এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ বাড়ি-তে HomePod সেট আপ করুন

আপনি HomePod সেট আপ করতে এবং অনেক HomePod সেটিংস কন্ট্রোল করতে হোম অ্যাপ ব্যবহার করতে পারেন।

iPhone এবং HomePod দিয়ে আপনি কী কী করতে পারেন তা জানতে, HomePod ইউজার গাইডে নিচের বিষয়গুলি দেখুন:

দ্রষ্টব্য: HomePod সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়।

ইন্টারকম মেসেজ পাঠাতে এবং পেতে “বাড়ি” ব্যবহার করুন

  1. আপনার iPhone-এ হোম অ্যাপে যান।

  2. হোম ট্যাবে “আরও বাটন”-এ ট্যাপ করুন, তারপর “হোম সেটিংস“-এ ট্যাপ করুন।

  3. ইন্টারকমে ট্যাপ করুন, তারপর এই সেটিংস কনফিগার করুন:

    • আপনি কখন ইন্টারকম মেসেজ পেতে পারেন

    • যাদের ইন্টারকম মেসেজ পাঠাতে বা গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে

    • কোন HomePod স্পিকার ইন্টারকম ব্যবহার করতে পারে

    দ্রষ্টব্য: কখন ইন্টারকম মেসেজ পাবেন বাড়ির যেকোনো সদস্য তা নির্বাচন করতে পারেন। কে ইন্টারকম মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে পারে এবং কোন HomePod স্পিকার ইন্টারকম ব্যবহার করতে পারে তা শুধুমাত্র একজন “বাড়ি”-এর মালিক বা অ্যাডমিন নির্বাচন করতে পারেন।

  4. “ফিরে যান”-এ ট্যাপ করুন, তারপর “সম্পন্ন হয়েছে”-তে ট্যাপ করুন।

  5. ইন্টারকম বাটন-এ ট্যাপ করুন, "শেষ কুকিটা কে খেয়েছে?"-এর মতো কিছু বলুন তারপর “সম্পন্ন হয়েছে”-তে ট্যাপ করুন।

    আপনার ইন্টারকম মেসেজ আপনার বাড়ির সমস্ত HomePod স্পিকার এবং iOS, iPadOS, এবং watchOS আপনার বাড়ির সমস্ত সদস্যদের ডিভাইসে পাঠানো হয় যারা ইন্টারকম মেসেজ পাঠাতে এবং গ্রহণ করতে পারে।

HomePod ইউজার গাইডে ইন্টারকম হিসাবে HomePod ব্যবহার করা দেখুন।

অতিথিদের নাম ঘোষণা করতে HomePod এবং HomeKit সুরক্ষিত ভিডিও ব্যবহার করুন

HomeKit সুরক্ষিত ভিডিও ক্যামেরা বা ডোরবেলের মাধ্যমে, HomePod আপনার পরিচিত কেউ দরজায় থাকলে আপনাকে জানাতে পারে (অথবা সেই ব্যক্তিকে না চিনতে পারলে আপনাকে একটি মেসেজ পাঠাতে পারে)।

দ্রষ্টব্য: অতিথিদের নাম ঘোষণা করতে, প্রথমে মুখ শনাক্তকরণ চালু করুন

  1. আপনার iPhone-এ হোম অ্যাপে যান।

  2. হোম ট্যাবে “আরও বাটন”-এ ট্যাপ করুন, তারপর “হোম সেটিংস“-এ ট্যাপ করুন।

  3. “ক্যামেরা ও ডোরবেল” ট্যাপ করে, তারপর আপনার ক্যামেরা অথবা ডোরবেল ট্যাপ করুন।

  4. “ডোরবেল বাজান”-এ ট্যাপ করে, তারপর কোন HomePod স্পিকার বা স্পিকার সক্রিয় করতে হবে তা নির্বাচন করুন।

HomePod অ্যালার্ম এবং টাইমার যোগ এবং এডিট করতে বাড়ি ব্যবহার করুন

  1. আপনার iPhone-এ হোম অ্যাপে যান।

  2. HomePod টাইলে ডানদিকে ট্যাপ করুন, উপরে সোয়াইপ করুন, তারপর নিচের যেকোনো একটি কাজ করুন:

    • অ্যালার্ম যোগ করুন: “নতুন অ্যালার্ম”-এ ট্যাপ করুন, অ্যালার্ম তৈরি করুন, তারপর “সম্পন্ন হয়েছে”-তে ট্যাপ করুন।

    • অ্যালার্ম এডিট করুন: "অ্যালার্ম”-এ ট্যাপ করুন, সময় পরিবর্তন করুন, তারপর "সম্পন্ন হয়েছে’-তে ট্যাপ করুন।

    • অ্যালার্ম চালু বা বন্ধ করুন: অ্যালার্মের পাশের সুইচটিতে ট্যাপ করুন।

    • একটি অ্যালার্ম ডিলিট করুন: অ্যালার্মে ট্যাপ করে, তারপর অ্যালার্ম “ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

    • নতুন টাইমার তৈরি করুন: নতুন টাইমারে ট্যাপ করুন, একটি টাইমার লেবেল লিখুন (ঐচ্ছিক), টাইমারের সময়কাল নির্বাচন করুন, তারপর "স্টার্ট”-এ ট্যাপ করুন।

    • একটি টাইমার পজ করুন এবং রিস্টার্ট করুন: টাইমার রিস্টার্ট করতে পজ করার বাটন-এ ট্যাপ করে; “চালান” বাটন-এ ট্যাপ করুন।

    • টাইমার অপসারণ করুন: ডিলিট করার বাটন-এ ট্যাপ করুন।

HomePod-এর সেটিংস পরিবর্তন করুন

আপনি একটি অন্য রুমে HomePod অ্যাসাইন করতে পারেন, একটি অটোমেশন যোগ করতে পারেন, একই রুমে একই ধরনের দুটি HomePod স্পিকার সহ একটি স্টিরিও পেয়ার তৈরি করতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন।

  1. আপনার iPhone-এ হোম অ্যাপে যান।

  2. HomePod টাইলের ডানদিকে ট্যাপ করুন।

  3. সেটিংস বাটন-এ ট্যাপ করে, তারপর HomePod সেটিংস কনফিগার করুন।

অ্যালার্ম শোনার জন্য HomePod ব্যবহার করুন

আপনার বাড়িতে অ্যালার্ম শনাক্ত করা হলে HomePod-এর মাধ্যমে আপনি জানতে পারেন।

  1. আপনার iPhone-এ হোম অ্যাপে যান।

  2. HomePod টাইলের ডানদিকে ট্যাপ করুন।

  3. সেটিংস বাটন-এ ট্যাপ করে, তারপর শব্দ শনাক্তকরণে ট্যাপ করুন।

  4. “ধোঁয়া ও CO অ্যালার্ম চালু করুন”, তারপর কোন HomePod-এ অ্যালার্ম শোনা হবে তা নির্বাচন করুন।

আপনার HomePod দিয়ে নির্দিষ্ট কিছু আওয়াজ শোনা হবে এবং অ্যালার্ম শনাক্ত করতে পারলে আপনাকে জানাবে।

গুরুত্বপূর্ণ: শব্দ শনাক্তকরণ দিয়ে “ধোঁয়া এবং কার্বন মনোক্সাইড অ্যালার্ম” শনাক্ত করা হয় এবং চিনতে পারলে আপনাকে নোটিফিকেশন পাঠানো হয়। আপনি ক্ষতিগ্রস্ত হলে অথবা আঘাত পেলে তেমন পরিস্থিতিতে অথবা খুবই ঝুঁকিপূর্ণ অথবা জরুরি পরিস্থিতিতে শব্দ শনাক্তকরণের উপর নির্ভর করা সঠিক হবে না। শব্দ শনাক্তকরণের জন্য Apple Home-এর নতুন ভার্সন প্রয়োজন।

“Siri ব্যবহার করা যাবে এমন অ্যাক্সেসরি” যোগ করুন

উপযুক্ত Apple Home অ্যাক্সেসরিতে Siri চালু করে আপনি HomePod-এ অ্যাক্সেস সম্প্রসারণ করতে পারেন। আপনি যদি এই অ্যাক্সেসরিগুলিতে Siri চালু করেন, তা হলে আপনি নিজের কণ্ঠস্বর দিয়ে এগুলি কন্ট্রোল করতে পারেন, দৈনন্দিন প্রশ্ন বা কাজে সহায়তা পেতে পারেন এবং আপনার পছন্দের সঙ্গীত ও পডকাস্ট প্লে করতে পারেন।

HomePod ইউজার গাইডে Siri সক্রিয় করা অ্যাক্সেসরি সেট অ্যাপ করুন দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.