এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ ছবি এবং ভিডিও সংক্রান্ত তথ্য দেখা

আপনি ছবি অ্যাপে কোনো ছবি বা ভিডিওর সেভ করা মেটাডেটা সম্পর্কিত তথ্য দেখতে পাবেন। আপনি তারিখ, সময় এবং লোকেশনের মতো কিছু স্টোর করা ডেটাও পরিবর্তন করতে পারেন।

ছবি এবং ভিডিও দেখা

  1. আপনার iPhone-এ ছবি অ্যাপ -এ যান।

  2. আপনি যে ছবি বা ভিডিওর মেটাডেটা দেখতে চান সেটিতে ট্যাপ করুন, তারপর উপরে সোয়ইপ করুন বা “তথ্য” বাটন-এ ট্যাপ করুন।

    ছবি অথবা ভিডিওর উপর নির্ভর করে, আপনি নিম্নলিখিত বিবরণ দেখতে পাবেন:

    • ছবিতে শনাক্ত মানুষ ও পোষ্য (মানুষ ও পোষ্য খোঁজা এবং তাদের নাম দেওয়া নিবন্ধটি দেখুন)

    • ছবি বা ভিডিওটি বর্ণনা করার জন্য এবং সার্চে খুঁজে পাওয়া সহজ করার জন্য একটি ক্যাপশন ফিল্ড

    • ভিজ্যুয়াল লুক আপ দিয়ে শনাক্ত করা আইটেম

    • কনসার্ট বা খেলাধুলার ইভেন্টে তোলা ছবি ও ভিডিওর জন্য ইভেন্টের তথ্য

    • কোন ডিভাইস থেকে ছবি বা ভিডিওটি ক্যাপচার করা হয়েছে

    • ছবি বা ভিডিওটি তোলার তারিখ ও সময় (তারিখ ও সময় এডিট করতে “অ্যাডজাস্ট করুন”-এ ট্যাপ করুন)

    • ক্যামেরা মেটাডেটা যেমন লেন্স, শাটারের গতি, ফাইলের সাইজ এবং আরও অনেক কিছু

    • যেখানে ছবি বা ভিডিওটি তোলা হয়েছে (ম্যাপে লোকেশন দেখতে লিঙ্কটিতে ট্যাপ করুন; লোকেশন এডিট করতে “অ্যাডজাস্ট করুন” অপশনে ট্যাপ করুন); লোকেশন দেওয়ার জন্য “লোকেশন যোগ করুন” অপশনে ট্যাপ করুন)

    • যদি শেয়ার করা হয় তাহলে ছবি বা ভিডিওটি আপনার সাথে কে শেয়ার করেছে

    • ছবি কোন অ্যালবামে রয়েছে (অ্যালবামটি খুলতে ট্যাপ করুন)

    ছবি অ্যাপে একটি ছবি খোলা আছে। স্ক্রিনের নিচের অর্ধেক অংশে উপরের থেকে নিচে, তারিখ এবং সময়, ফাইলের নাম, iPhone-এর মডেল এবং ক্যামেরা সেটিংস এবং যেখানে ছবিটি তোলা হয়েছিল সেই লোকেশনের ম্যাপসহ ছবির তথ্য দেখায়।
  3. বন্ধ করতে নিচে সোয়াইপ করুন বা “তথ্য” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে কোনো ছবি বা ভিডিওর তারিখ, সময় বা লোকেশন পরিবর্তন করবেন?

  1. আপনার iPhone-এ ছবি অ্যাপ -এ যান।

  2. কোনো ছবি বা ভিডিও খুলতে সেটিতে ট্যাপ করুন, তারপর “আরও বাটন”-এ ট্যাপ করুন।

  3. “তারিখ ও সময় অ্যাডজাস্ট করুন” অথবা “লোকেশন অ্যাডজাস্ট করুন”-এ ট্যাপ করুন।

    • তারিখ ও সময় পরিবর্তনের জন্য, আপডেট করার জন্য ক্যালেন্ডার ও ঘড়ি ব্যবহার করুন, তারপর “অ্যাডজাস্ট করুন” অপশনে ট্যাপ করুন।

    • লোকেশন পরিবর্তনের জন্য, যেখানে ছবি তোলা হয়েছে টেক্সট ফিল্ডে সেই জায়গার নাম লিখুন, তারপর ম্যাপ লোকেশনের মধ্যে দেখানো হলে সেই জায়গায় ট্যাপ করুন।

ছবির ব্যাচের তারিখ, সময় বা লোকেশন পরিবর্তন করতে, “নির্বাচন করুন”-এ ট্যাপ করুন, আপনি যে থাম্বনেইল পরিবর্তন করতে চান তাতে ট্যাপ করুন, তারপর উপরের পদক্ষেপ অনুসরণ করুন।

কোনো ছবি বা ভিডিও সেটির আসল তারিখ, সময় বা লোকেশনে রিভার্ট করতে “আরও বাটন”-এ ট্যাপ করুন, “তারিখ ও সময় অ্যাডজ্যাস্ট করুন” বা “লোকেশন অ্যাডজ্যাস্ট করুন”-এ ট্যাপ করুন, তারপরে “রিভার্ট করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.