আপনার নাম উচ্চারিত হলে iPhone-এ নোটিফিকেশন পাবেন

আপনার iPhone আপনার নাম বলা হচ্ছে কিনা তা সবসময় শুনতে পারে এবং শনাক্ত করলে আপনাকে জানাতে পারে। iPhone-এ যাতে আপনার নাম শনাক্ত করা যায়, তার জন্য আপনি বা অন্য কেউ আপনার নাম কীভাবে উচ্চারণ করেন তা রেকর্ড করতে পারবেন।

দ্রষ্টব্য: নাম শনাক্তকরণ iOS 26 এবং এর পরের ভার্সনে উপলভ্য। নাম শনাক্তকরণ শুধুমাত্র ইংরেজি ভাষায় উপলভ্য। আপনি ক্ষতিগ্রস্ত হলে অথবা আঘাত পেলে তেমন পরিস্থিতিতে অথবা খুবই ঝুঁকিপূর্ণ বা জরুরি পরিস্থিতিতে আপনার নাম শনাক্ত করার ক্ষেত্রে iPhone-এর উপর নির্ভর করবেন না।

iPhone-এ একটি নোটিফিকেশন দেখানো হচ্ছে যেখানে “নাম শনাক্তকরণ” ফিচারের সাহায্যে একটি শব্দ শনাক্ত করা হয়েছে, যেটি সম্ভবত একটি নাম।

নাম শনাক্তকরণ সেট আপ করা

  1. নিজের iPhone-এর সেটিংস অ্যাপ -এ যান।

  2. “সহায়ক পরিষেবা”-তে ট্যাপ করুন, “শব্দ ও নাম শনাক্তকরণ”-এ ট্যাপ করুন, “নাম শনাক্তকরণ”-এ ট্যাপ করুন, তারপর “নাম শনাক্তকরণ সেট আপ করুন”-এ ট্যাপ করুন।

  3. স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

“নাম শনাক্তকরণ”-এ একাধিক নাম কীভাবে যোগ করবেন?

যদি আপনার একাধিক নাম থাকে, তাহলে আপনি iPhone দিয়ে একাধিক নাম শনাক্ত করাতে পারবেন।

  1. নিজের iPhone-এর সেটিংস অ্যাপ -এ যান।

  2. “সহায়ক পরিষেবা”-তে ট্যাপ করুন, “শব্দ ও নাম শনাক্তকরণ”-এ ট্যাপ করুন, “নাম শনাক্তকরণ”-এ ট্যাপ করুন, তারপর “নাম যোগ করুন”-এ ট্যাপ করুন।

  3. স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

পরামর্শ: নাম শনাক্তকরণ দ্রুত চালু বা বন্ধ করতে, এটি কন্ট্রোল সেন্টার-এ যোগ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.