এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

জরুরি পরিস্থিতিতে গোপনীয়তা এবং সুরক্ষা সেটিংস রিসেট করা

অন্যের সঙ্গে আপনার ডিভাইস অ্যাক্সেস এবং ব্যক্তিগত তথ্য দ্রুত শেয়ার করা বন্ধ করতে আপনি iPhone-এ সেফটি চেক ব্যবহার করতে পারেন। সেফটি চেক-এর সাহায্যে আপনি দ্রুত আপনার পাসকোড এবং Apple অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করতে, “অনুসন্ধান”-এর মাধ্যমে আপনার লোকেশন শেয়ার করা বন্ধ করতে, আপনার হাতে থাকা ডিভাইসে মেসেজ এবং FaceTime ব্যবহার সীমাবদ্ধ করতে এবং আরও অনেক কিছু করতে পারেন।

  1. আপনার iPhone-এ সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > সেফটি চেক-এ যান।

  2. “জরুরি রিসেট”-এ ট্যাপ করুন, “জরুরি রিসেট শুরু করুন”-এ ট্যাপ করুন, তারপর অনস্ক্রিন নির্দেশাবলি অনুসরণ করুন।

আপনি মানুষ, অ্যাপ এবং ডিভাইসের সাথে শেয়ার করা তথ্য পর্যায়ক্রমে রিভিউ করতে এবং আপডেট করতেও সেফটি চেক ব্যবহার করতে পারেন। সেফটি চেক দিয়ে কী করা যায়, সেই সম্পর্কে আরও জানতে পার্সোনাল সেফটি ইউজার গাইডে iPhone-এ সেফটি চেক দিয়ে কীভাবে আপনাকে সুরক্ষিত রাখা হয় তা দেখুন।

গুরুত্বপূর্ণ: আপনি হয়তো এমন তথ্যও শেয়ার করছেন, যা সেফটি চেক রিভিউ অথবা পরিবর্তন করতে পারবে না। উদাহরণস্বরূপ, অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়া শেয়ারিং এবং অন্য ডিভাইস থেকে শেয়ার করা তথ্য ইত্যাদি। আপনার শেয়ার করা তথ্য হ্রাস করার বিষয়ে অতিরিক্ত ধাপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে, পার্সোনাল সেফটি ইউজার গাইডে সেফটি চেক ব্যবহার করার সময় অতিরিক্ত বিবেচ্য বিষয় দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.