এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ একাধিক Safari প্রোফাইল তৈরি করা

আপনি একাধিক Safari প্রোফাইল তৈরি করতে পারেন-যেমন কর্মস্থল এবং ব্যক্তিগত এবং সেগুলি ব্যবহার করে আপনার ইন্টারনেট ব্রাউজিংকে বিভিন্ন থিমে ভাগ করতে পারেন। প্রতিটি প্রোফাইলে আলাদা আলাদা ফেভারিট, হিস্ট্রি, ট্যাব এবং ট্যাব গ্রুপ রয়েছে। আপনি যেকোনো সময় একটি প্রোফাইল যোগ করতে, এডিট করতে বা অপসারণ করতে পারেন।

একটি প্রোফাইল তৈরি করুন

আপনি আপনার iPad-এ যেসব প্রোফাইল তৈরি করেন সেগুলি iPhone, iPad বা Mac-এ যেখানে আপনি একই Apple অ্যাকাউন্টে থেকে সাইন ইন করেছেন সেখানেও Safari সেটিংসে দেখানো হয়।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Safari-তে ট্যাপ করুন।

  3. “নতুন প্রোফাইল”-এ ট্যাপ করে, তারপর “নাম”-এ ট্যাপ করুন।

  4. এই প্রোফাইলের জন্য একটি নাম লিখুন, তারপর একটি আইকন এবং রং নির্বাচন করুন।

  5. বুকমার্ক ফোল্ডার নির্বাচন করতে সেটিংসের নিচে ”ফেভারিট” ট্যাপ করুন।

    যদি আপনার কাছে একাধিক বুকমার্ক ফোল্ডার থাকে, তাহলে এই অপশনটি দিয়ে বুকমার্ক করা ওয়েবসাইটের ফোল্ডার নির্বাচন করা যায় যা আপনি কোনো অ্যাড্রেস লেখার সময়, সার্চ করার সময় অথবা একটি নতুন ট্যাব তৈরি করার সময় সুপারিশ করা হয়। যেমন, আপনার যদি কাজের সঙ্গে সম্পর্কিত বুকমার্কের একটি ফোল্ডার থাকে, তাহলে আপনি একটি “কর্মস্থল” প্রোফাইল তৈরি করতে পারেন এবং এই ফিল্ডটি ব্যবহার করে নিশ্চিত করতে পারেন যে আপনি অ্যাড্রেস ফিল্ডে টাইপ করার সময় সেই ওয়েবসাইট সুপারিশ করা হয়েছে।

  6. “নতুন ট্যাব খুলুন”-এ ট্যাপ করুন ও আপনি যে পেজে নতুন ট্যাব খুলতে চান সেটি নির্বাচন করুন।

  7. “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

Safari-তে প্রোফাইল ব্যবহার করুন

আপনি সহজেই কোনো প্রোফাইলের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন বা একটি প্রোফাইল থেকে অন্য প্রোফাইলে যেতে পারেন।

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. উইন্ডোর উপরের বামদিকে বর্তমান প্রোফাইলের নামটির ওপর ট্যাপ করুন।

  3. মেনুর নিচে প্রোফাইলে ট্যাপ করুন, তারপর আপনি যে প্রোফাইলটি ব্যবহার করতে চান তা নির্বাচন করুন।

Safari-এ “ট্যাব গ্রুপ” মেনু খোলা রয়েছে। মেনুর নিচে “প্রোফাইল” নির্বাচন করা হয়েছে এবং একটি মেনুতে ব্যক্তিগত, স্কুল ও কর্মস্থল অপশনগুলি দেখানো হয়েছে।

প্রোফাইল এডিট করুন

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Safari-তে ট্যাপ করুন।

  3. আপনি যে প্রোফাইলটি এডিট করতে চান তাতে ট্যাপ করুন।

প্রোফাইলের সঙ্গে কোন এক্সটেনশন ব্যবহার করতে হবে তা নির্বাচন করুন

iPad-এ আপনার ব্রাউজার কীভাবে কাজ করে তা কাস্টমাইজ করার জন্য আপনি এক্সটেনশন ইনস্টল করতে পারেন। Safari কাস্টমাইজ করার জন্য এক্সটেনশন ডাউনলোড করা নিবন্ধটি দেখুন।

আপনি যদি নিজের iPad-এ এক্সটেনশন ইনস্টল করে থাকেন, তাহলে আপনি প্রত্যেকটি আলাদা প্রোফাইলে কোন এক্সটেনশন ব্যবহার করতে চান তা কাস্টমাইজ করতে পারেন।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Safari-তে ট্যাপ করুন।

  3. একটি প্রোফাইলে ট্যাপ করুন, তারপর আপনি সেই প্রোফাইলে যেসব এক্সটেনশন ব্যবহার করতে চান সেগুলির প্রত্যেকটি নির্বাচন করুন।

প্রোফাইল অপসারণ করুন

আপনি যেকোনো সময় একটি প্রোফাইল ডিলিট করতে পারেন। এটি করলে প্রোফাইলে থাকা ফেভারিট এবং হিস্ট্রি মুছে যায় এবং প্রোফাইলে থাকা সব ওয়েবসাইট বন্ধ হয়ে যায়।

গুরুত্বপূর্ণ: এই অ্যাকশনটি আগের অবস্থায় ফেরানো যাবে না।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Safari-তে ট্যাপ করুন।

  3. একটি প্রোফাইলে ট্যাপ করুন।

  4. “প্রোফাইল ডিলিট করুন” অপশনে ট্যাপ করুন, তারপর নিশ্চিত করতে “ডিলিট করুন” অপশনে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.