iPad-এর বিভিন্ন অ্যাপের সাথে Siri ব্যবহার করা

আপনি আপনার কন্ঠস্বর দিয়ে দৈনন্দিন কাজ এবং শর্টকাট সম্পাদনে সহায়তা করার জন্য Siri-কে অ্যাপে অ্যাকশন সম্পূর্ণ করতে বলতে পারেন। আপনি Siri পরামর্শ চালু করলে, বলার আগেই আপনি আপনার অ্যাপে প্রস্তাবিত অ্যাকশনও পেতে পারেন। লোকেশন পরিষেবা চালু থাকলে, Siri-এর থেকে লোকেশন ভিত্তিক তথ্যও পাওয়া যাবে, যেমন আপনি কোনো নির্দিষ্ট লোকেশন ছেড়ে গেলে আপনাকে কিছু মনে করিয়ে দেওয়া। এছাড়া, আপনি অ্যাপগুলিতে Siri পরামর্শ ব্যবহার করতে পারেন।

নিজের সব অ্যাপে Siri ব্যবহার করা

Siri: আপনার iPad-এ, Siri অ্যাক্টিভেট করুন, তারপর আপনি যেসব অনুরোধ করতে পারেন তার কয়েকটি উদাহরণ দেখুন।

রিমাইন্ডার

রিমাইন্ডার যোগ করা

Siri-কে মুদিখানার তালিকায় একটি উপকরণ যোগ করতে বলুন অথবা নির্দিষ্ট সময় বা জায়গায় কিছু করার জন্য আপনাকে মনে করিয়ে দেওয়ার কথা বলুন। উদাহরণস্বরূপ, ”Add artichokes to my groceries list.” বা “Remind me to pack an umbrella when I get home.”

ঘড়ি

অ্যালার্ম বা টাইমার সেট করা

Siri-কে অ্যালার্ম এবং টাইমার সেট করতে বলুন। উদাহরণস্বরূপ, “Set an alarm for 7 a.m.” বা “Set the timer for 3 minutes.”

ক্যালেন্ডার

ক্যালেন্ডার ইভেন্ট তৈরি বা পরিবর্তন করা

Siri-কে একটি ক্যালেন্ডার ইভেন্ট সেট আপ করতে বলুন। উদাহরণস্বরূপ, “Set up a meeting with Gordon at 9” বা ”What’s on my calendar for Friday?”

পাসওয়ার্ড

নিজের পাসওয়ার্ড দেখা

আপনার পাসওয়ার্ড দেখতে Siri-কে বলুন। উদাহরণস্বরূপ, “Show me my passwords.”

স্টকস

স্টকস সম্পর্কে তথ্য পাওয়া

স্টক মার্কেট সম্পর্কে তথ্য পেতে Siri-কে বলুন। উদাহরণস্বরূপ, “How are the markets doing?” বা “How’s Apple stock today?”

ওয়েবপেজ শোনার জন্য Siri ব্যবহার করুন

আপনি Safari অ্যাপে সমর্থিত ওয়েবপেজ জোরে জোরে পড়তে Siri ব্যবহার করতে পারেন।

Siri: এমন কিছু Siri-কে বলুন, “Read this” বা “I want to listen to this page.”

অথবা Siri ব্যবহার না করে:

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. আপনি যে পেজটি শুনতে চান সেটি খুলুন, পেজ সেটিংস বাটন-এ ট্যাপ করুন, তারপর “পেজের বিষয়বস্তু শুনুন”-এ ট্যাপ করুন।

কোনো ওয়েবপেজের বিষয়বস্তু শোনার সময় ”শ্রবণ নিয়ন্ত্রণ” বাটন-এ ট্যাপ করুন, তারপর “পজ করুন” বাটন-এ ট্যাপ করুন।

আবার শোনা শুরু করতে ”শ্রবণ নিয়ন্ত্রণ” বাটন-এ ট্যাপ করে, তারপর “চালান” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কে ট্র্যাক রাখবেন?

আপনি আপনার স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করতে এবং ডেটা লগ করতে Siri ব্যবহার করতে পারেন।

Siri: সমর্থিত মডেলে, Siri অ্যাক্টিভেট করুন, তারপর এরকম কিছু বলুন:

  • “How much did I sleep last night?”

  • “Log my 6AM medications as taken”

  • “Log that my period started today.”

  • “What’s my heart rate?”

  • “How far have I walked today?”

বিভিন্ন অ্যাপে Siri-কে পরামর্শ দেওয়ার অনুমতি দেওয়া

Siri আপনার রুটিন এবং আপনি নিজের অ্যাপ কীভাবে ব্যবহার করেন সেটি অনুযায়ী আপনার পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেয়, যেমন কোনো মিটিংয়ে কল করা বা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা।

যেমন, আপনি নিম্নলিখিত যেকোনো কাজ করার সময় Siri সাহায্য করতে পারে:

  • লক স্ক্রিনের দিকে তাকানোর বা সার্চ শুরু করার সময়: যেহেতু Siri আপনার রুটিন সম্পর্কে জানতে পারে, তাই আপনি ঠিক সময়ে আপনার যা ঠিক যা প্রয়োজন তার জন্য পরামর্শ পান।

  • ইমেল ও ইভেন্ট তৈরি করার সময়: আপনি যখন কোনো ইমেল বা ক্যালেন্ডার ইভেন্টে লোকজন যোগ করতে শুরু করেন, Siri আপনার আগের ইমেল বা ইভেন্টে অন্তর্ভুক্ত ব্যক্তিদের পরামর্শ দেয়।

  • টাইপ করার সময়: আপনার টেক্সট লেখার সময়, আপনি iPad-এ সম্প্রতি যেসব মুভি, জায়গা বা অন্য যা কিছু দেখেন Siri সেগুলির নামের পরামর্শ দিতে পারে। আপনি কোনো বন্ধুকে আপনি রাস্তায় আছেন বললে, Siri আপনার পৌছাবার আনুমানিক সময়ও পরামর্শ হিসাবে দেখাতে পারে।

  • ভ্রমণের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার বা ফ্লাইট বুক করার সময়: (iPad Air2 এবং এর পরের ভার্সনে) আপনি আপনার ক্যালেন্ডারে এটি যোগ করতে চান কিনা Siri তা জানতে চায়।

কোনো অ্যাপের জন্য Siri পরামর্শ বন্ধ করতে, Siri পরামর্শ চালু বা বন্ধ করা নিবন্ধটি দেখুন।

কীভাবে Siri দিয়ে শর্টকাট চালাবেন?

অ্যাপ আপনার নিয়মিত কাজের জন্য শর্টকাট ব্যবহার করতে পারে। আপনি Siri ব্যবহার করে শুধুমাত্র আপনার কন্ঠস্বর দিয়ে এইসব শর্টকাট চালু করতে পারেন। কিছু অ্যাপে Siri শর্টকাট স্বয়ংক্রিয়ভাবে সেট আপ করা থাকে। আপনি নিজের মতো করেও তৈরি করতে পারেন।

আপনি শর্টকাটের জন্য কোনো পরামর্শ দেখলে “Siri-তে যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর শর্টকাটটির জন্য আপনার পছন্দের একটি বাক্যাংশ রেকর্ড করতে স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

আপনার iPad-এ আপনার কণ্ঠস্বর ব্যবহার করে শর্টকাট চালাতে,Siri অ্যাক্টিভেট করুন, তারপর শর্টকাটের জন্য আপনার বাক্যাংশটি বলুন।

আপনি Siri-তে ব্যবহারের জন্য নতুন শর্টকাট তৈরি করতে অথবা Siri-এর বিদ্যমান কোনো শর্টকাট পরিচালনা করতে, আবার রেকর্ড করতে এবং ডিলিট করতে শর্টকাট অ্যাপ ব্যবহার করতে পারেন। শর্টকাট ইউজার গাইড দেখুন।

আপনার রুটিন এবং আপনি নিজের অ্যাপ কীভাবে ব্যবহার করেন সেই অনুযায়ী Siri হোম স্ক্রিনে, লক স্ক্রিনে এবং সার্চ শুরু করার সময় শর্টকাট ব্যবহার করার পরামর্শ দেয়। কোনো অ্যাপের জন্য শর্টকাট সম্পর্কিত পরামর্শ বন্ধ করতে, Siri সেটিংস পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.