এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ Safari ট্যাব খোলা ও বন্ধ করা

একাধিক খোলা ওয়েবপেজের মধ্যে নেভিগেট করার জন্য ট্যাব ব্যবহার করুন।

দ্রষ্টব্য: আপনি যদি “কমপ্যাক্ট ট্যাব বার” লেআউট ব্যবহার করেন, তাহলে মেনু এবং অন্যান্য আইটেম এই গাইডে যেভাবে বর্ণনা করা হয়েছে সেই রকম নাও হতে পারে। Safari-এর লেআউট পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

নতুন ট্যাবে একটি লিঙ্ক খুলুন

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. লিঙ্কটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “ব্যাকগ্রাউন্ডে খুলুন”-এ ট্যাপ করুন।

একটি ট্যাবের হিস্ট্রি দেখুন

এই ট্যাবে আপনি দেখতে পাবেন যে আপনি পূর্বে কোন কোন ওয়েবপেজ দেখেছেন।

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. “ফিরে যান” বাটন বা ফরওয়ার্ড বাটন স্পর্শ করে ধরে রাখুন।

ট্যাব বন্ধ করুন

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. ট্যাব বাটন ট্যাপ করে, তারপর একটি ট্যাবের উপরের-ডানদিকের কোণে বন্ধ করার বাটন ট্যাপ করে এটি বন্ধ করুন।

পরামর্শ: এই ট্যাব গ্রুপের সব ট্যাব একই সময়ে বন্ধ করতে, “সম্পন্ন” বাটন স্পর্শ করে ধরে রাখুন, তারপর “[ট্যাব সংখ্যা]-টি ট্যাবের সবকটি বন্ধ করুন” অপশনে ট্যাপ করুন।

সম্প্রতি বন্ধ করা একটি ট্যাব খুলুন

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. নতুন ট্যাব বাটন স্পর্শ করে ধরে রাখুন, তারপর সম্প্রতি বন্ধ করা ট্যাবের তালিকা থেকে নির্বাচন করুন।

    Safari-তে একটি ওয়েবপেজ খোলা আছে। স্ক্রিনের উপরের ডানদিকে “নতুন ট্যাব” বাটনটি নির্বাচন করা রয়েছে এবং সম্প্রতি বন্ধ করা দুটি ট্যাবের তালিকা দেখা যাচ্ছে।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.