুস্থভাবে হাঁটার ডেটা দেখবেন?

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. নিচে ডানদিকে “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপরে “সচলতা” অপশনে ট্যাপ করুন।

  3. “সুস্থভাবে হাঁটা”-এ ট্যাপ করুন (আপনাকে নিচে স্ক্রোল করতে হতে পারে)।

  4. “সুস্থভাবে হাঁটা সম্পর্কিত আরও ডেটা দেখুন” অপশনে ট্যাপ করুন।

  5. সুস্থভাবে হাঁটার তিনটি লেভেল (সাধারণ, কম এবং খুবই কম) জানতে “তথ্য দেখুন” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে আপনার “সুস্থভাবে হাঁটা” উন্নত করা যায় তা জানা

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. নিচে ডানদিকে “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপরে “সচলতা” অপশনে ট্যাপ করুন।

  3. নিচে স্ক্রোল করে “যেসব ব্যায়াম সুস্থভাবে হাঁটাকে উন্নত করতে পারে”-তে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.