এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ রিমাইন্ডার অ্যাপে তালিকা শেয়ার এবং তাতে কোলাবরেট করুন

রিমাইন্ডার অ্যাপে আপনি iCloud ব্যবহার করে টু-ডু-লিস্ট শেয়ার করতে পারেন। আপনি iCloud ব্যবহারকারী অন্যান্য ব্যক্তিদের সাথে কোলাবরেট করতে এবং তাদের টাস্ক অ্যাসাইন করতে পারেন।

দ্রষ্টব্য: আপনি যখন iCloud-এ আপডেট করা রিমাইন্ডার ব্যবহার করেন, তখন এই নির্দেশাবলিতে বর্ণিত সমস্ত রিমাইন্ডার সম্পর্কিত ফিচার উপলভ্য হয়। অন্যান্য অ্যাকাউন্ট ব্যবহার করার সময় কিছু ফিচার উপলভ্য থাকে না।

iCloud ব্যবহার করে কোনো তালিকায় কোলাবরেট করা

আপনি iCloud ব্যবহারকারী ব্যক্তিদের সাথে একটি তালিকা শেয়ার করতে পারেন এবং সেটিতে তাদের সাথে কোলাবরেট করতে পারেন। যারা আমন্ত্রণ গ্রহণ করেন তারা আইটেম যোগ ও এডিট করতে পারেন, আইটেমগুলি সম্পূর্ণ হিসাবে চিহ্নিত করতে পারেন এবং সকল অংশগ্রহণকারী প্রত্যেকের পরিবর্তন দেখতে পারেন। আপনি যাদের সাথে কোলাবরেট করছেন তাদের অবশ্যই Apple অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে এবং iCloud সেটিংসে রিমাইন্ডার চালু থাকতে হবে

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. আপনি যে তালিকাটি শেয়ার করতে চান তা দেখুন, তারপর “শেয়ার করুন” বাটন-এ ট্যাপ করুন।

    রিমাইন্ডার স্ক্রিনের নিচে শেয়ার করার অপসনসহ একটি মুদিখানার তালিকা দেখা যাচ্ছে।
  3. ডিফল্টরূপে তালিকার অংশগ্রহণকারীরা অন্য ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে পারবেন। শেয়ারিং সীমাবদ্ধ করতে “আপনি যাদের আমন্ত্রণ জানিয়েছেন তারা অন্যদের যোগ করতে পারেন”-এ ট্যাপ করুন, তারপর “অন্যদের আমন্ত্রণ জানানোর অনুমতি দিন” অপশনটি বন্ধ করুন।

  4. আপনার আমন্ত্রণ পাঠানোর পদ্ধতি নির্বাচন করুন (উদাহরণস্বরূপ, মেসেজ অথবা Mail ব্যবহার করে)।

    আপনি যদি মেসেজে অ্যাপ দিয়ে আমন্ত্রণ পাঠান, তাহলে কোনো ব্যক্তি শেয়ার্ড তালিকায় পরিবর্তন করলে আপনি মেসেজ কথোপকথনে অ্যাক্টিভিটি আপডেট পাবেন। শেয়ার্ড তালিকায় যেতে আপডেটে ট্যাপ করুন।

শেয়ার্ড তালিকায় আইটেম অ্যাসাইন করা

আপনি নিজেকে ও তালিকার যেকোনো ব্যক্তিকে টাস্ক অ্যাসাইন করতে পারেন।

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. শেয়ার্ড তালিকায়, একটি রিমাইন্ডার তৈরি বা এডিট করুন, তারপর নিচের যেকোনো একটি করুন:

    • ব্যক্তির নামের পরে @ টাইপ করুন অথবা কীবোর্ডের উপরের মেনু থেকে ব্যক্তির নাম নির্বাচন।

    • ব্যক্তি বাটন-এ ট্যাপ করুন, তারপর একজন ব্যক্তিকে নির্বাচন করুন।

পরামর্শ: আপনাকে অ্যাসাইন করা সমস্ত আইটেম দ্রুত দেখতে “আমাকে অ্যাসাইন করা স্মার্ট লিস্ট” ব্যবহার করুন।

কীভাবে কোনো শেয়ার্ড তালিকার নোটিফিকেশন চালু বা বন্ধ করবেন?

  1. আপনার iPhone-এর রিমাইন্ডার অ্যাপে যান।

  2. শেয়ার্ড তালিকার “কোলাবরেট করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপরে “শেয়ার্ড তালিকা পরিচালনা করুন”-এ ট্যাপ করুন।

  3. “কখন জানানো হবে”-এর নিচে থেকে, নিম্নলিখিত যেকোনো একটি চালু বা বন্ধ করুন:

    • আইটেম যোগ হলে: কেউ তালিকায় কোনো আইটেম যোগ করলে অ্যালার্ট পান।

    • আইটেম সম্পূর্ণ করা হলে: কেউ তালিকার কোনো আইটেম সম্পূর্ণ করলে অ্যালার্ট পান।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.