iPhone-এ বিভিন্ন অ্যাপে বয়সসীমা শেয়ার করা

“অ্যাপের জন্য বয়সসীমা”-এর মাধ্যমে, পরিবারের অর্গানাইজাররা তাদের সন্তানের বয়সসীমা শেয়ার করে অ্যাপে তাদের বয়সোপযোগী অভিজ্ঞতা পেতে সাহায্য করতে পারেন। ফ্যামিলি অর্গানাইজার সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি তার সন্তানের বয়সের তথ্য সবসময় শেয়ার করবেন, না প্রতিটি অনুরোধের জন্য অনুমতি বাধ্যতামূলক করবেন নাকি কখনোই শেয়ার করবেন না (বয়সের বিধিনিষেধ দেশ বা অঞ্চল অনুযায়ী ভিন্ন হয়)। প্রাপ্তবয়স্করাও অ্যাপগুলির সাথে তাদের বয়স শেয়ার করতে পারবেন।

দ্রষ্টব্য: অ্যাপে শুধুমাত্র বয়সসীমা অ্যাক্সেস যাবে-আপনার ও আপনার সন্তানের জন্ম তারিখ গোপন রাখা হবে। আপনার পছন্দগুলি একই Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে থাকা iPhone, iPad অথবা Mac-এ সিঙ্ক হয়। থার্ড পার্টি অ্যাপের ডেভেলপার দরকারি প্রযুক্তিগত প্রয়োজনীয়তা প্রয়োগ করলে, “অ্যাপের জন্য বয়সসীমা” ফিচার শুধুমাত্র সেই অ্যাপের জন্য উপলভ্য হয়।

সেটিংসের অ্যাপে “বয়সোপযোগী অভিজ্ঞতা” বিভাগে, কীভাবে সন্তানের বয়সসীমা শেয়ার করে তার জন্য উপযুক্ত অ্যাপের অভিজ্ঞতা পাওয়া যায় সেই বিষয়ে বলা আছে।

অ্যাপগুলির ক্ষেত্রে বয়সসীমা কীভাবে সেট আপ করবেন?

  1. আপনার iPhone-এর সেটিংস অ্যাপে যান।

  2. “পরিবার”-এ ট্যাপ করুন, তারপর আপনার বা আপনার সন্তানের নাম নির্বাচন করুন।

    আপনি যদি পরিবার দেখতে না পান, তাহলে iPhone-এ ফ্যামিলি শেয়ারিং সেট আপ করুন

  3. “Apple অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড”-এ ট্যাপ করুন, তারপর “অ্যাপগুলির জন্য বয়সসীমা”-এর পাশে “সেট আপ করুন”-এ ট্যাপ করুন।

  4. স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

    দ্রষ্টব্য: আপনার জন্মতারিখ অথবা আপনার সন্তানের জন্মতারিখ আপডেট করার প্রয়োজন হলে নিজের Apple অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট জন্মতারিখ আপডেট করা নিবন্ধটি দেখুন।

কীভাবে অ্যাপের সাথে বয়সসীমা শেয়ার করার সময় পরিবর্তন করবেন?

  1. আপনার iPhone-এর সেটিংস অ্যাপে যান।

  2. “পরিবার”-এ ট্যাপ করুন, তারপর আপনার বা আপনার সন্তানের নাম নির্বাচন করুন।

    আপনি যদি পরিবার দেখতে না পান, তাহলে iPhone-এ ফ্যামিলি শেয়ারিং সেট আপ করুন

  3. “Apple অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড”-এ ট্যাপ করুন, তারপর “অ্যাপগুলির জন্য বয়সসীমা”-তে ট্যাপ করুন।

  4. “অ্যাপের সঙ্গে শেয়ার করুন”-এর পাশে পপ-আপ মেনুতে ট্যাপ করুন, তারপর আপনার বা আপনার সন্তানের জন্য বয়সসীমার জন্য একটি অপশন নির্বাচন করুন:

    • সবসময়: অ্যাপ থেকে অনুরোধ করা হলে এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের সাথে শেয়ার করা হয়।

    • আমাকে জিজ্ঞেস করা হোক: কোনো অ্যাপ যদি শেয়ার করার জন্য অনুরোধ করে, তাহলে আপনি বা আপনার সন্তান শেয়ার করার অপশন নির্বাচন করতে পারেন।

    • শেয়ার করবেন না: এটি অ্যাপের সাথে শেয়ার করা হয় না।

    আপনি সন্তানের অ্যাকাউন্টে এই অপশনটি পরিবর্তন হওয়া আটকাতে পারেন। আপনার সন্তানের iPhone বা iPad-এ অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবহার বিষয়ক Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

যেসব অ্যাপে আপনার বয়সসীমা বা আপনার সন্তানের জন্য বয়সসীমা জানতে চাওয়া হয় সেগুলির বিস্তারিত বিবরণ কীভাবে দেখবেন এবং আপডেট করবেন?

আপনি যদি অ্যাপের জন্য বয়সসীমা সেট আপ করার সময় “সর্বদা” বা “আমাকে জিজ্ঞেস করা হোক” অপশন নির্বাচন করেন, তাহলে যেসব অ্যাপ থেকে বয়সসীমার জন্য অনুরোধ করা হয়েছে, আপনি সেগুলির বিস্তারিত বিবরণ দেখতে এবং আপডেট করতে পারবেন।

দ্রষ্টব্য: বিভিন্ন ডিভাইসে এই বিবরণ দেখতে এবং আপডেট করতে, আপনি একই Apple অ্যাকাউন্টে সাইন ইন করেছেন কিনা তা নিশ্চিত করুন।

  1. আপনার iPhone-এর সেটিংস অ্যাপে যান।

  2. “পরিবার”-এ ট্যাপ করুন, আপনার নাম বা আপনার সন্তানের নাম নির্বাচন করুন, তারপর “Apple অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড”-এ ট্যাপ করুন।

    আপনি যদি পরিবার দেখতে না পান, তাহলে iPhone-এ ফ্যামিলি শেয়ারিং সেট আপ করুন

  3. “অ্যাপের জন্য বয়সসীমা”-তে ট্যাপ করুন।

  4. তালিকার কোনো অ্যাপে ট্যাপ করুন।

    আপনি কোন কোন অ্যাপগুলি থেকে বয়সসীমার জন্য অনুরোধ এসেছে এবং তা শেয়ার করা হয়েছে কি না তা দেখতে পারেন।

  5. আপনি যদি আপনার বয়সসীমা অথবা আপনার “শেয়ারিং প্রাধান্য” আপডেট করতে চান, তাহলে “আবার বয়সসীমা শেয়ার করুন” অপশনে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.