এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ রিমাইন্ডার অ্যাপে অ্যাকাউন্ট যোগ করুন অথবা অপসারণ করুন

রিমাইন্ডার অ্যাপে, আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, যেমন iCloud, এন্টারপ্রাইজ দ্বারা পরিচালিত iCloud, Microsoft Exchange ও Yahoo, এবং আপনার সমস্ত টু-ডু-লিস্ট এক জায়গায় রাখতে পারেন। যেসব ডিভাইসে আপনি একই অ্যাকাউন্ট ব্যবহার করেন সেগুলিতে আপনার রিমাইন্ডারগুলি আপ টু ডেট থাকে।

দ্রষ্টব্য: আপনি যখন iCloud-এ আপডেট করা রিমাইন্ডার ব্যবহার করেন তখন এই নির্দশাবলিতে বর্ণিত সমস্ত রিমাইন্ডার ফিচার উপলভ্য হয়। অন্যান্য অ্যাকাউন্ট ব্যবহার করার সময় কিছু ফিচার উপলভ্য থাকে না।

কীভাবে iCloud-সহ আপনার সমস্ত ডিভাইসে আপনার রিমাইন্ডারগুলি আপ টু ডেট রাখবেন?

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন।

  3. iCloud-এ ট্যাপ করুন, “সব দেখুন”-এ ট্যাপ করুন, তারপর “রিমাইন্ডার” চালু করুন।

আপনার রিমাইন্ডারগুলি iCloud-এ স্টোর হয় এবং আপনি সেগুলিতে কোনো পরিবর্তন করলে তা আপনার একই Apple অ্যাকাউন্টে সাইন ইন করা iPhone, iPad, Apple Watch ও Mac-এ দেখা যায়।

iCloud-এ স্টোর করা রিমাইন্ডার আপডেট করা

আপনি যদি iOS 12 বা এর পূর্ববর্তী ভার্সনে রিমাইন্ডার ব্যবহার করে থাকেন, তাহলে অ্যাটাচমেন্ট, ফ্ল্যাগ, তালিকার রং, আইকন এবং অনান্য ফিচারগুলি ব্যবহার করার জন্য আপনাকে হয়তো iCloud-এ স্টোর থাকা আপনার রিমাইন্ডারগুলি আপডেট করতে হতে পারে।

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন।

  3. iCloud-এ ট্যাপ করুন, “সব দেখুন”-এ ট্যাপ করুন, তারপর নিশ্চিত করুন যে “রিমাইন্ডার” চালু করা আছে।

  4. রিমাইন্ডার অ্যাপে যান।

  5. “রিমাইন্ডার স্ক্রিনে স্বাগত”-এ নিম্নলিখিত অপশনগুলির মধ্যে একটি নির্বাচন করুন:

    • এখনই আপডেট করুন: আপডেটের প্রক্রিয়া শুরু করুন।

    • পরে অপডেট করুন: আপনার তালিকার উপরে একটি নীল আপডেট বাটন প্রদর্শিত হবে; আপনি যখন আপনার রিমাইন্ডার আপডেট করার জন্য প্রস্তুত থাকবেন তখন এটিতে ট্যাপ করুন।

দ্রষ্টব্য: iOS ও macOS-এর পূর্ববর্তী ভার্সনের রিমাইন্ডার অ্যাপের সাথে আপডেট করা রিমাইন্ডারগুলি সমর্থিত নয়। iOS 13 বা এর পরবর্তী ভার্সনে রিমাইন্ডার অ্যাপ আপগ্রেড করা Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

অন্যান্য অ্যাকাউন্ট যোগ করা

আপনি অন্যান্য অ্যাকাউন্ট যেমন Microsoft Exchange ও Yahoo-তে আপনার টু-ডু-লিস্ট পরিচালনা করতে “রিমাইন্ডার” অ্যাপ ব্যবহার করতে পারেন।

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর “রিমাইন্ডার” অপশনে ট্যাপ করুন।

  3. “রিমাইন্ডার অ্যাকাউন্ট”-এ ট্যাপ করুন, তারপর “অ্যাকাউন্ট যোগ করুন”-এ ট্যাপ করুন।

  4. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি করুন:

    • একটি অ্যাকাউন্ট প্রোভাইডার নির্বাচন করুন, তারপর আপনার অ্যাকাউন্টের তথ্য লিখুন।

    • যদি আপনার অ্যাকাউন্ট প্রোভাইডার তালিকায় না থাকে, তাহলে “অন্যান্য”-এ ট্যাপ করুন, CalDAV অ্যাকাউন্টে ট্যাপ করুন, আপনার অ্যাকাউন্টের তথ্য লিখুন, তারপর সেই অ্যাকাউন্টের জন্য “রিমাইন্ডার” চালু করুন।

অ্যাকাউন্ট অপসারণ করা

আপনি যখন কোনো অ্যাকাউন্ট অপসারণ বা ডিলিট করেন, তখন সেই অ্যাকাউন্টের রিমাইন্ডারগুলি আপনার iPhone-এ আর দেখা যায় না। রিমাইন্ডারগুলি আপনার ইন্টারনেট অ্যাকাউন্টে (উদাহরণস্বরূপ, iCloud.com অথবা Microsoft Exchange) এবং আপনার ইতিমধ্যেই সেট আপ করা অন্যান্য ডিভাইসে থাকে।

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর “রিমাইন্ডার” অপশনে ট্যাপ করুন।

  3. “রিমাইন্ডার অ্যাকাউন্ট”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে অ্যাকাউন্টটি অপসারণ করতে চান সেই অ্যাকাউন্টে ট্যাপ করুন।

  4. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি করুন:

    • অ্যাকাউন্টে রিমাইন্ডার ব্যবহার করা বন্ধ করতে: রিমাইন্ডার বন্ধ করুন।

      আপনি ক্যালেন্ডার অ্যাপের মতো অন্যান্য পরিষেবার জন্য অ্যাকাউন্টটি ব্যবহার করা চালিয়ে যেতে পারেন।

    • অ্যাকাউন্টে সমস্ত পরিষেবা ব্যবহার করা বন্ধ করতে: “সাইন আউট” ( iCloud অ্যাকাউন্টের জন্য) অথবা “অ্যাকাউন্ট ডিলিট করুন” (অন্যান্য অ্যাকাউন্টের জন্য)-এ ট্যাপ করুন।

      আপনি যদি “সাইন আউট করুন” বা “অ্যাকাউন্ট ডিলিট করুন” বিকল্পগুলি না দেখেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আপনার সংস্থা দ্বারা পরিচালিত হতে পারে। অপসারণের নির্দেশাবলির জন্য অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.