এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা

আপনি সূচক, লগারিদম এবং ত্রিকোণমিতি ফাংশনের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। আপনি চূড়ান্ত উত্তরের জন্য সমান চিহ্নের উপর ট্যাপ করার আগে বন্ধনী, ত্রিকোণমিতি এবং একাধিক গাণিতিক প্রক্রিয়াসহ সম্পূর্ণ রাশিমালা দেখতে পারেন।

দ্রষ্টব্য: ক্যালকুলেটর অ্যাপে গাণিতিক প্রক্রিয়ার সাধারণ ক্রম ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, যোগ ও বিয়োগ করার আগে গুণ প্রক্রিয়াটি করা হয়। আপনি যে রাশিমালাটি প্রথমে গণনা করতে চান সেটি বন্ধনীর রাখুন।

iPhone-এ সায়েন্টিফিক ক্যালকুলেটরে মেমোরি, সূচক, লগারিদম ও ত্রিকোণমিতির ফাংশন দেখানো হচ্ছে।

কীভাবে বৈজ্ঞানিক ক্যালকুলেটরে স্যুইচ করবেন?

  1. আপনার iPhone-এ ক্যালকুলেটর অ্যাপে যান।

  2. “মোড পরিবর্তন করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সায়েন্টিফিক”-এ ট্যাপ করুন।

কীভাবে কোনো সংখ্যা স্টোর করে সেটি দিয়ে গণনা করবেন?

  1. আপনার iPhone-এ ক্যালকুলেটর অ্যাপে যান।

  2. “মোড পরিবর্তন করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সায়েন্টিফিক”-এ ট্যাপ করুন।

  3. আপনার গণনা অনুযায়ী, আপনি নিম্নলিখিত যেকোন একটি করতে পারেন:

    • মেমোরিতে স্ক্রিনের সংখ্যা যোগ করতে: “m+”-এ ট্যাপ করুন।

    • মেমোরি থেকে স্ক্রিনের সংখ্যা বিয়োগ করতে: “m-“এ ট্যাপ করুন।

    • মেমোরিতে স্টোর করা সংখ্যাটি স্ক্রিনে আনতে: “mr”-এ ট্যাপ করুন।

    • মেমোরি থেকে স্টোর করা সংখ্যাটি মুছে দিতে: “Mc”-তে ট্যাপ করুন।

কীভাবে সূচকীয় ও লগারিদমিক ফাংশন বা নোটেশন ব্যবহার করবেন?

  1. আপনার iPhone-এ ক্যালকুলেটর অ্যাপে যান।

  2. “মোড পরিবর্তন করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সায়েন্টিফিক”-এ ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

    • কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে: একটি সংখ্যা লিখুন, x2-এ ট্যাপ করুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • কোনো সংখ্যার ঘন নির্ণয় করতে: একটি সংখ্যা লিখুন, x3-এ ট্যাপ করুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • Y-এর ঘাতে কোনো সংখ্যা লিখতে: নিধান সংখ্যা লিখুন, xy-এ ট্যাপ করুন, y-এর মান লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • x-এর ঘাতে e লিখতে: ex-এ ট্যাপ করুন, x-এর মান লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • x-এর ঘাতে 10 লিখতে: 10x-এ ট্যাপ করুন, x-এর মান লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

      পরামর্শ: x এবং 10x কী-এর উপর ট্যাপ করার পরিবর্তে বৈজ্ঞানিক নোটেশন ব্যবহার করার জন্য শর্টকাট হিসেবে “EE”-তে ট্যাপ করুন।

ইনভার্স ফাংশন লিখতে কীগুলির ঠিক নিচের কীগুলি ব্যবহার করুন: বর্গমূল, ঘনমূল, yতম মূল, স্বাভাবিক লগারিদম এবং লগারিদম।

অতিরিক্ত ফাংশন অ্যাক্সেস করতে (যেমন yx অথবা 2-এর পাওয়ার), উপরের বাঁদিকের কাছে “2nd” কী-তে ট্যাপ করুন।

কীভাবে ত্রিকোণমিতি ও হাইপারবোলিক ফাংশন ব্যবহার করুন

  1. আপনার iPhone-এ ক্যালকুলেটর অ্যাপে যান।

  2. “মোড পরিবর্তন করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সায়েন্টিফিক”-এ ট্যাপ করুন।

  3. নিচের যেকোনো ফাংশনের মান বের করুন:

    • সাইন: sin-এ ট্যাপ করুন, একটি সংখ্যা লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • কোসাইন: cos-এ ট্যাপ করুন, একটি সংখ্যা লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • ট্যানজেন্ট: tan-এ ট্যাপ করুন, একটি সংখ্যা লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • হাইপারবোলিক সাইন: sinh-এ ট্যাপ করুন, একটি সংখ্যা লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • হাইপারবোলিক কোসাইন: cosh-এ ট্যাপ করুন, একটি সংখ্যা লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

    • হাইপারবোলিক ট্যানজেন্ট: tanh-এ ট্যাপ করুন, একটি সংখ্যা লিখুন, তারপর “=“-এ ট্যাপ করুন।

এই ফাংশনগুলির ইনভার্স অ্যাক্সেস করতে (যেমন arcsine অথবা arctangent), উপরের বাঁদিকের কাছে “2য়” কী-তে ট্যাপ করুন।

কীভাবে রেডিয়ান অথবা ডিগ্রি ব্যবহার করবেন?

বৈজ্ঞানিক ক্যালকুলেটরে ডিফল্ট হিসাবে ডিগ্রি ব্যবহার করা হয়।

  1. আপনার iPhone-এ ক্যালকুলেটর অ্যাপে যান।

  2. “মোড পরিবর্তন করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সায়েন্টিফিক”-এ ট্যাপ করুন।

  3. রেডিয়নে স্যুইচ করতে “Rad”-এ ট্যাপ করুন।

    আপনি যখন ডিগ্রির পরিবর্তে রেডিয়ান ব্যবহার করেন, তখন ডিসপ্লের নিচের বাঁদিকে Rad লেবেলটি প্রদর্শিত হয় এবং Rad কী Deg হয়ে যায়।

ডিগ্রিতে ফিরে যেতে Deg কী-তে ট্যাপ করুন।

আপনি যখন আপনার iPhone লম্বালম্বি (পোর্ট্রেট মোডে) ধরে রাখেন, তখন “Rad/Deg” কী, “÷” কী-এর ঠিক উপরে থাকে। আপনি যখন এটি অনুভূমিকভাবে ধরে রাখেন (ল্যান্ডস্কেপ মোডে), তখন “Rad/Deg” কী নিচের মাঝামাঝি জায়গায় থাকে।

0 এবং 1-এর মধ্যে যেকোনো একটি সংখ্যা জেনারেট করুন

  1. আপনার iPhone-এ ক্যালকুলেটর অ্যাপে যান।

  2. “মোড পরিবর্তন করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সায়েন্টিফিক”-এ ট্যাপ করুন।

  3. Rand-এ ট্যাপ করুন।

আপনি আপনার iPhone উল্লম্বভাবে (পোর্ট্রেট ওরিয়েন্টশনে) ধরে রাখলে, “Rand কী” ডিলিট কী-এর ঠিক উপরে থাকে। আপনি যখন এটি অনুভূমিকভাবে (ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে) ধরে রাখেন, তখন Rand কী নিচের বাম দিকে থাকে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.