এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ iCloud+সাবস্ক্রাইব করা

iCloud+ দিয়ে আপনি iCloud থেকে পাওয়া সমস্ত ফিচার সহ প্রিমিয়াম ফিচার iCloud প্রাইভেট রিলে, আমার ইমেল লুকান, HomeKit সিকিওর ভিডিও সাপোর্ট এবং আপনার ছবি, ফাইল এবং আরও অনেক কিছুর জন্য প্রয়োজনীয় স্টোরেজের সুবিধা পেতে পারেন।

আপনি iCloud+ অথবা Apple One-এ সাবস্ক্রাইব করতে পারেন, যার মধ্যে iCloud+ এবং অন্যান্য Apple পরিষেবা রয়েছে। Apple সহায়তা নিবন্ধ থেকে Apple One দিয়ে Apple-এর সাবস্ক্রিপশন বান্ডেল করাদেখুন।

দ্রষ্টব্য: কিছু iCloud+ ফিচারের ন্যূনতম সিস্টেম স্পেসিফিকেশন প্রয়োজন। iCloud+ এবং এর ফিচারের উপলভ্যতা দেশ বা অঞ্চল অনুসারে পরিবর্তিত হয়।

iCloud+-এর ফিচার

আপনি যখন iCloud+-এ সাবস্ক্রাইব করেন, তখন আপনি নিম্নলিখিত কাজ iPhone-এ করতে পারেন:

iCloud+ ফিচার এবং সেগুলি আপনার সমস্ত ডিভাইসে কিভাবে কাজ করে সে সম্পর্কে আরও জানতে iCloud ইউজার গাইড দেখুন।

নিজের iCloud+ সাবস্ক্রিপশন আপগ্রেড, পরিবর্তন বা বাতিল করার উপায়

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন, তারপর iCloud-এ ট্যাপ করুন।

  3. “স্টোরেজ”-এ ট্যাপ করুন, “স্টোরেজ প্ল্যান পরিবর্তন করুন”-এ ট্যাপ করুন, তারপর অনস্ক্রিন নির্দেশাবলি অনুসরণ করুন।

দ্রষ্টব্য: আপনি যদি আপনার iCloud+ সাবস্ক্রিপশন বাতিল করেন, তাহলে আপনি অতিরিক্ত iCloud স্টোরেজ এবং iCloud+ ফিচারের অ্যাক্সেস হারাবেন।

iCloud+ শেয়ার করা

আপনি এখন পরিবারের অন্য পাঁচজন সদস্যের সাথে iCloud+ শেয়ার করতে ফ্যামিলি শেয়ারিং ব্যবহার করতে পারেন। যখন আপনার পরিবারের সদস্যরা iCloud+ শেয়ার করার জন্য আপনার আমন্ত্রণ গ্রহণ করে, তখন তাদের অতিরিক্ত স্টোরেজ এবং ফিচারে ইনস্ট্যান্ট অ্যাক্সেস থাকে।

দ্রষ্টব্য: একটি ফ্যামিলি গ্রুপের সাথে iCloud+ শেয়ার করা বন্ধ করতে, আপনি সাবস্ক্রিপশন বাতিল করতে পারেন, ফ্যামিলি গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে পারেন অথবা ফ্যামিলি শেয়ারিং বন্ধ করতে পারেন। একটি ফ্যামিলি শেয়ারিং গ্রুপে সদস্য যোগ করার উপায় দেখুন।

আপনার Apple সাবস্ক্রিপশন একত্রিত করার তথ্যের জন্য, Apple সহায়তা নিবন্ধ Apple One দিয়ে Apple সাবস্ক্রিপশন বান্ডেল করা দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.