এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ টাইপ করছেন বা পড়ছেন এমন টেক্সটের তুলনামূলক বড় ভার্সন দেখা

iPhone-এ হোভার টেক্সট ফিচার ব্যবহার করে, আপনি পয়েন্টারটি স্ক্রিনের টেক্সট এবং অন্যান্য আইটেমের (যেমন আইকন) তুলনামূলক বড় ভার্সন দেখার জন্য সরাতে পারেন। অথবা আপনি যে টেক্সট টাইপ করছেন তার তুলনামূলক বড় ভার্সনসহ একটি আলাদা উইন্ডো প্রদর্শন করতে হোভার টাইপিং ব্যবহার করুন।

শুরু করার আগে

হোভার টেক্সট ব্যবহার করতে, আপনাকে আপনার iPhone-এর সঙ্গে কোনো পয়েন্টিং ডিভাইস যেমন ট্র্যাকপ্যাড বা মাউস কানেক্ট করতে হবে। আপনার iPhone, iPad, অথবা iPod touch-এ AssistiveTouch ফিচার আছে এমন পয়েন্টার ডিভাইস ব্যবহার বিষয়ক Apple সহায়তা নিবন্ধ দেখুন।

হোভার টাইপিং ব্যবহার করার জন্য আপনাকে পয়েন্টিং ডিভাইস কানেক্ট করতে হবে না।

টেক্সটের উপর হোভার করে সেটির তুলনামূলক বড় ভার্সন দেখা

  1. নিজের iPhone-এর সেটিংস অ্যাপ -এ যান।

  2. “সহায়ক পরিষেবা”-তে ট্যাপ করুন, “হোভার টেক্সট”-এ ট্যাপ করুন, তারপর “হোভার টেক্সট” চালু করুন।

  3. কোনো টেক্সট তুলনামূলক বড় আকারে দেখাতে পয়েন্টারটি ওই টেক্সটের উপর দিয়ে সরান।

  4. আপনি যদি কোনো কানেক্টেড কীবোর্ড ব্যবহার করেন, তাহলে হোভার টেক্সট উইন্ডোটি দেখার জন্য আপনাকে কন্ট্রোল কী চাপতে হবে এবং ধরে রাখতে হবে।

যদি আপনি iPhone-এর সঙ্গে কোনো কানেক্টেড কীবোর্ড ব্যবহার করেন, তাহলে আপনি প্রত্যেকবার কোনো কী চেপে ধরে না রাখলেও পয়েন্টারটি টেক্সটের উপর দিয়ে সরানোর সময় স্বয়ংক্রিয়ভাবে হোভার টেক্সট উইন্ডো দেখাতে পারবেন। সেটিংস > সহায়ক পরিষেবা > হোভার টেক্সট-এ যান, তারপর অ্যাক্টিভেশন লক চালু করুন। অ্যাক্টিভেশন লক ব্যবহার করতে দ্রুত কন্ট্রোল কী-টি তিনবার চাপুন।

হোভার টেক্সট এবং অ্যাক্টিভেশন লক অ্যাক্টিভেট করার জন্য আপনি যে কী-টি চাপেন, তা পরিবর্তন করতে পারেন। অ্যাক্টিভেশন মডিফায়ারে ট্যাপ করুন, তারপর অন্য একটি কী নির্বাচন করুন।

আপনি টাইপ করা টেক্সটের তুলনামূলক বড় করে দেখা

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. “সহায়ক পরিষেবা”-তে ট্যাপ করুন, “হোভার টেক্সট”-এ ট্যাপ করুন, “হোভার টাইপিং”-এ ট্যাপ করুন, তারপর “হোভার টাইপিং” চালু করুন।

  3. আপনি যখন কোনো টেক্সট লেখার ফিল্ডে টাইপ করেন, আপনি যা টাইপ করছেন তা তুলনামূলক বড় আকারে দেখাবে।

    হোভার টাইপিং উইন্ডোটি সাময়িকভাবে লুকিয়ে রাখতে, সেটিতে সোয়াইপ করুন। আপনি আবার টাইপ করা শুরু করলে, এটি আবার দেখা যাবে।

হোভার টেক্সট কীভাবে কাস্টমাইজ করবেন?

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. “সহায়ক পরিষেবা”-তে ট্যাপ করে, তারপর “হোভার টেক্সট”-এ ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনো একটি কাস্টমাইজ করুন:

    • ডিসপ্লে মোড: “হোভার টেক্সট” অথবা “হোভার টাইপিং” উইন্ডো কোথায় দেখতে চান তা নির্বাচন করুন। ইনলাইন (কার্সরের কাছাকাছি), স্ক্রিনের উপরের দিকে অথবা অনস্ক্রিন কীবোর্ডের ঠিক উপরের দিকের মধ্যে থেকে কোনো একটি অপশন নির্বাচন করুন।

    • বিষয়বস্তু: টেক্সট, রং অথবা টেক্সট ও রং দেখাতে নির্বাচন করুন।

    • স্ক্রোল করার গতি: দ্রুত অথবা ধীর গতি নির্বাচন করুন (টেক্সটের বড় ব্লক দেখার সময় হোভার টেক্সট উইন্ডোতে স্ক্রোল করার জন্য)।

    • ফন্ট: একটি কাস্টম ফন্ট নির্বাচন করুন।

    • সাইজ: আপনার পছন্দ অনুযায়ী টেক্সটের সাইজ পরিবর্তন করতে স্লাইডারটি অ্যাডজাস্ট করুন।

    • টেক্সটের রং: গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার দ্বারা একটি টেক্সটের রং নির্বাচন করুন।

    • ব্যাকগ্রাউন্ডের রং: গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের রং নির্বাচন করুন।

    • বর্ডারের রং গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার অনুযায়ী বর্ডারের রং নির্বাচন করুন।

হোভার টাইপিং কীভাবে কাস্টমাইজ করবেন?

  1. আপনার iPhone-এ সেটিংস অ্যাপে যান।

  2. “সহায়ক পরিষেবা”-তে ট্যাপ করুন, “হোভার টেক্সট”-এ ট্যাপ করুন, তারপর “হোভার টাইপিং”-এ ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনো একটি কাস্টমাইজ করুন:

    • ডিসপ্লে মোড: “হোভার টেক্সট” অথবা “হোভার টাইপিং” উইন্ডো কোথায় দেখতে চান তা নির্বাচন করুন। ইনলাইন (কার্সরের কাছাকাছি), স্ক্রিনের উপরের দিকে অথবা অনস্ক্রিন কীবোর্ডের ঠিক উপরের দিকের মধ্যে থেকে কোনো একটি অপশন নির্বাচন করুন।

    • ফন্ট: একটি কাস্টম ফন্ট নির্বাচন করুন।

    • সাইজ: আপনার পছন্দ অনুযায়ী টেক্সটের সাইজ পরিবর্তন করতে স্লাইডারটি অ্যাডজাস্ট করুন।

    • টেক্সটের রং: গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার দ্বারা একটি টেক্সটের রং নির্বাচন করুন।

    • ইনসারশন পয়েন্টের রং: গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার দ্বারা একটি ইনসারশন পয়েন্টের রং নির্বাচন করুন।

    • ব্যাকগ্রাউন্ডের রং: গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের রং নির্বাচন করুন।

    • বর্ডারের রং গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার অনুযায়ী বর্ডারের রং নির্বাচন করুন।

    • ভুল বানানযুক্ত শব্দের রং: গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার দ্বারা ভুল বানানযুক্ত শব্দের জন্য কোনো রং নির্বাচন করুন।

    • স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা শব্দের রং: গ্রিড, স্পেকট্রাম বা স্লাইডার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা শব্দের জন্য কোনো রং নির্বাচন করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.