এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

কীভাবে iPad-এ ওয়ালপেপার পরিবর্তন করবেন?

iPad-এ, আপনি লক স্ক্রিন অথবা হোম স্ক্রিনের ওয়ালপেপার হিসাবে ব্যবহার করার জন্য ইমেজ বা ছবি নির্বাচন করতে পারেন। আপনি ডায়নামিক ও স্টিল ইমেজ নির্বাচন করতে পারেন।

“ওয়ালপেপার সেটিংস” স্ক্রিনের উপরে একটি নতুন ওয়ালপেপার নির্বাচন করার বাটন এবং বর্তমান ওয়ালপেপার সহ লক স্ক্রিন ও হোম স্ক্রিনের ছবি রয়েছে।
  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “ওয়ালপেপার”-এ ট্যাপ করুন, “নতুন ওয়ালপেপার যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি কাজ করুন:

    • আপনার ওয়ালপেপার ডিজাইন করতে ওয়ালপেপার গ্যালারির উপরে থাকা একটি বাটনে ট্যাপ করুন—উদাহরণস্বরূপ, ছবি, জ্যোতির্বিজ্ঞান অথবা আবহাওয়া।

    • ফিচার্ড সেটের মধ্যে থেকে একটি ওয়ালপেপার অপশন নির্বাচন করুন (প্রকৃতি, আইল অফ স্কাই ইত্যাদি)।

      দ্রষ্টব্য: যদি আপনি যেসব ওয়ালপেপারের অপশনগুলি ব্যবহার করতে চান সেগুলি (উদাহরণস্বরূপ, আবহাওয়া বা জ্যোতির্বিজ্ঞান) দেখতে না পান, তাহলে আরও অপশন দেখতে নিচে স্ক্রোল করুন। তারপর আপনার পছন্দের অপশনের নিচে “ডাউনলোড করুন”-এ ট্যাপ করুন।

  3. “যোগ করুন”-এ ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি কাজ করুন:

    • লক স্ক্রিন এবং হোম স্ক্রিন উভয়ের ক্ষেত্রেই ওয়ালপেপারটি ব্যবহার করবেন কিনা তা নির্বাচন করুন: “ওয়ালপেপার পেয়ার হিসাবে সেট করুন”-এ ট্যাপ করুন।

    • হোম স্ক্রিনে আরও পরিবর্তন করুন: “হোম স্ক্রিন কাস্টমাইজ করুন”-এ ট্যাপ করুন। ওয়ালপেপারের রং পরিবর্তন করতে একটি রঙে ট্যাপ করুন, একটি কাস্টম ছবি ব্যবহার করতে “একটি ছবি নির্বাচন করুন” বাটন-এ ট্যাপ করুন অথবা ওয়ালপেপারটি অস্পষ্ট করতে “অস্পষ্ট করুন” নির্বাচন করুন যাতে অ্যাপগুলি স্পষ্ট বোঝা যায়।

পরামর্শ: আপনি আপনার লক স্ক্রিনকে একটি নির্দিষ্ট ফোকাসের সাথে লিঙ্ক করে আপনার ওয়ালপেপার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হওয়ার জন্য সেট করতে পারেন। (আপনার লক স্ক্রিনের সঙ্গে একটি ফোকাস লিঙ্ক করা দেখুন।) যখন আপনি সেই ফোকাসে স্যুইচ করেন, আপনার ওয়ালপেপার স্বয়ংক্রিয়ভাবে স্যুইচ হয়ে যায়।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.