এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ অন্য পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড এক্সপোর্ট করা

আপনি আপনার ওয়েবসাইট এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড CSV ফাইলে এক্সপোর্ট করতে পারেন এবং তারপর সেগুলি অন্য পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে ইম্পোর্ট করতে পারেন।

সতর্কবার্তা: আপনার এক্সপোর্ট করা পাসওয়ার্ড এনক্রিপ্ট করা হয় না এবং যারা ফাইলটি অ্যাক্সেস করতে পারবেন তাদের কাছে সেগুলি দৃশ্যমান থাকে। অন্য পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড ইম্পোর্ট করার পর আপনার এক্সপোর্ট করা ফাইলটি ডিলিট করে দিন।

“ব্রাউজিং ডেটা এক্সপোর্ট করুন”-এর স্ক্রিনে অন্য পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড এক্সপোর্ট করার জন্য “পাসওয়ার্ড” অপশন নির্বাচন করা রয়েছে।
  1. আপনার iPhone-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Safari-তে ট্যাপ করুন।

  3. “হিস্ট্রি ও ওয়েবসাইট ডেটা”-এর নিচে, “এক্সপোর্ট করুন”-এ ট্যাপ করুন।

  4. পাসওয়ার্ড নির্বাচন করুন।

    অন্যান্য অপশনগুলি নির্বাচনমুক্ত করুন।

  5. “ডাউনলোডে সেভ করুন”-এ ট্যাপ করুন।

  6. “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

দ্রষ্টব্য: আপনি Wi-Fi পাসওয়ার্ড, কোনো গ্রুপের সাথে শেয়ার করা পাসওয়ার্ড (যদি না আপনি গ্রুপ তৈরি করেন) অথবা Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার পাসওয়ার্ড এক্সপোর্ট করতে পারবেন না।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.