iPhone-এ প্রিভিউ অ্যাপ ব্যবহার শুরু করা

PDF ফর্ম পূরণ ও সই করতে, ডকুমেন্ট স্ক্যান করতে এবং PDF ডকুমেন্ট ও ছবিতে কোনো পরিবর্তন করার জন্য কীভাবে প্রিভিউ অ্যাপ ব্যবহার করতে হয় তা জানুন।

স্ক্রিনে একটি PDF ফর্ম দেখানো হচ্ছে যেখানে, যে ফিল্ডগুলি পূরণ করতে হবে সেগুলি হাইলাইট করা হয়েছে। স্ক্রিনের নিচে “অ্যানোটেশন যোগ করুন”, মার্কআপ, অটোফিল, “ক্রপ করুন”, তথ্য, “শেয়ার করুন” এবং সার্চ বাটন রয়েছে। “অটোফিল” বাটনটি নির্বাচন করা হয়েছে দেখাচ্ছে।

কীভাবে PDF ফর্ম পূরণ করবেন?

প্রিভিউ অ্যাপে কোনো PDF ফর্ম পূরণ করতে, “ফর্ম পূরণ করুন” বাটন-এ ট্যাপ করুন এবং একটি ফিল্ড নির্বাচন করুন। টেক্সট লিখুন অথবা অনস্ক্রিন কীবোর্ডের উপরে দেখানো কোনো পরামর্শে ট্যাপ করুন। যদি ফিল্ডটি সই-এর ফিল্ড হয়, তাহলে আপনি সই যোগ করতে আপনার আঙুল ব্যবহার করতে পারেন।

প্রিভিউ অ্যাপের মূল স্ক্রিন। “নতুন ডকুমেন্ট” এবং “ডকুমেন্ট স্ক্যান করুন” বাটনগুলি স্ক্রিনের মাঝখানে দেখাচ্ছে। স্ক্রিনের নিচে “সাম্প্রতিক,” “শেয়ার করা হয়েছে” এবং “ব্রাউজ করুন” ট্যাব রয়েছে।

কীভাবে স্ক্যান করে সেভ করার মাধ্যমে কোনো PDF ফাইল তৈরি করবেন?

আপনি টেক্সট বা ডকুমেন্ট স্ক্যান করে PDF তৈরি করতে পারেন। স্ক্রিনের মাঝখানে থাকা “ডকুমেন্ট স্ক্যান করুন” অপশনে ট্যাপ করুন, প্রতিটি পৃষ্ঠা ক্যাপচার করার জন্য সেটিকে ক্যামেরার সামনে রাখুন, তারপর “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

প্রিভিউ অ্যাপে একটি লক করা PDF ফর্ম দেখাচ্ছে যাতে একটি পাসওয়ার্ড ফিল্ড রয়েছে। স্ক্রিনের নিচে মার্কআপ, তথ্য এবং “শেয়ার করুন” বাটন রয়েছে।

কীভাবে পাসওয়ার্ড দিয়ে PDF ডকুমেন্ট সুরক্ষিত রাখবেন?

আপনি পাসওয়ার্ড দিয়ে PDF লক করতে পারেন। একটি PDF খুলুন, ফাইলের নামের পাশে “অ্যাকশন মেনু” বাটন-এ ট্যাপ করুন, তারপর “লক করুন” অপশনে ট্যাপ করুন। “পাসওয়ার্ড প্রয়োজন” অপশনটি চালু করুন, তারপর “পাসওয়ার্ড” ও “যাচাই করুন” ফিল্ডে একটি পাসওয়ার্ড লিখুন।

স্ক্রিনে একটি ছবি দেখানো হচ্ছে যার ফোরগ্রাউন্ডে আঙ্গুর রয়েছে। একটি মেনুতে “ব্যাকগ্রাউন্ড অপসারণ করুন” অপশনটি দেখা যাচ্ছে। স্ক্রিনের নিচে মার্কআপ, “ক্রপ করুন”, তথ্য এবং “শেয়ার করুন” বাটন রয়েছে।

কীভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড অপসারণ করবেন?

আপনি যা গুরুত্বপূর্ণ সেটার উপর ফোকাস করার জন্য ছবির ব্যাকগ্রাউন্ড অপসারণ করতে পারেন। স্ক্রিনের উপরে “আরও বাটন”-এ ট্যাপ করুন, তারপর “ব্যাকগ্রাউন্ড অপসারণ করুন” অপশনটি নির্বাচন করুন।

প্রিভিউ অ্যাপে, একটি পরিষেবা চুক্তির PDF-এ টেক্সট হাইলাইট এবং স্ট্রাইক থ্রু করা রয়েছে। টেক্সটের নিচে হাইলাইট, আন্ডারলাইন এবং স্ট্রাইক থ্রু বাটন রয়েছে।

কীভাবে টেক্সট হাইলাইট, আন্ডারলাইন বা স্ট্রাইক থ্রু করবেন?

আপনি PDF-এর টেক্সট হাইলাইট করতে, আন্ডারলাইন করতে বা স্ট্রাইক থ্রু করতে পারেন। একটি PDF খুলুন, তারপর টেক্সট নির্বাচন করুন। “হাইলাইট করুন” অপশনে ট্যাপ করুন, তারপর হাইলাইটের জন্য একটি রং, আন্ডারলাইন বাটন অথবা “স্ট্রাইক থ্রু” বাটনে ট্যাপ করুন।

আরও জানতে চান?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.