iPad-এর প্রিভিউ অ্যাপে PDF-এ পৃষ্ঠা যোগ, ডিলিট, ঘোরানো, সরানো বা ক্রপ করা

আপনি PDF-এ পেজ যোগ করতে, ডিলিট করতে, ঘোরাতে, ক্রম পরিবর্তন করতে অথবা ক্রপ করতে পারেন।

PDF-এর থাম্বনেল ভিউতে পৃষ্ঠার অপশন দেখা যাচ্ছে।

কীভাবে পৃষ্ঠা যোগ বা ডিলিট করবেন?

  1. আপনার iPad-এর প্রিভিউ অ্যাপে যান।

  2. একটি PDF খুলুন

  3. “সাইডবার টগল করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর থাম্বনেল স্পর্শ করে ধরে রাখুন।

  4. এগুলির মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • একটি ফাঁকা পৃষ্ঠা যোগ করতে: “ফাঁকা পৃষ্ঠা যোগ করুন” অপশনে ট্যাপ করুন।

    • PDF বা ছবি যোগ করতে: “ফাইল থেকে যোগ করুন” অপশনে ট্যাপ করুন।

    • স্ক্যান করা ডকুমেন্ট যোগ করতে: “পৃষ্ঠা স্ক্যান করুন” অপশনে ট্যাপ করুন, ডকুমেন্টটি স্ক্যান করুন, তারপর “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন। টেক্সট ও ডকুমেন্ট স্ক্যান করা নিবন্ধটি দেখুন।

    • নির্বাচিত পেজ ডিলিট করতে: “পৃষ্ঠা ডিলিট করুন” অপশনে ট্যাপ করুন।

পৃষ্ঠা ওল্টানোর পদ্ধতি

  1. আপনার iPad-এর প্রিভিউ অ্যাপে যান।

  2. একটি PDF খুলুন

  3. টুলবারে “বামদিকে ঘোরান” বাটন-এ ট্যাপ করুন। এছাড়া, আপনি ‘’আরও” বাটন-এ ট্যাপ করতে পারেন, তারপর “বামদিকে ঘোরান” বা “ডানদিকে ঘোরান”-এ ট্যাপ করতে পারেন।

কীভাবে কোনো পৃষ্ঠা সরাবেন?

  1. আপনার iPad-এর প্রিভিউ অ্যাপে যান।

  2. একটি PDF খুলুন

  3. “সাইডবার টগল করুন” বাটন-এ ট্যাপ করুন, মেনু অপশন দেখা না যাওয়া পর্যন্ত থাম্বনেল স্পর্শ করে ধরে রাখুন, তারপর পৃষ্ঠার থাম্বনেলটি অন্য থাম্বনেলের উপরে বা নিচে টেনে আনুন।

কীভাবে কোনো পৃষ্ঠা ক্রপ করবেন?

  1. আপনার iPad-এর প্রিভিউ অ্যাপে যান।

  2. একটি PDF খুলুন

  3. একটি পেজ নির্বাচন করুন, তারপর “ক্রপ করুন” বাটন-এ ট্যাপ করুন।

  4. কতটা ক্রপ করতে চান তা নির্বাচন করতে নীল রঙের হ্যান্ডলটি ধরে টানুন, নির্বাচিত অংশের মধ্যে ট্যাপ করুন, তারপর “ক্রপ করুন” অপশনে ট্যাপ করুন।

কোনো পরিবর্তন পূর্বাবস্থায় ফেরাতে, ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “পূর্বাবস্থায় ফেরান”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.