এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone ফোর্স রিস্টার্ট করা

যদি iPhone-টি কাজ না করে এবং আপনি এটি বন্ধ করে আবার চালু করতে না পারেন, তাহলে জোর করে রিস্টার্ট করার চেষ্টা করুন।

  1. ভলিউম বাড়ানোর বাটনটি চাপুন এবং দ্রুত ছেড়ে দিন।

  2. ভলিউম কমানোর বাটনটি চাপুন এবং দ্রুত ছেড়ে দিন।

  3. সাইড বাটনটি চেপে ধরে থাকুন।

  4. Apple লোগো প্রদর্শিত হলে সাইড বাটনটি ছেড়ে দিন।

স্ক্রিনগুলি উপরের দিকে মুখ করে রাখা দুটি iPhone মডেলের একটি ইলাস্ট্রেশন। একটিতে হোম বাটন আছে। এবং অন্যটিতে হোম বাটন নেই। প্রতিটি মডেলের ক্ষেত্রে ভলিউম বাটন iPhone-এর বামদিকে এবং সাইড বাটন ডানদিকে রয়েছে।

এই পদক্ষেপ গ্রহণ করার পরও যদি আপনার iPhone রিস্টার্ট না হয়, আপনার ফোন যদি চালু না হয় অথবা ফ্রিজ অবস্থায় থাকে, তাহলে Apple সহায়তা নিবন্ধ দেখুন। অথবা আপনার iPhone-টি রিস্টার্ট করার পরও আশানুরূপ কাজ না করলে iPhone সাপোর্ট ওয়েবসাইটটি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.