এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এর Apple News+ প্রতিবেদন ও সংস্করণ ব্রাউজ করা ও পড়া

Apple News+-এর সর্বাধিক সুবিধা পেতে, আপনার পছন্দের প্রকাশনা ফলো করুন এবং বর্তমান ও আগের সংস্করণ ব্রাউজ করুন।

দ্রষ্টব্য: Apple News এবং Apple News+ সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়। Apple মিডিয়া পরিষেবার উপলভ্যতা Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

Apple News+ থেকে একটি ম্যাগাজিনের প্রতিবেদন দেখাচ্ছে। নিচের দিকে থাকা ট্যাবে News+ নির্বাচন করা হয়েছে।

প্রকাশনা ফলো ও আনফলো করা

আপনি Apple News+-এর চ্যানেল ফলো করে এর প্রকাশনা ফলো করা যায়।

  1. আপনার iPhone-এ News অ্যাপে যান।

  2. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • স্ক্রিনের নিচের দিকে “আজ” বা News+-এ ট্যাপ করুন, Apple News+ প্রকাশনার প্রতিবেদন বা সংস্করণে ট্যাপ করুন, স্ক্রিনের উপরের দিকে প্রকাশনার নামে ট্যাপ করুন, তারপর “ফলো করুন” বাটন-এ ট্যাপ করুন।

    • সার্চ ট্যাব-এ ট্যাপ করুন, সার্চ ফিল্ডে প্রকাশনার নাম লিখুন, তারপর “ফলো করুন” বাটন-এ ট্যাপ করুন।

    • News+-এ ট্যাপ করে, স্ক্রিনের উপরের দিকে থাকা বিভাগে বাম দিকে সোয়াইপ করুন, “নিউজপেপার” বা “ক্যাটালগ”-এ ট্যাপ করুন, তারপর প্রকাশনার কভারের নিচে “ফলো করুন”-এ ট্যাপ করুন।

কোনো প্রকাশনা আনফলো করতে, “ফলো করা হচ্ছে”-তে ট্যাপ করুন, প্রকাশনার উপর বামদিকে সোয়াইপ করুন, তারপর “আনফলো করুন”-এ ট্যাপ করুন।

Apple News+-এর সংস্করণ ও প্রতিবেদন ব্রাউজ করা

  1. আপনার iPhone-এ News অ্যাপে যান।

    Apple News+-এর প্রতিবেদন ও সংস্করণ “Today” ফিড, “News+-এর সেরা” ফিড ও চ্যানেল ফিডে দেখানো হয়। প্রতিবেদন (কিন্তু সংস্করণ নয়) বিষয়ের ফিড এবং সার্চের ফলাফলেও পাওয়া যাবে।

  2. সব সংস্করণ অ্যাক্সেস করতে, স্ক্রিনের নিচে News+ ট্যাবে ট্যাপ করুন, সেখানে আপনি নিচের যেকোনো একটি করতে পারেন:

    • শুধুমাত্র আপনার জন্য নির্বাচন করা News+-এর বিষয়বস্তু দেখতে: স্ক্রিনের উপরের দিকে, “News+-এর সেরা”-এ ট্যাপ করুন।

    • সব উপলভ্য প্রকাশনা দেখতে: স্ক্রিনের উপরের দিকে কাছাকাছি থাকা অপশনগুলিতে বামদিকে সোয়াইপ করুন, তারপর “ক্যাটালগ”-এ ট্যাপ করুন।

    • কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর বিভাগ দেখতে: স্ক্রিনের উপরের কাছাকাছি অপশনে বামদিকে সোয়াইপ করুন, “ক্যাটালগ”-এ ট্যাপ করুন, “ফিচার্ড”-এ ট্যাপ করুন, তারপরে “টাকা ও ব্যবসা”, “বিনোদন” বা “খেলাধূলা”-এর মতো বিভাগে ট্যাপ করুন।

    • নতুন ও সাম্প্রতিক সংস্করণ দেখতে: “আমার ম্যাগাজিন”-এ ট্যাপ করুন। স্ক্রিনের উপরের দিকে নতুন সংস্করণ ডিফল্ট হিসাবে দেখা যায়। আপনি সবচেয়ে সম্প্রতি যে সংস্করণটি পড়েছেন সেটি প্রথমে দেখানো হবে। আপনি যদি সম্প্রতি কোনো সংস্করণ ডাউনলোড করে থাকেন, তাহলে সেটি পরবর্তীতে দেখানো হবে। অন্য একটি বাছাই করার অপশন নির্বাচন করতে “আরও বাটন”-এ ট্যাপ করুন, তারপর “নাম অনুসারে বাছাই করুন” বা “তারিখ অনুসারে বাছাই করুন”-এ ট্যাপ করুন।

      দ্রষ্টব্য: আপনি কোনো Apple News+ প্রকাশনার সংস্করণ ব্লক করলে তা “আমার ম্যাগাজিন” থেকে অপসারণ হয়ে যাবে।

কীভাবে কোনো প্রতিবেদন বা সংস্করণ খুলবেন?

  1. আপনার iPhone-এ News অ্যাপে যান।

  2. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • News+ বা “Today” ফিড থেকে কোনো সংস্করণের প্রচ্ছদে ট্যাপ করুন।

    • সার্চ ট্যাব-এ ট্যাপ করুন, সার্চ ফিল্ডে Apple News+ চ্যানেলের নাম লিখুন, সেই চ্যানেলে ট্যাপ করুন, তারপর সংস্করণে ট্যাপ করুন।

    • আপনার সঙ্গে শেয়ার করা কোনো প্রতিবেদন বা সংস্করণের লিঙ্ক অনুসরণ করুন।

কীভাবে পূর্ববতী সংস্করণ অ্যাক্সেস করবেন?

  1. আপনার iPhone-এ News অ্যাপে যান।

  2. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • News+-এ ট্যাপ করুন, “আমার ম্যাগাজিন”-এ ট্যাপ করুন, সংস্করণের প্রচ্ছদের নিচে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন (অথবা প্রচ্ছদটি স্পর্শ করে ধরে রাখুন), তারপর “পূর্ববর্তী ক্যাটালগে ব্রাউজ করুন”-এ ট্যাপ করুন।

    • আপনার ফলো করা কোনো চ্যানেলে ট্যাপ করুন বা চ্যানেল সার্চ করুন, তারপর সেটিতে ট্যাপ করুন। “সাম্প্রতিক সংস্করণ”-এর নিচে, আপনি যে সংস্করণটি পড়তে চান তাতে সোয়াইপ করে, তারপর সেটি খুলতে সেটিতে ট্যাপ করুন। আপনি স্ক্রিনের উপরের দিকে থাকা বিভাগগুলিতেও ট্যাপ করতে পারেন, তারপর সমস্ত উপলভ্য সংস্করণগুলি ব্রাউজ করতে “সংস্করণ”-এ ট্যাপ করুন।

কীভাবে Apple News+-এর সংস্করণ পড়বেন?

  1. আপনার iPhone-এ News অ্যাপে যান।

  2. সংস্করণটি খুলুন, সেখানে আপনি নিচের যেকোনো একটি করতে পারেন:

    • কোনো সংস্করণের বিভিন্ন পাতায় যেতে: পরের প্রতিবেদনে যাওয়ার জন্য বাঁদিকে সোয়াইপ করুন বা আগের প্রতিবেদনে যাওয়ার জন্য ডানদিকে সোয়াইপ করুন।

    • সূচিপত্র দেখতে: আপনি যখন কোনো প্রতিবেদন পড়েন, তখন ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সংস্করণটিতে যান”-এ ট্যাপ করুন।

    • টেক্সটের সাইজ পরিবর্তন করতে: “আরও বাটন”-এ ট্যাপ করুন, “টেক্সট সাইজ”-এ ট্যাপ করুন, তারপর ছোট অথবা বড় অক্ষরে ট্যাপ করে সেই প্রতিবেদন ও চ্যানেলের অন্যান্য সমস্ত প্রতিবেদনের টেক্সট সাইজ পরিবর্তন করুন। যদি সংস্করণটি PDF হয়, তাহলে জুম করতে পিঞ্চ করুন।

আপনি সেটিংস  > [আপনার নাম] > “মিডিয়া ও কেনাকাটা” থেকে সাইন আউট করলে, আপনি শুধুমাত্র বিনামূল্যের প্রতিবেদন অ্যাক্সেস করতে পারবেন। যেসব প্রতিবেদন ও সংস্করণ অ্যাক্সেস ও ডাউনলোড করতে Apple News+ সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় সেগুলি অ্যাক্সেস ও ডাউনলোড করতে আপনাকে আবার সাইন ইন করতে হবে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.