এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ পাসওয়ার্ড ব্যবহার করা

পাসওয়ার্ড অ্যাপে আপনি নিজের সব পাসওয়ার্ড, পাশকী এবং ভেরিফিকেশন কোড এক জায়গায় পেতে পারেন। আপনি একই Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে থাকলে আপনার সমস্ত ডিভাইসে এগুলি ব্যবহার করতে পারবেন এবং iCloud সেটিংসে গিয়ে “পাসওয়ার্ড ও কীচেইন” চালু করতে পারবেন। এবং আপনি যদি অ্যাপ ও ওয়েবসাইটে সাইন ইন করার জন্য “অটোফিল” ব্যবহার করেন, তাহলে আপনার পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড অ্যাপে দেখানো হবে।

ওয়ার্ড অ্যাপের হোম স্ক্রিনে “সব”, “পাসওয়ার্ড”, “ভেরিফিকেশন কোড”, “W-Fi”, “সুরক্ষা” এবং “ডিলিট করা হয়েছে”-এর জন্য বাটনগুলি সহ “শেয়ার্ড গ্রুপ” তালিকা রয়েছে।

আপনার সব ধরনের পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল দেখুন:

  • অ্যাপের পাসওয়ার্ড

  • ওয়েবসাইটের পাসওয়ার্ড

  • Apple দিয়ে সাইন ইন করা

  • পাশকী

  • ভেরিফিকেশন কোড

  • Wi-Fi-এর পাসওয়ার্ড

  • গ্রুপের সাথে শেয়ার করা পাসওয়ার্ড

বাছাই করে অথবা সার্চ করে পাসওয়ার্ড খুঁজুন। তারপর পাসওয়ার্ড দেখতে বা পাসওয়ার্ড পরিবর্তন করতে বা ডিলিট করতে “এডিট করুন”-এ ট্যাপ করুন।

পরামর্শ: পাসওয়ার্ড অ্যাপে, দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শের জন্য “সুরক্ষা”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.