এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ দুর্বল বা ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড পরিবর্তন করা

আপনি যখন ওয়েবসাইট এবং অ্যাপের জন্য আপনার নিজের পাসওয়ার্ড তৈরি ও স্টোর করেন, তখন iPad স্বয়ংক্রিয়ভাবে সাধারণ দুর্বলতা চিহ্নিত করে (উদাহরণস্বরূপ, যদি সেগুলি সহজেই অনুমান করা যায় বা একাধিকবার ব্যবহার করা হয়)। iPad আপনার পাসওয়ার্ডগুলি সুরক্ষিতভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং সেগুলি পরিচিত ডেটা লিকে পাওয়া গেলে আপনাকে সতর্ক করতে পারে।

কীভাবে দুর্বল বা লিক হওয়া পাসওয়ার্ড পরিবর্তন করবেন?

  1. আপনার iPad-এ পাসওয়ার্ড অ্যাপে যান।

  2. “সুরক্ষা”-এ ট্যাপ করুন।

    যদি কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুর্বল বা লিক হয়ে যায়, তাহলে মেসেজ করে সমস্যার ব্যাখ্যা করা হয়।

  3. অ্যাকাউন্টে ট্যাপ করুন

  4. “পাসওয়ার্ড” ফিল্ডে ট্যাপ করুন, তারপর “পাসওয়ার্ড কপি করুন” অপশনে ট্যাপ করুন, যাতে আপনি যেখানে এর জন্য অনুরোধ করা হবে সেখানে পেস্ট করতে পারেন, যেমন নতুন পাসওয়ার্ড তৈরি করার সময় আপনাকে আপনার পুরনো পাসওয়ার্ড লিখতে বলা হয়।

  5. “পাসওয়ার্ড পরিবর্তন করুন”-এ ট্যাপ করুন, তারপর ওয়েবসাইট বা অ্যাপে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন।

    ওয়েবসাইট বা অ্যাপে পাশকী ব্যবহার করার অথবা Apple-এর মাধ্যমে সাইন ইন করে আপগ্রেড করার সুবিধা থাকলে আপনি সেই ফিচারগুলি নিজের সুরক্ষার জন্য সুবিধামতো ব্যবহার করতে পারেন। আপনি নিজের পাসওয়ার্ড পরিবর্তন করার সময় আপগ্রেড করার অপশনটি নাও পেতে পারেন, অনেক অ্যাকাউন্টে iPad-এ স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার সুবিধা থাকে যা আপনার মনে রাখার প্রয়োজন হয় না।

দ্রষ্টব্য: যদি iPad আপনাকে এমন কোনো ওয়েবসাইট বা অ্যাপের পাসওয়ার্ড সম্পর্কে সতর্ক করে যেটি আর উপলভ্য নয়, তাহলে আপনি নিজের iPad ও iCloud কীচেইন থেকে সেটির অ্যাকাউন্ট অপসারণ করতে পারেন। আপনার iPad-এ পাসওয়ার্ড অ্যাপে যান, “সব”-এ ট্যাপ করুন, তারপর অ্যাকাউন্টের বাঁ দিকে সোয়াইপ করুন।

সুরক্ষা সংক্রান্ত সুপারিশ লুকাতে

আপনি যদি কোনো সুরক্ষা সংক্রান্ত সুপারিশের সমাধান করতে না পারেন তাহলে আপনাকে যাতে এটি রিভিউ করতে না হয় সেই জন্য আপনি সেটি লুকিয়ে রাখতে পারেন।

  1. আপনার iPad-এ পাসওয়ার্ড অ্যাপে যান।

  2. “সুরক্ষা”-এ ট্যাপ করুন।

  3. একটি অ্যাকাউন্টে ট্যাপ করুন, তারপর “লুকান”-এ ট্যাপ করুন।

আপনার লুকিয়ে রাখা কোনো সুরক্ষা সংক্রান্ত সুপারিশ দেখতে, “সুরক্ষা”-তে ট্যাপ করুন, স্ক্রিনের উপরে “লুকানো পরামর্শ দেখুন” বাটন-এ ট্যাপ করুন, একটি অ্যাকাউন্টে ট্যাপ করুন, তারপর “দেখুন”-এ ট্যাপ করুন।

“লিক হওয়া পাসওয়ার্ড শনাক্তকরণ” চালু বা বন্ধ করা

iPad আপনার পাসওয়ার্ড পর্যবেক্ষণ করতে পারে ও কোনো পরিচিত ডেটা লিকে পাওয়া গেলে আপনাকে অ্যালার্ট পাঠাতে পারে।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করে তারপর “পাসওয়ার্ড” অপশনে ট্যাপ করুন।

  3. “লিক হওয়া পাসওয়ার্ড শনাক্ত করুন” চালু বা বন্ধ করুন

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.