এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

কীভাবে আপনার iPad-এর Bluetooth অ্যাক্সেসরিতে আপনার iPad থেকে অডিও চালাবেন?

আপনার iPad একটি Bluetooth অ্যাক্সেসরির সাথে কানেক্ট করার পর, আপনি আপনার iPad অ্যাক্সেসরি থেকে অডিও চালাতে এবং কন্ট্রোল করতে পারবেন।

কীভাবে Bluetooth অডিও অ্যাক্সেসরিতে আপনার iPad থেকে অডিও চালাবেন

  1. আপনার iPad-এ সঙ্গীত বা পডকাস্টের মতো একটি অডিও অ্যাপ খুলুন এবং একটি আইটেম চালান।

  2. প্লেব্যাক ডেস্টিনেশন বাটন-এ ট্যাপ করুন, তারপর আপনার Bluetooth অ্যাক্সেসরতে ট্যাপ করুন।

    অডিও চলার সময়, আপনি লক স্ক্রিন বা কন্ট্রোল সেন্টারে প্লেব্যাকের ডেস্টিনেশন পরিবর্তন করতে পারেন।

আপনি Bluetooth অ্যাক্সেসরি রেঞ্জের বাইরে সরালে প্লেব্যাক ডেস্টিনেশন আপনার iPad-এ ফিরে আসবে।

দ্রষ্টব্য: iPad-এ হেডফোন ব্যবহার করে শোনার সময় জোরালো শব্দ থেকে আপনার শ্রবণশক্তি রক্ষা করা সম্পর্কে তথ্যের জন্য, iPad-এ হেডফোনের অডিও-লেভেল ফিচার ব্যবহার করা দেখুন।

থার্ড পার্টির Bluetooth অ্যাক্সেসরি ও ডিভাইসের অডিও নির্ভুলতা উন্নত করা

আপনি আপনার iPad-এ Bluetooth ডিভাইসের প্রকার (যেমন হেডফোন, স্পিকার বা শ্রবণ যন্ত্র) উল্লেখ করে থার্ড পার্টি Bluetooth অ্যাক্সেসরি ও ডিভাইসের শব্দ উন্নত করতে পারেন।

  1. সেটিংস  > Bluetooth-এ যান, তারপর অ্যাক্সেসরি বা ডিভাইসের নামের পাশে “অ্যাকশন উপলভ্য” বাটন-এ ট্যাপ করুন।

  2. ডিভাইসের ধরণে ট্যাপ করুন, তারপর ডিভাইসের ধরন নির্বাচন করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.