এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এর “অনুসন্ধান” অ্যাপে নিজের লোকেশন পরিবর্তন হলে কোনো বন্ধুকে জানানো

আপনার লোকেশন পরিবর্তন হলে কোনো বন্ধুকে জানাতে “অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করুন।

আপনার বন্ধুর লোকেশন পরিবর্তন হলে আপনি একটি নোটিফিকেশন পেতে পারেন। iPhone-এর “অনুসন্ধান” অ্যাপে কোনো বন্ধুর লোকেশন পরিবর্তন হলে নোটিফিকেশন পাওয়া দেখুন।

কীভাবে নিজের লোকেশন পরিবর্তন হলে কোনো বন্ধুকে জানাবেন?

  1. আপনার iPhone-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচের দিকে থাকা “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ব্যক্তিকে জানাতে চান তার নামে ট্যাপ করুন।

  3. “নোটিফিকেশন”-এর নিচে “যোগ করুন”-এ ট্যাপ করে “[আপনার বন্ধুর নাম]কে জানান”-এ ট্যাপ করুন।

  4. আপনি কোনো লোকেশনে পৌঁছালে অথবা সেখান থেকে বের হলে আপনার বন্ধুকে জানাতে চান কিনা তা নির্বাচন করুন।

  5. একটি লোকেশন নির্বাচন করুন অথবা “নতুন লোকেশন”-এ ট্যাপ করে নতুন লোকেশন তৈরি করুন এবং লোকেশনের ব্যাসার্ধ সেট করুন।

    একটি বড় ব্যাসার্ধের ক্ষেত্রে, আপনি, ঠিক লোকেশনটির পরিবর্তে যখন লোকেশনটির কাছাকাছি থাকবেন তখন আপনার বন্ধুকে জানানো হবে।

  6. আপনার বন্ধুকে শুধুমাত্র একবার বা প্রতিবার জানাতে চান কিনা তা নির্বাচন করুন।

  7. “যোগ করুন”-এ ট্যাপ করুন।

আপনার লোকেশন পরিবর্তন হলে আপনি যেকোনো সময়ে বন্ধুদের জানানো বন্ধ পারেন। আপনি যে নোটিফিকেশনটি সেট করেছেন সেটি কীভাবে পরিবর্তন করবেন অথবা বন্ধ করবেন? দেখুন।

কীভাবে নিজের সম্পর্কে সমস্ত নোটিফিকেশন দেখবেন?

  1. আপনার iPhone-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচে “আমি”-তে ট্যাপ করুন।

    আপনার লোকেশন পরিবর্তন হলে আপনি যেসব লোকজনকে নোটিফিকেশন পাঠাতে চান তাদের একটি তালিকা “আমার বিষয়ে নোটিফিকেশন”-এর নিচে দেখতে পাবেন।

    আপনি যদি “আমার বিষয়ে নোটিফিকেশন” বিভাগটি না দেখেন, তাহলে আপনার লোকেশন পরিবর্তন হলে আপনি কোনো বন্ধুকে নোটিফিকেশন পাঠাতে পারবেন না।

  3. আরও বিস্তারিত জানতে একটি নাম নির্বাচন করুন।

“আমার বিষয়ে নোটিফিকেশন” বন্ধ করা

আপনি নিজের লোকেশন সম্পর্কিত যেকোনো নোটিফিকেশন বন্ধ করতে পারেন। এর মধ্যে আপনার সেট করা নোটিফিকেশন এবং আপনার বন্ধুর তৈরি করা নোটিফিকেশন অন্তর্ভুক্ত রয়েছে।

  1. আপনার iPhone-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচে “আমি”-তে ট্যাপ করুন।

    আপনার লোকেশন পরিবর্তন হলে আপনি যেসব লোকজনকে নোটিফিকেশন পাঠাতে চান তাদের একটি তালিকা “আমার বিষয়ে নোটিফিকেশন”-এর নিচে দেখতে পাবেন।

    আপনি যদি “আমার বিষয়ে নোটিফিকেশন” বিভাগটি না দেখেন, তাহলে আপনার লোকেশন পরিবর্তন হলে আপনি কোনো বন্ধুকে নোটিফিকেশন পাঠাতে পারবেন না।

  3. একটি নাম নির্বাচন করুন, তারপর একটি নোটিফিকেশনে ট্যাপ করুন।

  4. “নোটিফিকেশন ডিলিট করুন”-এ ট্যাপ করুন, তারপর আবার “নোটিফিকেশন ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.