এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এর ক্যামেরা দিয়ে প্যানোরামিক ছবি তোলা

প্যানো মোড-এ চারপাশের প্যানোরামিক ছবি তুলতে আপনার iPhone-এর ক্যামেরা ব্যবহার করুন।

  1. আপনার iPhone-এ ক্যামেরা খুলুন।

  2. প্যানো মোড নির্বাচন করতে বামদিকে সোয়াইপ করুন।

  3. শাটার বাটনে ট্যাপ করুন বা (সমর্থিত মডেলে) ক্যামেরা কন্ট্রোলে ক্লিক করুন।

  4. মাঝের লাইনে রেখে ধীরে ধীরে তিরের দিক বরাবর প্যান করুন।

  5. এরপর, আবার শাটার বাটনে ট্যাপ করুন বা (সমর্থিত মডেলে) ক্যামেরা কন্ট্রোলে ক্লিক করুন।

বিপরীত দিকে প্যান করতে তিরটিতে ট্যাপ করুন। লম্বালম্বি প্যান করতে, iPhone ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে ঘোরান। আপনি লম্বালম্বিভাবে প্যান করার সময়ও এর দিক উল্টাতে পারবেন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.