iPhone-এ ছবি অ্যাপে স্মৃতি শেয়ার বা ডিলিট করা

আপনি মেমোরি মুভি এবং সেগুলিতে দেখানো ছবি ও ভিডিও বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি স্মৃতি ডিলিট করতে পারেন এবং স্মৃতি থেকে এমন বিষয়বস্তু শনাক্ত করতে পারেন যা আপনি কম ফিচার করতে চান।

কীভাবে মেমোরি মুভি শেয়ার করবেন?

আপনি বন্ধু ও পরিবারের সঙ্গে সরাসরি মেমোরি মুভি শেয়ার করতে পারেন অথবা একসঙ্গে দেখার জন্য সেটি AirPlay দিয়ে চালাতে পারেন।

  1. আপনার iPhone-এ ছবি অ্যাপ -এ যান।

  2. “সংগ্রহ”-এ ট্যাপ করুন।

  3. বিভিন্ন ধরনের স্মৃতির মধ্যে থেকে স্ক্রোল করতে “স্মৃতি”-এর নিচে বাম দিকে সোয়াইপ করুন অথবা সব কিছু দেখতে “স্মৃতি”-তে ট্যাপ করুন।

  4. এটি চালানোর জন্য স্মৃতির নিচের ডানদিকের কোণে “চালান” বাটন-এ ট্যাপ করুন।

  5. স্মৃতি চলার সময় স্ক্রিনের উপরে “আরও বাটন”-এ ট্যাপ করুন, তারপরে নিচের যেকোনো একটি করুন:

    • AirDrop, মেসেজ বা Mail অ্যাপ ব্যবহার করে স্মৃতি শেয়ার করতে: “শেয়ার করুন” অপশনে ট্যাপ করুন, তারপর শেয়ারিং অপশন নির্বাচন করুন।

    • AirPlay ব্যবহার করা কাছাকাছি কোনো ডিভাইসে চালাতে: AirPlay-তে ট্যাপ করুন, তারপর একটি উপলভ্য ডিভাইস নির্বাচন করুন।

      পরামর্শ: AirPlay-তে ট্যাপ করার আগে, “লুপ” অপশনে ট্যাপ করুন, যাতে স্মৃতি স্বয়ংক্রিয়ভাবে আবার চলে।

স্মৃতির সংগ্রহ শেয়ার করা

আপনি স্মৃতির সংগ্রহে প্রদর্শিত সমস্ত ছবি এবং ভিডিও শেয়ার করতে পারেন।

  1. আপনার iPhone-এ ছবি অ্যাপ -এ যান।

  2. “সংগ্রহ”-এ ট্যাপ করুন।

  3. বিভিন্ন ধরনের স্মৃতির মধ্যে থেকে স্ক্রোল করতে “স্মৃতি”-এর নিচে বাম দিকে সোয়াইপ করুন অথবা সব কিছু দেখতে “স্মৃতি”-তে ট্যাপ করুন।

  4. স্মৃতি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “ছবি শেয়ার করুন” অপশনে ট্যাপ করুন।

স্মৃতির সংগ্রহে শুধুমাত্র কিছু ছবি এবং ভিডিও শেয়ার করতে, “নির্বাচন করুন”-এ ট্যাপ করে, আপনি যে আইটেমগুলি শেয়ার করতে চান সেগুলিতে ট্যাপ করুন, তারপর “শেয়ার করুন” বাটন-এ ট্যাপ করুন।

স্মৃতিতে কোনো ব্যক্তি, স্থান বা দিন কম ফিচার করা

আপনি স্মৃতি থেকে আপনার স্মৃতি এবং ছবি অ্যাপে ফিচার করা ছবিগুলিতে এমন বিষয়গুলি শনাক্ত করতে পারেন যা আপনি কম দেখতে চান (যেমন কোনো ব্যক্তি, কোনো স্থান বা কোনো নির্দিষ্ট দিন)।

  1. আপনার iPhone-এ ছবি অ্যাপ -এ যান।

  2. “সংগ্রহ”-এ ট্যাপ করুন।

  3. বিভিন্ন ধরনের স্মৃতির মধ্যে থেকে স্ক্রোল করতে “স্মৃতি”-এর নিচে বাম দিকে সোয়াইপ করুন অথবা সব কিছু দেখতে “স্মৃতি”-তে ট্যাপ করুন।

  4. কোনো স্মৃতি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “কম ফিচার করুন” অপশনে ট্যাপ করুন।

  5. স্মৃতি অনুসারে, নিচের যেকোনো একটি নির্বাচন করুন:

    • এই দিন কম ফিচার করুন

    • এই জায়গা কম ফিচার করুন

    • “কোনো ব্যক্তিকে কম ফিচার করুন”

রিসেট করতে, ছবি অ্যাপটি খুলুন, সংগ্রহে ট্যাপ করুন, উপরের ডানদিকের কোণে আপনার অ্যাকাউন্টে ট্যাপ করুন, তারপর “প্রস্তাবিত স্মৃতি রিসেট করুন”-এ ট্যাপ করুন।

স্মৃতি ডিলিট করা

  1. আপনার iPhone-এ ছবি অ্যাপ -এ যান।

  2. “সংগ্রহ”-এ ট্যাপ করুন।

  3. বিভিন্ন ধরনের স্মৃতির মধ্যে থেকে স্ক্রোল করতে “স্মৃতি”-এর নিচে বাম দিকে সোয়াইপ করুন অথবা সব কিছু দেখতে “স্মৃতি”-তে ট্যাপ করুন।

  4. কোনো স্মৃতি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “ডিলিট করুন” অপশনে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.