এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ স্ক্রিন টাইম চালু থাকাকালীন Apple Intelligence ফিচারের অ্যাক্সেস ব্লক করা

আপনি সমর্থিত ডিভাইসে “লেখার সরঞ্জাম”, ছবি তৈরির ফিচার এবং ইন্টেলিজেন্স এক্সটেনশনের মতো কিছু নির্দিষ্ট Apple Intelligence* ফিচারের অ্যাক্সেস সীমিত করতে স্ক্রিন টাইমে “বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ” চালু করতে পারেন।

দ্রষ্টব্য: Apple Intelligence ফিচারটি iPhone-এর সব মডেলে অথবা সব ভাষা বা অঞ্চলে উপলভ্য নয়। সাম্প্রতিকতম উপলভ্য ফিচারগুলি অ্যাক্সেস করার জন্য, আপনি iOS-এর সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন কিনা এবং Apple Intelligence চালু আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন।

“লেখার টুল”-এ অ্যাক্সেস ব্লক করা

  1. আপনার iPhone-এর সেটিংস অ্যাপে যান।

  2. স্ক্রিন টাইমে ট্যাপ করুন।

  3. “বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ”-এ ট্যাপ করুন, তারপর “বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ” চালু করুন।

  4. “Intelligence ও Siri”-তে ট্যাপ করে, “লেখার টুল” আপশনে ট্যাপ করুন, তারপর “অনুমতি দিন” বা “অনুমতি দেবেন না” অপশনে ট্যাপ করুন।

ছবি তৈরির ফিচার অ্যাক্সেস ব্লক করা

আপনি Playground, Genmoji, ও জাদুদণ্ড-এর মতো ছবি তৈরির ফিচারে অ্যাক্সেস সীমিত করতে পারেন।

  1. আপনার iPhone-এর সেটিংস অ্যাপে যান।

  2. “স্ক্রিন টাইম”-এ ট্যাপ করুন।

  3. “বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ”-এ ট্যাপ করুন, তারপর “বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ” চালু করুন।

  4. “Intelligence ও Siri”-তে ট্যাপ করে, “ছবি তৈরি” আপশনে ট্যাপ করুন, তারপর “অনুমতি দিন” বা “অনুমতি দেবেন না” অপশনে ট্যাপ করুন।

কীভাবে ইন্টেলিজেন্স এক্সটেনশনে অ্যাক্সেস ব্লক করবেন?

আপনি ChatGPT-এর মতো থার্ড পার্টি AI প্রোভাইডার এক্সটেনশনের অ্যাক্সেস সীমিত করতে পারেন।

  1. আপনার iPhone-এর সেটিংস অ্যাপে যান।

  2. “স্ক্রিন টাইম”-এ ট্যাপ করুন।

  3. “বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ”-এ ট্যাপ করুন, তারপর “বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ” চালু করুন।

  4. “ইন্টেলিজেন্স ও Siri”-তে ট্যাপ করে, “ইন্টেলিজেন্স এক্সটেনশন”-এ ট্যাপ করুন, তারপর “অনুমতি দিন” বা “অনুমতি দেবেন না” অপশনে ট্যাপ করুন।

*Apple Intelligence জেনারেটিভ মডেল ব্যবহার করে এবং আউটপুট পরিবর্তিত হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি নির্ভুল কিনা তা চেক করুন।
**Apple Intelligence নিম্নলিখিত ভাষার সহায়তাসহ বিটা ভার্সনে উপলভ্য: ইংরেজি, ড্যানিশ, ডাচ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, নরওয়েজিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, সুইডিশ, তুর্কি, চীনা (সরলীকৃত), চীনা (ঐতিহ্যবাহী), জাপানি, কোরিয়ান এবং ভিয়েতনামী। কিছু ফিচার সব ভাষা বা অঞ্চলে উপলভ্য নাও থাকতে পারে। ভাষা ও ফিচারের উপলভ্যতা এবং সিস্টেমের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও তথ্যের জন্য, কীভাবে Apple Intelligence ডাউনলোড করবেন নামক Apple সহায়তা নিবন্ধটি দেখুন।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.