এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ স্বাস্থ্য অ্যাপে নিজের ডেটা দেখা

আপনি এক জায়গায় আপনার স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কিত তথ্য দেখতে পারেন। যেমন, সময়ের সাথে সাথে আপনার মেট্রিক্স পরিবর্তিত হচ্ছে কিনা তা আপনি চেক করতে পারেন এবং অ্যাক্টিভিটি, ঘুম, মননশীলতা ও আরও অনেক কিছুর লক্ষ্য আপনি কতটা ভালোভাবে পূরণ করতে পারছেন তা দেখতে পারেন।

“সারসংক্ষেপ” স্ক্রিনে পিন করা স্বাস্থ্য অ্যাপের বিভাগ কাস্টমাইজ করা

আপনি নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অ্যাপের বিভাগ পিন করে ও সাজিয়ে রাখতে পারেন, যেমন ওষুধ, হার্ট রেট, পা ফেলার সংখ্যা এবং আরও অনেক কিছু।

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “সারসংক্ষেপ” অপশনে ট্যাপ করুন, তারপর “পিন করা আইটেম” অপশনের পাশে থেকে “এডিট করুন” অপশনে ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • কোনো স্বাস্থ্য অ্যাপের বিভাগ পিন করতে: বিভাগের পাশে “পিন করুন” বাটন-এ ট্যাপ করুন।

    • কোনো স্বাস্থ্য অ্যাপের বিভাগ আনপিন করতে: বিভাগের পাশে “ডিলিট করুন” বাটন-এ ট্যাপ করুন।

    • আপনার পিন করা তালিকায় স্বাস্থ্য অ্যাপের বিভাগ আবার সাজাতে: বিভাগের পাশে “আবার সাজান” বাটন উপরে অথবা নিচে টেনে আনুন।

  4. আপনার কাজ হয়ে গেলে, “সম্পন্ন হয়েছে” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে আপনার হাইলাইট দেখবেন?

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “সারসংক্ষেপ” অপশনে ট্যাপ করুন, তারপর আপনার সাম্প্রতিক স্বাস্থ্য এবং ফিটনেস ডেটার হাইলাইট দেখতে নিচে স্ক্রোল করে “হাইলাইট” অপশনে যান।

  3. নিম্নলিখিত কাজগুলি করুন:

    • হাইলাইট সম্পর্কে আরও ডেটা দেখতে: সেটির গ্রাফে ট্যাপ করুন।

    • সমস্ত হাইলাইট দেখতে: “সব হাইলাইট দেখুন”-এ ট্যাপ করুন।

নিজের “স্বাস্থ্য সর্ম্পকিত ট্রেন্ড” দেখা

সময়ের সাথে সাথে আপনার স্বাস্থ্য সম্পর্কিত ডেটার ট্র্যাক রাখতে সাহায্য করার জন্য, “স্বাস্থ্য” অ্যাপ আপনাকে বিশ্রামের সময় হার্ট রেট, পা ফেলার সংখ্যা এবং ঘুমের পরিমাণের মতো ধরনের ডেটার উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কে অ্যালার্ট করতে পারে। ট্রেন্ড লাইন থেকে আপনি জানতে পারেন যে এইসব মেট্রিক কতটা পরিবর্তিত হয়েছে এবং কতদিন ধরে এইভাবে আছে।

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “সারসংক্ষেপ” অপশনে ট্যাপ করুন, তারপর সাম্প্রতিক যেকোনো ট্রেন্ড দেখতে নিচে স্ক্রোল করে “ট্রেন্ড” অপশনে যান।

  3. যদি স্বাস্থ্য অ্যাপে ট্রেন্ড শনাক্ত হয়ে থাকে, তাহলে আপনি নিম্নলিখিত কাজগুলি করতে পারেন:

    • ট্রেন্ড সম্পর্কে আরও ডেটা দেখতে: সেটির গ্রাফে ট্যাপ করুন।

    • সমস্ত ট্রেন্ড দেখতে: “স্বাস্থ্য সম্পর্কিত সব ট্রেন্ড দেখুন”-এ ট্যাপ করুন।

আপনার স্বাস্থ্য সম্পর্কিত ট্রেন্ড সম্পর্কে নোটিফিকেশন পেতে, “সারসংক্ষেপ” অপশনে ট্যাপ করুন, উপরের ডানদিকে আপনার ছবি বা নামের আদ্যাক্ষরে ট্যাপ করুন, “নোটিফিকেশন” অপশনে ট্যাপ করুন, তারপর “ট্রেন্ড” অপশন চালু করুন।

কীভাবে কোনো নির্দিষ্ট স্বাস্থ্য বিভাগের জন্য ট্রেন্ড, হাইলাইট এবং বিস্তারিত বিবরণ দেখবেন?

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. স্বাস্থ্য বিভাগের স্ক্রিনটি দেখতে নিচের ডানদিকে “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

    • একটি বিভাগে ট্যাপ করুন। (সমস্ত বিভাগ দেখতে, উপরে এবং নিচে স্ক্রোল করুন।)

    • সার্চ ফিল্ডে ট্যাপ করুন, তারপর বিভাগের নাম (যেমন সচলতা) বা একটি নির্দিষ্ট ধরনের ডেটা (যেমন “হাঁটার গতি”) টাইপ করুন।

  3. ডেটা প্রকারের উপর নির্ভর করে আপনি নিম্নলিখিত কাজ করতে পারেন:

    • যেকোনো ডেটা সম্পর্কে বিস্তারিত দেখতে: “বিস্তারিত” বাটন-এ ট্যাপ করুন।

    • ডেটার সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক ভিউ দেখতে: স্ক্রিনের উপরে থাকা ট্যাবে ট্যাপ করুন।

    • নিজে থেকে ডেটা লিখতে: স্ক্রিনের উপরের ডানদিকের কোণে “ডেটা যোগ করুন”-এ ট্যাপ করুন।

    • “সারসংক্ষেপ” স্ক্রিনে পিন করতে: “সারসংক্ষেপে পিন করুন” অপশনে ট্যাপ করুন। (আপনাকে নিচে স্ক্রোল করতে হতে পারে।)

    • কোন কোন অ্যাপ এবং ডিভাইস ডেটা শেয়ার করতে পারে দেখতে: “অপশন”-এর নিচে, “ডেটা সোর্স ও অ্যাক্সেস”-এ ট্যাপ করুন। (আপনাকে নিচে স্ক্রোল করতে হতে পারে।)

    • ডেটা ডিলিট করতে: “অপশন”-এর নিচে “সব ডেটা দেখুন”-এ ট্যাপ করুন, ডেটা রেকর্ডে বামদিকে সোয়াইপ করুন, তারপর “ডিলিট করুন”-এ ট্যাপ করুন। সমস্ত ডেটা ডিলিট করতে “এডিট করুন”-এ ট্যাপ করুন, তারপর “সব ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

    • পরিমাপের একক পরিবর্তন করতে: “অপশন”-এর নিচে “একক”-এ ট্যাপ করুন, তারপর একটি একক নির্বাচন করুন।

কীভাবে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কে আরও জানবেন?

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “সারসংক্ষেপ” অপশনে ট্যাপ করুন, তারপর নিচে স্ক্রোল করে “স্বাস্থ্য অ্যাপ বা নিবন্ধ থেকে আরও জানুন”-এ যান।

  3. কোনো আইটেমের বিষয়ে আরও জানতে সেটিতে ট্যাপ করুন।

আপনি বিভিন্ন স্বাস্থ্য বিভাগের বিবরণ দেখলে আপনার ডেটা ছাড়াও প্রস্তাবিত একাধিক অ্যাপ দেখানো হয়।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.