এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ রিমাইন্ডার অ্যাপে বিস্তারিত তথ্য যোগ করা

আপনি আপনার রিমাইন্ডারে বিবরণ যোগ করতে পারেন, যেমন নোট, লিঙ্ক, নির্ধারিত তারিখ এবং ছবি।

দ্রষ্টব্য: আপনি যখন iCloud-এ আপডেট করা রিমাইন্ডার ব্যবহার করেন, তখন এই নির্দেশাবলিতে বর্ণিত সমস্ত রিমাইন্ডার সম্পর্কিত ফিচার উপলভ্য হয়। অন্যান্য অ্যাকাউন্ট ব্যবহার করার সময় কিছু ফিচার উপলভ্য থাকে না।

রিমাইন্ডার অ্যাপে প্রতিটি রিমাইন্ডারে ছবি সহ একটি তালিকা দেখা যাচ্ছে।

কীভাবে রিমাইন্ডারে কোনো নোট, URL ও অন্যান্য বিবরণ যোগ করবেন?

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. কোনো আইটেমে ট্যাপ করুন।

  3. “নোট যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর আরও তথ্য যোগ করুন।

  4. আইটেমের বিবরণ এডিট করতে “বিবরণ এডিট করুন” বাটন-এ ট্যাপ করুন। উদাহরণস্বরূপ, আপনি তারিখ ও সময় সেট করতে পারেন, লোকেশন-ভিত্তিক রিমাইন্ডার সেট করতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ আইটেম ফ্ল্যাগ করতে পারেন বা কোনো ছবি অ্যাটাচ করতে পারেন।

কখন এবং কোথায় মনে করিয়ে দিতে হবে সেট করা

আপনাকে কোনো নির্দিষ্ট তারিখে, কোনো নির্দিষ্ট সময়ে বা লোকেশনে অথবা আপনি যখন মেসেজে কাউকে টেক্সট করছেন তখন মনে করিয়ে দেওয়া যেতে পারে।

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. একটি আইটেমে ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি করুন:

    • তারিখ ও সময় নির্ধারণ করতে: তারিখ ও সময় বাটন-এ ট্যাপ করুন, তারপর একটি অপশন নির্বাচন করুন।

      পরামর্শ: নির্ধারিত তারিখযুক্ত রিমাইন্ডারগুলি ক্যালেন্ডারে সারাদিনের ইভেন্ট হিসাবে প্রদর্শিত হয়। ক্যালেন্ডার অ্যাপে রিমাইন্ডার ব্যবহার করা দেখুন।

    • কোনো নির্দিষ্ট রিমাইন্ডার জরুরি হিসাবে চিহ্নিত করুন: “বিবরণ এডিট করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর রিমাইন্ডার পাওয়ার সময় হলে অ্যালার্ম শুনতে “জরুরি” অপশনটি চালু করুন। যদি তারিখ ও সময় ইতিমধ্যে সেট করা না থাকে, তাহলে সেগুলি ডিফল্টরূপে পরবর্তী ঘণ্টায় সেট করা হয়। অ্যালার্ম কখন সক্রিয় হবে তা পরিবর্তন করতে আপনি তারিখ ও সময় এডিট করতে পারেন।

    • একটি পুনরাবৃত্তির রিমাইন্ডার সেট করতে: “বিবরণ এডিট করুন” বাটন-এ ট্যাপ করুন, “তারিখ বা সময়” অপশনটি চালু করুন, “পুনরাবৃত্তি করুন” অপশনে ট্যাপ করুন, তারপর কত বার পুনরাবৃত্তি করতে চান তা নির্বাচন করুন।

    • নির্ধারিত তারিখ এবং সময়ের আগে একটি রিমাইন্ডার পেতে: “বিবরণ এডিট করুন” বাটন-এ ট্যাপ করুন, “সময়ের আগে রিমাইন্ডার”-এ ট্যাপ করুন, তারপর আপনি কখন রিমাইন্ডার পেতে চান তা নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, “5 মিনিট আগে”, “2 দিন আগে” অথবা অন্য কোনো অপশন।

    • লোকেশন যোগ করতে: “লোকেশন” বাটন-এ ট্যাপ করুন, তারপর আপনাকে কখন মনে করানো হবে তা নির্বাচন করুন, উদাহরণস্বরূপ আপনি যখন বাড়ি পৌঁছান অথবা আপনার iPhone-এর সাথে Bluetooth® দিয়ে কানেক্টেড থাকা কোনো গাড়িতে ওঠেন।

      দ্রষ্টব্য: লোকেশন-ভিত্তিক রিমাইন্ডার পেতে, আপনাকে অবশ্যই রিমাইন্ডার অ্যাপকে আপনার সঠিক লোকেশন ব্যবহার করার অনুমতি দিতে হবে। সেটিংস  > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা-এ যান। লোকেশন পরিষেবা চালু করুন, “রিমাইন্ডার”-এ ট্যাপ করুন, “অ্যাপ ব্যবহার করার সময়” অপশনটি নির্বাচন করুন, তারপর “সুনির্দিষ্ট লোকেশন” অপশনটি চালু করুন।

    • মেসেজ অ্যাপে রিমাইন্ডার পান: “বিবরণ এডিট করুন” বাটন-এ ট্যাপ করুন, “মেসেজ করার সময়” অপশনটি চালু করুন, তারপর আপনার কন্ট্যাক্ট তালিকা থেকে কাউকে নির্বাচন করুন। পরের বার আপনি যখন মেসেজে সেই ব্যক্তির সঙ্গে চ্যাট করবেন তখন রিমাইন্ডারটি দেখা যাবে।

  3. “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে ফ্ল্যাগ ও প্রাধান্য সেট করবেন?

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. কোনো আইটেমে ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি করুন:

    • কোনো গুরুত্বপূর্ণ আইটেম ফ্ল্যাগ করতে: “ফ্ল্যাগ করুন” বাটন-এ ট্যাপ করুন।

    • প্রাধান্য সেট করতে: “বিবরণ এডিট করুন” বাটন-এ ট্যাপ করুন, “প্রাধান্য”-এ ট্যাপ করুন, তারপর “কম”, “মধ্যম” অথবা “বেশি” নির্বাচন করুন।

কীভাবে একটি ছবি যোগ করবেন অথবা কোনো ডকুমেন্ট স্ক্যান করবেন?

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. কোনো আইটেমে ট্যাপ করুন, তারপর ছবি বাটন-এ ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি করুন:

    • একটি নতুন ছবি তুলুন।

    • আপনার ছবির লাইব্রেরি থেকে একটি ছবি নির্বাচন করুন।

    • কোনো ডকুমেন্ট স্ক্যান করুন।

    • টেক্সট স্ক্যান করে ইনসার্ট করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.