এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ Freeform ব্যবহার শুরু করা

আপনি Freeform অ্যাপে সৃজনশীল কাজের জন্য অসীম ক্যানভাস পাবেন। ছবি, আঁকা ছবি, লিঙ্ক এবং ফাইলসহ সবকিছু একটি অনলাইন হোয়াইটবোর্ডে একত্রিত করুন এবং আপনার সঙ্গে অন্যদের কাজ করার জন্য আমন্ত্রণ জানান। একা বা কোনো গ্রুপের সঙ্গে একসাথে বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করুন, স্কেচ তৈরি করুন, নোট নিন এবং আপনার চিন্তাভাবনা একত্রিত করুন।

একটি iPhone-এ Freeform অ্যাপ খোলা আছে। বোর্ডটিতে হাতের লেখা, টেক্সট, ড্রয়িং, আকৃতি, ছবি, ভিডিও, স্টিকি নোট, লিঙ্ক এবং অন্যান্য ফাইল রয়েছে।

স্বাধীনভাবে পরিকল্পনা সংগ্রহ করা

আপনি লেআউট বা পেজের সাইজ নিয়ে কোনো ভাবনা না করেই যেকোনো ধরনের ফাইল Freeform বোর্ডে রাখতে পারেন। কোনো বোর্ড তৈরি করতে, ‘’নতুন বোর্ড” বাটন-এ ট্যাপ করুন, তারপর আপনার আইডিয়া যোগ করা শুরু করতে “টেক্সট বক্স যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন অথবা নিচের অন্য কোনো অপশনে ট্যাপ করুন।

একটি iPhone-এ Freeform অ্যাপ খোলা আছে, যেখানে অন্য ব্যক্তির ফিডব্যাকসহ একটি স্টিকি নোট দেখা যাচ্ছে।

অন্যদের সাথে কোলাবরেট করা

কোনো বোর্ডে রিয়েল টাইমে একসঙ্গে কাজ করা শুরু করার জন্য লোকজনকে আমন্ত্রণ জানাতে “বোর্ড শেয়ার করুন” বাটন-এ ট্যাপ করুন। ব্রেইনস্টর্মিং সেশন পরিচালনা করতে বা ফিডব্যাক দিতে, একটি স্টিকি নোট যোগ করুন—“মিডিয়া” বাটন-এ ট্যাপ করুন, তারপর “স্টিকি নোট যোগ করুন”-এ ট্যাপ করুন।

একটি iPhone-এ Freeform অ্যাপে ড্রয়িং টুল মেনু খোলা আছে। বোর্ডটিতে হাতের লেখা ও ড্রয়িং রয়েছে।

ড্রয়িং টুলের মাধ্যমে সৃজনশীল হয়ে ওঠা

আঁকা শুরু করতে ‘ড্রয়িং ও হাতের লেখার টুল বাটন-এ ট্যাপ করুন। রেখার বেধ, স্বচ্ছতা, রং এবং আরও অনেক কিছু অ্যাডজাস্ট করতে একটি টুলে ট্যাপ করুন এবং কাজ করার সময় জুম ইন ও আউট করার জন্য পিঞ্চ করুন।

একটি Mac, iPad এবং iPhone-এ একই Freeform বোর্ড খোলা আছে।

iPhone-এ কাজ শুরু করে, iPad বা Mac-এ কাজ চালিয়ে যাওয়া

আপনি যেসব Apple ডিভাইসে একই Apple অ্যাকাউন্টে সাইন ইন করছেন সেগুলিতে, আপনার iCloud-এ স্টোর করা Freeform বোর্ড এবং সেই বোর্ডে আপনার করা পরিবর্তনগুলি আপ টু ডেট থাকে। Freeform-এর সাথে iCloud ব্যবহার করতে, সেটিংস  > [আপনার নাম] > iCloud > সব কিছু দেখুন (“iCloud-এ সেভ করা হয়েছে” বিভাগে)-এ যান, তারপর Freeform চালু করুন।

আরো জানতে চান?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.