এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এর শব্দ এবং ভাইব্রেশন পরিবর্তন

আপনি কোনো কল, SMS, ইমেল, রিমাইন্ডার বা অন্য কোনো ধরনের নোটিফিকেশন পেলে iPhone-এ যে শব্দ হয় সেটিংসে তা পরিবর্তন করতে পারেন।

হ্যাপটিক ফিডব্যাক হলো এমন এক ধরনের ভাইব্রেশন যা আপনি হোম স্ক্রিনে কোনো আইকন স্পর্শ করে ধরে রাখার মতো কাজ করার সময় আপনার iPhone-এ অনুভব করেন।

আপনার iPhone-এর শব্দ ও ভাইব্রেশন কাস্টমাইজ করা

  1. আপনার iPhone-এর সেটিংস অ্যাপে যান।

  2. “শব্দ ও হ্যাপটিক” অপশনে ট্যাপ করুন।

  3. সমস্ত শব্দের জন্য ভলিউম সেট করতে “রিংটোন ও অ্যালার্ট” অপশনের নিচের স্লাইডারটি ধরে টানুন।

  4. হ্যাপটিক-এ ট্যাপ করুন, তারপর রিংটোন এবং অ্যালার্টের সময় হ্যাপটিক ফিডব্যাক কেমন হবে তা নির্বাচন করুন—“সর্বদা চালান”, “সাইলেন্ট মোডে চালান”, “সাইলেন্ট মোডে চালাবেন না” অথবা “কখনোই চালাবেন না”, তারপর “ফিরে যান” বাটন-এ ট্যাপ করুন।

  5. “রিংটোন”, “টেক্সট টোন” অথবা অন্য কোনো অপশনে ট্যাপ করুন।

  6. টোন নির্বাচন করুন।

  7. “হ্যাপটিক”-এ ট্যাপ করুন, তারপর একটি ভাইব্রেশন প্যাটার্ন নির্বাচন করুন অথবা নিজের ইচ্ছেমতো ভাইব্রেশন তৈরি করতে “নতুন ভাইব্রেশন তৈরি করুন”-এ ট্যাপ করুন।

আপনি নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে iPhone-এ কেমন শব্দ হবে তা পরিবর্তন করতে পারেন। কন্ট্যাক্ট অ্যাপে যান, কোনো ব্যক্তির নামে ট্যাপ করুন, “এডিট" অপশনে ট্যাপ করুন, তারপর রিংটোন ও টেক্সট টোন নির্বাচন করুন।

হ্যাপটিক ফিডব্যাক বন্ধ অথবা চালু করা

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. “শব্দ ও হ্যাপটিক” অপশনে ট্যাপ করুন।

  3. “হ্যাপটিক” অপশনে ট্যাপ করুন, তারপর একটি অপশন নির্বাচন করুন।

    হ্যাপটিক “কখনই চালাবেন না” অপশনে সেট করা থাকলে আপনি ইনকামিং কল এবং অ্যালার্টের জন্য ভাইব্রেশন শুনতে বা অনুভব করতে পারবেন না।

পরামর্শ: আপনি যদি প্রত্যাশিত সময়ে ইনকামিং কল এবং অ্যালার্ট না পান, তাহলে কন্ট্রোল সেন্টার খুলুন, তারপর “ডু-নট-ডিস্টার্ব” চালু আছে কিনা পরীক্ষা করে দেখুন। যদি “ডু-নট-ডিস্টার্ব” বাটন হাইলাইট করা থাকে, তাহলে “ডু-নট-ডিস্টার্ব” বন্ধ করতে এটিতে ট্যাপ করুন। (ডু নট ডিস্টার্ব চালু থাকলে, এর আইকন স্টেটাস বারেও প্রদর্শিত হয়।)

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.