এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এর “অনুসন্ধান” অ্যাপে কোনো বন্ধুর লোকেশন পরিবর্তন হলে নোটিফিকেশন পাওয়া

আপনার বন্ধুর লোকেশন পরিবর্তন হলে নোটিফিকেশন পেতে “অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করুন। কোনো বন্ধু যখন কোনো লোকেশনে পৌঁছায়, কোনো লোকেশন ছেড়ে চলে যায় অথবা কোনো লোকেশনে না থাকে, তখন আপনি নোটিফিকেশন পেতে পারেন।

গুরুত্বপূর্ণ: আপনার বন্ধুর লোকেশন পরিবর্তন হলে নোটিফিকেশন পেতে “অনুসন্ধান” অ্যাপে আপনি নোটিফিকেশনর অনুমতি দিয়েছেন কিনা তা নিশ্চিত করুন। নোটিফিকেশন সেটিংস পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

আপনার লোকেশন পরিবর্তন হলে আপনি বন্ধুদের জানাতেও পারেন। “অনুসন্ধান” অ্যাপে নিজের লোকেশন পরিবর্তন হলে কোনো বন্ধুকে জানানো নিবন্ধটি দেখুন।

আপনার বন্ধু কোনো লোকেশনে পৌঁছালে বা সেখান থেকে চলে গেলে কীভাবে নোটিফিকেশন পাবেন?

  1. আপনার iPhone-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচের দিকে থাকা “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর যে ব্যক্তির সম্পর্কে আপনি নোটিফিকেশন পেতে চান তার নামে ট্যাপ করুন।

  3. “নোটিফিকেশন”-এর নিচে “যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর “আমাকে জানান”-এ ট্যাপ করুন।

  4. কোনো বন্ধু কোনো লোকেশনে পৌঁছালে বা সেখান থেকে চলে গেলে আপনাকে জানানো হবে কিনা তা নির্বাচন করুন।

  5. একটি লোকেশন নির্বাচন করুন অথবা “নতুন লোকেশন”-এ ট্যাপ করে নতুন লোকেশন তৈরি করুন এবং লোকেশনের ব্যাসার্ধ সেট করুন।

    বড় ব্যাসার্ধের ক্ষেত্রে, যখন আপনার বন্ধু ঠিক লোকেশনের পরিবর্তে সেই লোকেশনের কাছাকাছি থাকে, তখন আপনাকে নোটিফিকেশন পাঠানো হয়।

  6. আপনি শুধুমাত্র একবার নাকি প্রতিবার নোটিফিকেশন পেতে চান তা নির্বাচন করুন।

  7. “যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর “ঠিক আছে”-তে ট্যাপ করুন।

    আপনি নোটিফিকেশন সেট করার পর আপনার বন্ধু একটি অ্যালার্ট পায়।

    আপনি যদি কোনো পুনরাবৃত্ত নোটিফিকেশন সেট করেন, তাহলে সেট করার আগে আপনার বন্ধুকে অবশ্যই সেটির অনুমোদন দিতে হবে। আপনি যে লোকেশনটি প্রথমবার নির্বাচন করেছেন তিনি সেখানে পৌঁছালে বা সেখান থেকে বেরিয়ে গেলে একটি অ্যালার্টের মাধ্যমে তার থেকে অনুমতি চাওয়া হয়।

আপনার বন্ধু কোনো লোকেশনে না থাকলে নোটিফিকেশন পাওয়া

নির্ধারিত সময়কালে আপনার বন্ধু বা পরিবারের সদস্য কোনো নির্দিষ্ট লোকেশনে না থাকলে আপনি একটি নোটিফিকেশন পেতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার সন্তান যদি স্কুলের সময়কালে স্কুলে না থাকে, তাহলে আপনাকে জানানো হতে পারে।

  1. আপনার iPhone-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচের দিকে থাকা “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর যে ব্যক্তির সম্পর্কে আপনি নোটিফিকেশন পেতে চান তার নামে ট্যাপ করুন।

  3. “নোটিফিকেশন”-এর নিচে “যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর “আমাকে জানান”-এ ট্যাপ করুন।

  4. “কখন”-এর নিচে, “[আপনার বন্ধুর নাম] এখানে না থাকলে”-এ ট্যাপ করুন।

  5. একটি লোকেশন নির্বাচন করুন অথবা “নতুন লোকেশন”-এ ট্যাপ করে নতুন লোকেশন তৈরি করুন এবং লোকেশনের ব্যাসার্ধ সেট করুন।

    বড় ব্যাসার্ধের ক্ষেত্রে, যখন আপনার বন্ধু ঠিক লোকেশনের পরিবর্তে সেই লোকেশনের কাছাকাছি থাকে, তখন আপনাকে নোটিফিকেশন পাঠানো হয়।

  6. আপনি কখন নোটিফিকেশন পেতে চান তা নির্বাচন করুন।

    • সময়: শুরু ও শেষ সময় নির্বাচন করুন।

    • দিন: সপ্তাহের দিন নির্বাচন করুন।

  7. “যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর “ঠিক আছে”-তে ট্যাপ করুন।

    নোটিফিকেশন সেট করার আগে আপনার বন্ধুকে সেটি অনুমোদন করতে হবে। নোটিফিকেশন শুরু হওয়ার দিন ও সময়ে তারা অ্যালার্টের মাধ্যমে অনুমোদনের অনুরোধ পায়।

আপনি যে নোটিফিকেশনটি সেট করেছেন সেটি কীভাবে পরিবর্তন করবেন অথবা বন্ধ করবেন?

  1. আপনার iPhone-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচের দিকে থাকা “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর যে ব্যক্তির নোটিফিকেশন আপনি পরিবর্তন বা বন্ধ করতে চান তার নামে ট্যাপ করুন।

    এটি কোনো বন্ধু সম্পর্কে আপনার পাওয়া অথবা আপনার সম্পর্কে আপনার বন্ধুদের পাওয়া কোনো নোটিফিকেশন হতে পারে।

  3. “নোটিফিকেশন”-এর নিচে সেই নোটিফিকেশনে ট্যাপ করুন।

  4. নিচের যেকোনো একটি কাজ করুন:

    • নোটিফিকেশন পরিবর্তন করতে: যেকোনো বিবরণ পরিবর্তন করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

    • নোটিফিকেশন বন্ধ করতে: “নোটিফিকেশন ডিলিট করুন”-এ ট্যাপ করুন, তারপর আবার “নোটিফিকেশন ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

আপনি সর্বাধিক 25টি “আমাকে জানান” নোটিফিকেশন তৈরি করতে পারেন।

দ্রষ্টব্য: আপনি শুধুমাত্র সেইসব বন্ধুদের জন্য পুনরাবৃত্ত নোটিফিকেশন তৈরি করতে পারেন যাদের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.