এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ News অ্যাপে ইমোজি গেম খেলা

Apple News+ সাবস্ক্রাইবাররা ইমোজি দিয়ে শব্দ এবং বাক্যাংশ সম্পূর্ণ করে দৈনিক ইমোজি গেম পাজল সমাধান করতে পারেন।

এই লজিক এবং শব্দের পাজল খেলার উদ্দেশ্য হল যত সম্ভব কম মুভ ব্যবহার করে বেশি সংখ্যক বাক্যাংশ সম্পূর্ণ করা। প্রতিটি ইমোজিকে সরাসরি, সংযোগের মাধ্যমে অথবা অন্য ইমোজির সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আপনি যখন কোনো উত্তর দেওয়ার চেষ্টা করেন বা কোনো ইঙ্গিত খুলে দেখেন, তখন সেটি একটি মুভ হিসেবে গণ্য হয়।

দ্রষ্টব্য: Apple News, Apple News+ ও পাজল সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়। iOS এবং iPadOS ফিচার উপলভ্যতা ওয়েবসাইট দেখুন।

ইমোজি গেমটিতে কত সংখ্যক মুভ ব্যবহার করা হয়েছে দেখানো হচ্ছে, উত্তর হিসাবে দুটি ইমোজি রাখা আছে এবং উত্তর দেওয়া হয়নি এমন জায়গায় একটি ইমোজি রাখা হবে।
  1. আপনার iPhone-এ News অ্যাপে যান।

  2. ইমোজি গেম পাজল খুলুন

  3. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • উত্তর দেওয়ার চেষ্টা করুন: ইমোজির বিভিন্ন সংজ্ঞা বা সংযোজন বিবেচনা করুন, তারপর প্রতিটি শব্দ বা বাক্যাংশ সম্পূর্ণ করতে সবচেয়ে উপযুক্ত ইমোজি (বা ইমোজির গ্রুপ) টেনে আনুন।

      উদাহরণস্বরূপ, “pear” ইমোজি 🍐 দিয়ে “DISAP_ _ _ _” সম্পূর্ণ হতে পারে কিন্তু “fruit” হিসাবে ভাবলে এটি “_ _ _ _ _ FUL”-কেও সম্পূর্ণ করতে পারে।

      কোনো উত্তরে ইমোজি সম্পর্কিত অক্ষর ধারাবাহিকভাবে উপস্থিত নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, একটি “earth” ইমোজি 🌍 “L_ _ _N _ _E ROPES”-এ টেনে আনলে তা দিয়ে “learn the ropes” বাক্যাংশটি লেখা যেতে পারে।

      ইমোজির গ্রুপকে সামগ্রিকভাবে ব্যাখ্যা করুন। উদাহরণস্বরূপ, একটি 🐠 মানে “মাছ” হতে পারে, কিন্তু 🐠🐠🐠 মানে হয়তো “স্কুল” বোঝায়।

    • ইঙ্গিত খুলে দেখতে: “বড় করুন” বাটন-এ ট্যাপ করুন। এটি একটি মুভ হিসাবে গণ্য করা হয়।

    • উত্তর দেখতে: “আরও বাটন”-এ ট্যাপ করুন, তারপর “প্রকাশ করুন”-এ ট্যাপ করুন। আপনি যেসব উত্তর খুঁজে পাননি সেগুলি দেখানো হয়েছে। এই পাজলটি আপনার স্কোরবোর্ডের পরিসংখ্যান ও স্ট্রিকে গণনা করা হয় না।

পরামর্শ: দ্রুত ইমোজি গেম টিউটোরিয়াল পেতে “আরও বাটন”-এ ট্যাপ করুন, তারপর “কীভাবে খেলবেন”-এ ট্যাপ করুন। অথবা ইমোজি গেম ফিড খুলতে “আরও পাজল” নির্বাচন করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.