এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

কোনো AirTag বা আইটেম ভুলে ফেলে এলে একটি অ্যালার্ট পাওয়ার জন্য iPhone-এ ‘’অনুসন্ধান” অ্যাপে সেপারেশন অ্যালার্ট সেট করা

“অনুসন্ধান” অ্যাপে, আপনি AirTag বা অন্য আইটেমের জন্য সেপারেশন অ্যালার্ট চালু করতে পারেন যাতে আপনি ভূলবশত এটি কোথাও ফেলে না যান। যতবার সেই আইটেম থেকে আপনার লোকেশন শেয়ারিং ডিভাইস আলাদা হয়ে যায় ততবার আপনি একটি অ্যালার্ট পাবেন।

এছাড়া, আপনি যে জায়গাগুলিতে কোনো অ্যালার্ট না পেয়েই কোনো আইটেম ছেড়ে যেতে পারেন সেই জায়গাগুলি “বিশ্বস্ত লোকেশন” হিসাবে সেট করতে পারেন।

গুরুত্বপূর্ণ: সেপারেশন অ্যালার্ট পেতে নিশ্চিত করুন যে আপনি “অনুসন্ধান” অ্যাপের জন্য নোটিফিকেশনের অনুমতি দিচ্ছেন। iPhone-এ নোটিফিকেশন সেটিংস পরিবর্তন করা দেখুন।

  1. আপনার iPhone-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচের “আইটেম”-এ ট্যাপ করুন, তারপর যে আইটেমের জন্য আপনি একটি অ্যালার্ট সেট করতে চান সেই আইটেমের নামের উপর ট্যাপ করুন।

  3. “নোটিফিকেশন”-এর নিচে “ভুল করে ফেলে এলে নোটিফিকেশন পান”-এ ট্যাপ করুন।

  4. “ভুল করে ফেলে এলে নোটিফিকেশন পান” ফিচারটি চালু করুন

  5. আপনি যদি একটি বিশ্বাসযোগ্য লোকেশন যোগ করতে চান, তাহলে আপনি একটি প্রস্তাবিত লোকেশন নির্বাচন করতে পারেন অথবা “নতুন লোকেশন”-এ ট্যাপ করতে পারেন, ম্যাপে একটি লোকেশন নির্বাচন করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

  6. “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.