iPad-এর প্রিভিউ অ্যাপে কোনো ছবির টেক্সটের সঙ্গে ইন্টার‍্যাক্ট করা

কোনো ছবির মধ্যের টেক্সট কপি বা অনুবাদ করতে, কল করতে, ওয়েবসাইট খুলতে অথবা ইমেল লেখা শুরু করতে, আপনি প্রিভিউ অ্যাপের লাইভ টেক্সট ফিচার ব্যবহার করতে পারেন।

হাইলাইট করা ফোন নম্বরসহ একটি রিয়েল এস্টেট চিহ্নের ছবি। ফোন নম্বরের উপরে কল, মেসেজ, কন্ট্যাক্টে যোগ করার এবং কপি করার অপশনগুলি রয়েছে।
  1. আপনার iPad-এর প্রিভিউ অ্যাপে যান।

  2. যে ছবিতে টেক্সট দেখা যায় এমন ছবি খুলুন, তারপরে টেক্সট নির্বাচন করুন। টেক্সট নির্বাচন করে এডিট করা দেখুন।

  3. এগুলির মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • টেক্সট কপি করতে: “কপি করুন”-এ ট্যাপ করুন। এরপর আপনি অন্য কোনো ডকুমেন্ট বা অ্যাপে টেক্সট পেস্ট করতে পারেন।

    • টেক্সটের অর্থ সন্ধান করতে: “সন্ধান করুন” অপশনে ট্যাপ করুন।

    • টেক্সট অনুবাদ করুন: “অনুবাদ করুন” অপশনে ট্যাপ করুন, তারপর একটি ভাষা নির্বাচন করুন।

      দ্রষ্টব্য: অনুবাদ সব ভাষায় উপলভ্য নয় এবং কিছু দেশ বা অঞ্চলে উপলভ্য নাও হতে পারে।

    • টেক্সটের জন্য ওয়েবে সার্চ করতে: “ফরওয়ার্ড করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ওয়েবে সার্চ করুন” অপশনে ট্যাপ করুন।

    • ফোন নম্বরে কল বা টেক্সট করতে: “কল করুন” বা “মেসেজ করুন” অপশনে ট্যাপ করুন।

    • কোনো ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস সেভ করতে: “ফরওয়ার্ড করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “কন্ট্যাক্টে যোগ করুন” অপশনে ট্যাপ করুন।

    • কোনো ইমেল অ্যাড্রেসে ইমেল বা মেসেজ পাঠাতে: “ইমেল করুন” বা “মেসেজ করুন” অপশনে ট্যাপ করুন।

    • কোনো ওয়েবসাইটে যেতে: “লিঙ্ক খুলুন” অপশনে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.