iPhone-এর রিমাইন্ডার অ্যাপে আইটেম ডিলিট বা রিকভার করা

আপনি আপনার রিমাইন্ডার তালিকা থেকে আইটেমগুলি স্থায়ীভাবে ডিলিট করতে পারবেন। আপনি যদি ভুল করে কোনো আইটেম ডিলিট করে দেন, তাহলে আপনি “সম্প্রতি ডিলিট করা হয়েছে” তালিকা থেকে 30 দিনের মধ্যে সেটি পুনরুদ্ধার করতে পারবেন।

কোনো আইটেম কীভাবে ডিলিট করবেন?

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. তালিকা দেখার সময় কোনো আইটেম বাম দিকে সোয়াইপ করুন, তারপর “ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

অবিলম্বে পূর্বাবস্থায় ফেরাতে, তিনটি আঙুল দিয়ে ট্যাপ করুন অথবা আপনার iPhone ঝাঁকান।

সম্প্রতি ডিলিট করা আইটেম রিকভার বা স্থায়ীভাবে ডিলিট করা

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. তালিকা ভিউতে, “সম্প্রতি ডিলিট করা হয়েছে”-তে ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি করুন:

    • কোনো আইটেম রিকভার করতে: আইটেমে ট্যাপ করুন, তারপর “রিকভার করুন”-এ ট্যাপ করুন। আইটেমটি ডিফল্ট তালিকায় চলে যাবে।

    • আইটেম স্থায়ীভাবে ডিলিট করতে: আইটেমটি বামদিকে সোয়াইপ করুন, “ডিলিট করুন”-এ ট্যাপ করুন। তারপর আবার “ডিলিট করুন”-এ ট্যাপ করুন। আপনার সমস্ত ডিভাইস থেকে আইটেমটি অবিলম্বে অপসারিত হবে।

“সম্প্রতি ডিলিট করা হয়েছে” ফোল্ডারে থাকা আইটেমগুলি 30 দিন পর স্বয়ংক্রিয়ভাবে এবং স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.