এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ লাইভ শনাক্তকরণের জন্য শর্টকাট সেট আপ করা

VoiceOver চালু থাকলে আপনি লাইভ শনাক্তকরণ দ্রুত শুরু করার জন্য একটি শর্টকাট সেট আপ করতে পারেন। যদি VoiceOver বন্ধ থাকে, তাহলে শর্টকাট দিয়ে শনাক্তকরণ মোডে ম্যাগনিফায়ার অ্যাপ খোলা যায়।

  • VoiceOver জেসচার ব্যবহার করুন: যখন VoiceOver চালু থাকে, তখন লাইভ শনাক্তকরণ চালু বা বন্ধ করতে চারটি আঙুল দিয়ে স্ক্রিনে তিনবার ট্যাপ করুন। ভিন্ন জেসচার দিতে, সেটিংস  > সহায়ক পরিষেবা >VoiceOver >কমান্ড > টাচ জেসচার-এ যান।

  • সাইড বাটন অথবা হোম বাটনে তিনবার ক্লিক করুন: সেটিংস  > সহায়ক পরিষেবা > সহায়ক পরিষেবা সংক্রান্ত শর্টকাট-এ যান, তারপর “লাইভ শনাক্তকরণ” নির্বাচন করুন। দ্রুত সহায়ক পরিষেবা ফিচার চালু বা বন্ধ করা নিবন্ধটি দেখুন।

  • iPhone-এর পিছনে ট্যাপ করুন: সেটিংস  > সহায়ক পরিষেবা > টাচ > “পিছনে ট্যাপ করুন”-এ যান, “ডবল ট্যাপ” অথবা “ট্রিপল ট্যাপ” নির্বাচন করুন, তারপর “লাইভ শনাক্তকরণ” নির্বাচন করুন। অ্যাকশন বা শর্টকাট সম্পাদন করতে iPhone-এর পিছনে ট্যাপ করা দেখুন।

  • অ্যাকশন বাটন চাপুন: “লাইভ শনাক্তকরণ” শুরু করতে অ্যাকশন বাটন কাস্টমাইজ করুন। অ্যাকশন বাটন ব্যবহার ও কাস্টমাইজ করা নিবন্ধটি দেখুন।

    দ্রষ্টব্য: সমর্থিত iPhone মডেলে অ্যাকশন বাটন উপলভ্য।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.