এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ স্বাস্থ্য অ্যাপে নিজের ওষুধ সম্পর্কে আরও জানা (শুধুমাত্র U.S.-তে উপলভ্য)

আপনি নিজের ওষুধের তালিকায় যোগ করা ওষুধ সম্পর্কে আরও জানতে পারবেন।

কোনো ওষুধের বিষয়ে জানা

কোনো ওষুধ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এটি কীভাবে কাজ করে, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এবং কীভাবে এটি উচ্চারণ করা যায় সে সম্পর্কে আপনি আরও জানতে পারবেন।

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. নিচের ডানদিকে “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ওষুধপত্র” অপশনে ট্যাপ করুন।

  3. আপনার ওষুধের তালিকা থেকে সেই ওষুধটিতে ট্যাপ করুন, তারপর নিচে স্ক্রোল করে “বিষয়ে” অপশনে যান।

নিজের ওষুধের মিথস্ক্রিয়া সম্পর্কে জানা

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. নিচের ডানদিকে “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ওষুধপত্র” অপশনে ট্যাপ করুন।

  3. নিচে স্ক্রোল করুন, তারপর “ওষুধের প্রভাব” অপশনে ট্যাপ করুন।

  4. অ্যালকোহলের মতো ইন্টাব়্যাকশন ফ্যাক্টর আপনার ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে কিনা তা জানতে, “এডিট করুন”-এ ট্যাপ করুন (“ইন্টাব়্যাকশন ফ্যাক্টর”-এর জায়গায়), প্রযোজ্য ফ্যাক্টরটি নির্বাচন করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

  5. কোনো ইন্টাব়্যাকশন সম্পর্কে আরও জানতে, সেটিতে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.