এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad চালু ও সেট আপ করা

আপনি আপনার নতুন iPad চালু করে একটি ইন্টারনেট কানেকশন দিয়ে তা সেট আপ করতে পারেন। আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করেও আপনার iPad সেট আপ করতে পারেন। আপনার যদি অন্য iPhone, iPad অথবা Android ডিভাইস থাকে, তাহলে আপনি আপনার ডেটা আপনার নতুন iPad-এ ট্রান্সফার করতে পারেন।

দ্রষ্টব্য: যদি আপনার iPad কোনো কোম্পানি, স্কুল বা অন্য কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়, তাহলে সেট আপ করার নির্দেশাবলির জন্য প্রশাসক বা শিক্ষকের সাথে যোগাযোগ করুন। সাধারণ তথ্যের জন্য Apple at Work ওয়েবসাইট অথবা এডুকেশন ওয়েবসাইট দেখুন।

সেট আপের জন্য প্রস্তুত করা

সেট আপ যতটা সম্ভব বাধাহীন করতে, নিম্নলিখিত আইটেমগুলি উপলভ্য রাখুন:

  • একটি Wi-Fi নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেকশন (আপনার হয়তো নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে) অথবা একটি নেটওয়ার্ক প্রোভাইডারের মাধ্যমে মোবাইল ডেটা পরিষেবা (Wi-Fi + Cellular মডেল)

  • আপনার Apple অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড; আপনার যদি Apple অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেট আপের সময় আপনি এটি তৈরি করতে পারেন

  • আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড অ্যাকাউন্টের তথ্য, যদি আপনি সেট আপ করার সময় Apple Pay-তে একটি কার্ড যোগ করতে চান

  • আপনার আগের iPad অথবা আপনার ডিভাইসের ব্যাকআপ, যদি আপনি আপনার নতুন ডিভাইসে ডেটা ট্রান্সফার করেন।

    পরামর্শ: যদি আপনার ডিভাইসের ব্যাকআপ নেওয়ার জন্য পর্যাপ্ত স্টোরেজ না থাকে, তাহলে আপনার iPad কেনার পর থেকে তিন সপ্তাহ পর্যন্ত iCloud সাময়িক ব্যাকআপ সম্পূর্ণ করার জন্য বিনামূল্যে পর্যাপ্ত স্টোরেজ প্রদান করে। আপনার আগের ডিভাইসে, সেটিংস > সাধারণ > ট্রান্সফার অথবা রিসেট করুন [ডিভাইস]-এ যান। শুরু করার জন্য ট্যাপ করুন, তারপর অনস্ক্রিন নির্দেশাবলি অনুসরণ করুন।

  • আপনার Android ডিভাইস, যদি আপনি আপনার Android বিষয়বস্তু ট্রান্সফার করেন

কীভাবে আপনার iPad চালু ও সেট আপ করবেন?

  1. Apple লোগো না দেখতে পাওয়া পর্যন্ত টপ বাটনটি চেপে ধরে রাখুন।

    iPad-এর উপরের ডানদিকে বাটনটির দিকে একটি সবুজ তীরচিহ্ন দিয়ে নির্দেশ করা হচ্ছে।

    যদি iPad চালু না হয়, তাহলে আপনাকে হয়তো ব্যাটারিতে চার্জ দিতে হবে। আরও সহায়তার জন্য, আপনার iPad চালু না হলে অথবা কাজ না করলে Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

    পরামর্শ: আপনি যদি দৃষ্টিশক্তিহীন হন বা চোখে কম দেখেন, তাহলে স্ক্রিন রিডার VoiceOver চালু করতে হোম বাটনে তিনবার ক্লিক করতে পারেন (হোম বাটন থাকা iPad-এ) অথবা টপ বাটনে (অন্যান্য iPad মডেলে) তিনবার ক্লিক করতে পারেন। জুম চালু করতে আপনি তিনটি আঙুল দিয়ে স্ক্রিনে ডবল ট্যাপ করতে পারেন। সহায়ক পরিষেবা ফিচার ব্যবহার শুরু করা নিবন্ধটি দেখুন।

  2. নিম্নলিখিতের মধ্যে একটি কাজ করুন:

    • অন্য ডিভাইস দিয়ে সেট আপ করতে: যদি আপনার iPhone অথবা iPad iOS 11, iPadOS 13 অথবা পরবর্তী ভার্সন দ্বারা চালিত হয়, তাহলে আপনি আপনার নতুন ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে সেট আপ করার জন্য এটি ব্যবহার করতে পারেন। দুটি ডিভাইসকে একে অপরের কাছাকাছি আনুন, তারপর আপনার অনেক সেটিংস, প্রাধান্য এবং iCloud কীচেইন নিরাপদে কপি করতে অনস্ক্রিন নির্দেশাবলি অনুসরণ করুন। তারপর আপনি আপনার iCloud ব্যাকআপ থেকে আপনার বাকি ডেটা এবং বিষয়বস্তু আপনার নতুন ডিভাইসে রিস্টোর করতে পারেন।

      অথবা, যদি উভয় ডিভাইসে iOS 12.4, iPadOS 13, অথবা তার পরবর্তী ভার্সন থাকে, তাহলে আপনি আপনার আগের ডিভাইস থেকে আপনার নতুন ডিভাইসে আপনার সমস্ত ডেটা ওয়্যারলেসভাবে ট্রান্সফার করতে পারেন। মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনার ডিভাইস একে অপরের কাছাকাছি রাখুন এবং চার্জে লাগিয়ে রাখুন।

    • ম্যানুয়ালি সেট আপ করতে: আপনার যদি অন্য কোনো ডিভাইস না থাকে, তাহলে “অন্য একটি ডিভাইস ছাড়াই সেট আপ করুন”-এ ট্যাপ করুন তারপর অনস্ক্রিন সেট আপ নির্দেশাবলি অনুসরণ করুন।

Android ডিভাইস থেকে iPad-এ ডেটা ট্রান্সফার করা

যদি আপনার কাছে Android ডিভাইস থাকে, তাহলে আপনি যখন প্রথম আপনার নতুন iPad সেট আপ করবেন তখন “iOS-এ ট্রান্সফার করুন” অ্যাপের সাহায্যে আপনার ডেটা ট্রান্সফার করতে পারবেন।

দ্রষ্টব্য: আপনি যদি ইতিমধ্যেই সেট আপ সম্পূর্ণ করে থাকেন এবং “iOS-এ ট্রান্সফার করুন” অ্যাপ ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার iPad-এর ডেটা মুছে দিয়ে আবার শুরু করতে হবে অথবা আপনার ডেটা নিজে থেকে ট্রান্সফার করতে হবে। Apple সহায়তা নিবন্ধে আপনার Android ডিভাইস থেকে আপনার iPhone অথবা iPad-এ বিষয়বস্তু ম্যানুয়ালি সরানো দেখুন।

  1. আপনার Android ভার্সন 4.0 বা তার পরবর্তী ভার্সনে Apple সহায়তা নিবন্ধে Android থেকে iPhone অথবা iPad-এ সরান দেখুন এবং “iOS-এ সরান” অ্যাপ ডাউনলোড করুন।

  2. আপনার iPad-এ, নিম্নলিখিত কাজ করুন:

    • সেট আপ অ্যাসিস্ট্যান্টের নির্দেশ অনুসরণ করুন।

    • “আপনার অ্যাপ ও ডেটা ট্রান্সফার করুন” স্ক্রিনে “Android থেকে”-তে ট্যাপ করুন।

  3. Android ডিভাইসে, নিম্নলিখিত কাজ করুন:

    • Wi-Fi চালু করুন।

    • “iOS-এ ট্রান্সফার করুন” অ্যাপে যান।

    • অনস্ক্রিন নির্দেশাবলি অনুসরণ করুন।

সতর্কবার্তা: আঘাত এড়াতে, iPad ব্যবহার করার আগে গুরুত্বপূর্ণ সুরক্ষা সংক্রান্ত তথ্য পড়ুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.