এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ কোনো ওয়েবসাইট বা অ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করা

আপনি নিজের iPhone-এ কোনো ওয়েবসাইট বা অ্যাপে সাইন ইন করার জন্য যে পাসওয়ার্ডটি ব্যবহার করেন তা পরিবর্তন করতে পারেন।

পাসওয়ার্ড অ্যাপে একটি অ্যাকাউন্টের বিবরণ দেখানো হচ্ছে, যার মধ্যে ইউজারনেম, পাসওয়ার্ড এবং ওয়েবসাইট।
  1. আপনার iPhone-এ পাসওয়ার্ড অ্যাপে যান।

  2. “সব”-এ ট্যাপ করুন, তারপর ওয়েবসাইট বা অ্যাপে ব্যবহৃত অ্যাকাউন্টটি খুঁজুন।

  3. অ্যাকাউন্টে ট্যাপ করুন।

  4. “এডিট করুন”-এ ট্যাপ করুন, “পাসওয়ার্ড পরিবর্তন করুন”-এ ট্যাপ করুন, তারপর ওয়েবসাইট বা অ্যাপে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন।

    ওয়েবসাইট বা অ্যাপে Apple-এর মাধ্যমে সাইন ইন করে আপগ্রেড করার সুবিধা থাকলে আপনি এই ফিচারটি নিজের সুরক্ষার জন্য সুবিধামতো ব্যবহার করতে পারেন। আপনি নিজের পাসওয়ার্ড পরিবর্তন করার সময় আপগ্রেড করার অপশনটি নাও পেতে পারেন, অনেক অ্যাকাউন্টে iPhone-এ স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার সুবিধা থাকে যা আপনার মনে রাখার প্রয়োজন হয় না।

দ্রষ্টব্য: যদি iPhone থেকে আপনি এমন কোনো ওয়েবসাইট বা অ্যাপের পাসওয়ার্ড সম্পর্কে সতর্কতা পান, যেটি আর উপলভ্য নয়, তাহলে আপনি নিজের iPhone ও iCloud কীচেইন থেকে সেটির অ্যাকাউন্ট অপসারণ করতে পারেন। আপনার iPhone-এ পাসওয়ার্ড অ্যাপ -এ যান, “সব”-এ ট্যাপ করুন, অ্যাকাউন্টে বাম দিকে সোয়াইপ করুন, তারপর “ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.