এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ স্বাস্থ্য অ্যাপে স্বাস্থ্যের রেকর্ড দেখুন

হেলথকেয়ার প্রোভাইডারের কাছ থেকে স্বাস্থ্য রেকর্ডের ডাউনলোড সেট আপ করার পর, আপনার রেকর্ড নিরাপদে ও স্বয়ংক্রিয়ভাবে iPad-এ ডাউনলোড হয়ে যায় এবং স্বাস্থ্য অ্যাপে আপনার দেখার জন্য উপলভ্য থাকে।

কীভাবে আপনার স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড দেখবেন?

  1. আপনার iPad-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. স্বাস্থ্য বিভাগের তালিকা প্রদর্শন করতে “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিতগুলির মধ্যে একটি করুন:

    • সার্চ ফিল্ডে ট্যাপ করুন, তারপর স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ডের বিভাগের নাম (যেমন ক্লিনিকাল ভাইটালস) অথবা এক ধরনের ডেটা (যেমন রক্তচাপ) লিখুন।

    • নিচে স্ক্রোল করুন, তারপর “স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড”-এর নিচে (যেমন অ্যালার্জি বা ক্লিনিকাল ভাইটালস) একটি বিভাগে ট্যাপ করুন।

    • নিচে স্ক্রোল করুন, তারপর একটি নির্দিষ্ট সংস্থার নামে ট্যাপ করুন।

আরও বিস্তারিত বিবরণ দেখতে, যে বিভাগে আপনি “বিস্তারিত” বাটন দেখতে পাবেন সেই বিভাগে ট্যাপ করুন।

দ্রষ্টব্য: যদি আপনি কোনো হেলথকেয়ার প্রোভাইডারের কাছ থেকে প্রত্যাশিত স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড না দেখেন, তাহলে নিশ্চিত করুন যে আপনি প্রোভাইডারের সাথে আপনার অ্যাকাউন্টে সাইন ইন করেছেন। “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, আপনার অ্যাকাউন্টের তালিকায় স্ক্রোল করুন, আপনার প্রোভাইডারের নামে ট্যাপ করুন, তারপর নির্দেশ করা হলে সাইন ইন করুন।

ল্যাবের গুরুত্বপূর্ণ ফলাফল পিন করা

আপনি ল্যাবের ফলাফলে দ্রুত অ্যাক্সেস করতে, সেগুলি “ল্যাব রিপোর্ট” স্ক্রিনের উপরে দেখানোর জন্য পিন করতে পারেন।

  1. আপনার iPad-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ল্যাব রিপোর্ট”-এ ট্যাপ করুন।

  3. ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  4. রিপোর্টের পাশে “পিন করুন” বাটন-এ ট্যাপ করুন।

    আপনি একটি ফলাফল স্পর্শ করে ধরে রাখতে পারেন, তারপর “এই ল্যাবটি পিন করুন”-এ ট্যাপ করতে পারেন।

  5. আপনার কাজ শেষ হলে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

অন্যান্য অ্যাপের সঙ্গে আপনার স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড শেয়ার করা

থার্ড পার্টি অ্যাপ আপনার স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড অ্যাক্সেস করার অনুরোধ জানাতে পারে। অ্যাক্সেস দেওয়ার আগে, আপনি নিজের রেকর্ডের ক্ষেত্রে অ্যাপটির উপর বিশ্বাস রাখেন কিনা নিশ্চিত করুন।

  1. অ্যাক্সেস দিতে, জিজ্ঞাসা করা হলে কোন বিভাগগুলি শেয়ার করতে হবে তা নির্বাচন করুন, যেমন অ্যালার্জি, ওষুধ, বা টিকাকরণ।

  2. আপনার বর্তমান এবং ভবিষ্যতের স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ডের অ্যাক্সেস দেবেন নাকি শুধুমাত্র আপনার বর্তমান রেকর্ডের অ্যাক্সেস দেবেন তা নির্বাচন করুন।

    আপনি যদি শুধুমাত্র আপনার বর্তমান রেকর্ডগুলি শেয়ার করার অপশন নির্বাচন করেন, তাহলে আপনার iPad-এ নতুন রেকর্ড ডাউনলোড করা হলে আপনাকে অ্যাক্সেসের অনুমতি দিতে বলা হবে।

অ্যাপের সাথে স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড শেয়ার করা বন্ধ করতে, স্বাস্থ্য অ্যাপ থেকে ডেটা রিড করার অনুমতি বন্ধ করুন

কীভাবে iPad থেকে কোনো সংস্থা এবং তাদের রেকর্ড ডিলিট করবেন?

  1. আপনার iPad-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “সারসংক্ষেপ”-এ ট্যাপ করুন, তারপর উপরের বামদিকে আপনার ছবি বা নামের আদ্যক্ষরের পাশে “প্রোফাইল”-এ ট্যাপ করুন।

  3. “হেলথ রেকর্ড” অপশনে ট্যাপ করুন, একটি সংস্থার নামে ট্যাপ করুন, তারপর “অ্যাকাউন্ট অপসারণ করুন” অপশনে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.