এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

কেবলের মাধ্যমে iPhone এবং আপনার কম্পিউটার কানেক্ট করা

আপনার iPhone-টিকে OS X 10.9 বা তার পরবর্তী ভার্সনের Mac-এর সাথে অথবা Windows 7 বা তার পরবর্তী ভার্সনের একটি Windows ডিভাইসের সরাসরি কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন।

আপনার iPhone-এর চার্জিং কেবল ব্যবহার করে, আপনার iPhone-টি কম্পিউটারের USB পোর্টের সাথে কানেক্ট করুন। যদি কেবলটি আপনার কম্পিউটারের পোর্টের জন্য উপযুক্ত না হয়, তাহলে আপনাকে একটি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে (আলাদাভাবে বিক্রি হয়)।

দ্রষ্টব্য: যদি আপনার iPhone-এ এই কম্পিউটারকে বিশ্বাস করবেন কিনা জানতে চেয়ে একটি অ্যালার্ট প্রদর্শিত হয়, তাহলে “বিশ্বাস করুন” নির্বাচন করুন। Apple সহায়তা নিবন্ধে ”এই কম্পিউটারটি বিশ্বাস করুন” অ্যালার্ট সম্পর্কে দেখুন।

আপনার iPhone-টি একটি কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করার পর, আপনি নিচের যেকোনো কাজটি করতে পারেন:

আপনার iPhone কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলে এবং আপনার কম্পিউটারটির বিদ্যুৎ সংযোগ থাকলে iPhone-এর ব্যাটারি চার্জ হয়।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.