এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ Apple Intelligence দিয়ে নোটিফিকেশনের সারসংক্ষেপ দেখা এবং বাধা কমানো

Apple Intelligence অত্যন্ত ভালোভাবে ভাষা বোঝার মাধ্যমে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত করতে সহায়তা করতে পারে। নোটিফিকেশনের সারসংক্ষেপ করা হয় যাতে আপনি এগুলির মূল বিবরণ যেমন কোনো গ্রুপ চ্যাট কখন বিশেষভাবে সক্রিয় থাকে তা স্ক্যান করতে পারেন। কোন নোটিফিকেশনকে অন্যগুলির তুলনায় বেশি প্রাধান্য দিতে হবে আপনার iPad তা নির্ধারণও করতে পারে। এবং “বাধা কমান ফোকাস” অপশন আপনাকে শুধুমাত্র সেই নোটিফিকেশনগুলি দেখায় যেগুলিতে অবিলম্বে মনোযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে, যেমন ডে-কেয়ার থেকে সময়ের আগে পিকআপ সম্পর্কে একটি টেক্সট ইত্যাদি।

দ্রষ্টব্য: Apple Intelligence সব iPad মডেলে অথবা সব ভাষা বা অঞ্চলে উপলভ্য নয়। ** সাম্প্রতিকতম উপলভ্য ফিচারগুলি অ্যাক্সেস করার জন্য, নিশ্চিত হন যে আপনি iPadOS-এর সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন এবং Apple Intelligence চালু আছে

নোটিফিকেশনের সারসংক্ষেপ কাস্টমাইজ করা

আপনার iPad দীর্ঘ অথবা স্ট্যাক করা নোটিফিকেশনের সারসংক্ষেপ করতে পারে, যার ফলে এক নজরে বোঝা সহজ হয়।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. নোটিফিকেশনে ট্যাপ করুন।

  3. “নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশনে ট্যাপ করুন, “নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশন চালু করুন, তারপর “সারসংক্ষেপ করার জন্য নোটিফিকেশন নির্বাচন করুন” অপশনে ট্যাপ করুন।

  4. আপনি যে নোটিফিকেশনের সারসংক্ষেপ করতে চান সেটিতে ট্যাপ করুন, তারপর “নির্বাচিত নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশনে ট্যাপ করুন।

আপনি যে নোটিফিকেশনের সারসংক্ষেপ করতে চান সেটি পরিবর্তন করতে, অ্যাপের পাশের বাটনটিতে ট্যাপ করুন।

নোটিফিকেশনের সারসংক্ষেপ চালু অথবা বন্ধ করা

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. নোটিফিকেশনে ট্যাপ করুন।

  3. “নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশনে ট্যাপ করুন, তারপর “নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশনটি চালু বা বন্ধ করুন।

কীভাবে প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখার অপশন চালু করবেন?

কোন নোটিফিকেশনকে অন্যগুলির তুলনায় বেশি প্রাধান্য দিতে হবে আপনার iPad তা নির্ধারণ করতে পারে। স্ট্যাকের উপরে প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখা যায়, যাতে কোনো নোটিফিকেশন আপনার চোখ এড়িয়ে গেলে আপনি সেটি পরে দেখতে পারেন।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. নোটিফিকেশনে ট্যাপ করুন।

  3. “প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখান”-এ ট্যাপ করুন, তারপর “প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখান” অপশনটি চালু করুন।

    প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখা বন্ধ করতে, “প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখান” অপশনটি বন্ধ করুন।

আপনি কোন নোটিফিকেশনগুলিকে প্রধ্যন্য দিতে চান তা পরিবর্তন করতে, অ্যাপের পাশের বাটনটিতে ট্যাপ করুন।

যখন আপনি লক স্ক্রিনে প্রাধান্য দেওয়া নোটিফিকেশন পান, তখনও সেটিংস পরিবর্তন করতে পারেন। প্রাধান্য দেওয়া কোনো নোটিফিকেশন দেখতে পেলে, নিচের যেকোনো একটি কাজ করুন:

  • কোনো নির্দিষ্ট অ্যাপের জন্য প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখা বন্ধ করতে: বাম দিকে সোয়াইপ করুন, “অপশন”-এ ট্যাপ করুন, তারপর “[অ্যাপের] সমস্ত নোটিফিকেশন বন্ধ করুন”-এ ট্যাপ করুন।

  • প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখা সম্পূর্ণরূপে বন্ধ করতে: বাম দিকে সোয়াইপ করে, “অপশন”-এ ট্যাপ করুন, তারপর “প্রাধান্য অনুসারে দেখানো বন্ধ করুন”-এ ট্যাপ করুন।

“বাধা কমান” ফোকাস ব্যবহার করা

“বাধা কমান ফোকাস” অপশন দিয়ে আপনার নোটিফিকেশনের বিষয়বস্তু বোঝা সহজ হয় এবং আপনি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের বিষয়বস্তু দেখতে পান, কিন্তু কম গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি সাইলেন্ট হয়ে যায়।

আপনি “বাধা কমান ফোকাস” কাস্টমাইজ করতে পারেন।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “ফোকাস”-এ ট্যাপ করুন।

  3. উপরের ডানদিকে “যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “বাধা কমান” অপশনে ট্যাপ করুন।

  4. “ফোকাস কাস্টমাইজ করুন”-এ ট্যাপ করুন, তারপর লোকজন অথবা অ্যাপে ট্যাপ করুন।

দ্রষ্টব্য: আপনি যখন কোনো ফোকাসের জন্য “ইন্টেলিজেন্ট ব্রেকথ্রু এবং সাইলেন্সিং” চালু করবেন, তখন বিশেষভাবে অনুমোদিত কিংবা সাইলেন্ট থাকা যেকোনো নোটিফিকেশন সবসময়ের জন্য অনুমোদিত অথবা সাইলেন্ট থাকবে।

*Apple Intelligence জেনারেটিভ মডেল ব্যবহার করে এবং আউটপুট পরিবর্তিত হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি নির্ভুল কিনা তা চেক করুন।
**Apple Intelligence নিম্নলিখিত ভাষায় বিটা ভার্সনে উপলভ্য: ইংরেজি, ড্যানিশ, ডাচ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, নরওয়েজিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, সুইডিশ, তুর্কি, চীনা (সরলীকৃত), চীনা (ঐতিহ্যবাহী), জাপানি, কোরিয়ান এবং ভিয়েতনামী। কিছু ফিচার সব ভাষা বা অঞ্চলে উপলভ্য নাও থাকতে পারে। ভাষা ও ফিচারের উপলভ্যতা এবং সিস্টেমের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও তথ্যের জন্য, কীভাবে Apple Intelligence ডাউনলোড করবেন নামক Apple সহায়তা নিবন্ধটি দেখুন।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.