এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ পরিষেবা পার্সোলাইজ করতে Siri-কে নিজের সম্পর্কে বলা

আরও পার্সোনালাইজ অভিজ্ঞতা পেতে, Siri-কে আপনার বাড়ি ও কাজের জায়গার ঠিকানা এবং আপনার সম্পর্কের মতো বিষয়ের তথ্য প্রদান করতে পারেন। এর ফলে আপনি “Give me driving directions home” এবং “FaceTime Mom”-এর মতো কিছু বলতে পারেন।

Siri-কে নিজের পরিচয় দেওয়া

  1. আপনার iPad-এ কন্ট্যাক্ট অ্যাপে যান।

  2. উপরে “আমার কার্ড”-এ ট্যাপ করুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  3. আপনার কন্ট্যাক্টের তথ্য লিখুন

  4. সেটিংস অ্যাপে যান।

  5. Siri (অথবা Apple Intelligence ও Siri)-তে ট্যাপ করুন, আমার তথ্য-তে ট্যাপ করুন। তারপর আপনার নামে ট্যাপ করুন।

কীভাবে Siri-কে আপনার নাম বলতে শেখাবেন?

  1. আপনার iPad-এ কন্ট্যাক্ট অ্যাপে যান।

  2. উপরে “আমার কার্ড”-এ ট্যাপ করুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  3. নিচের দিকে স্ক্রোল করুন। তারপর “ফিল্ড যোগ করুন”-এ ট্যাপ করুন।

  4. নামের উচ্চারণের ফিল্ড নির্বাচন করুন, তারপর আপনার নাম কীভাবে উচ্চারণ করতে হবে সেটি টাইপ করুন।

আপনি কন্ট্যাক্ট অ্যাপে অন্য যেকোনো কন্ট্যাক্ট কার্ডের জন্য উচ্চারণ যোগ করতে পারেন। কন্ট্যাক্ট এডিট করা নিবন্ধটি দেখুন।

Siri-কে নিজের সম্পর্কের বিষয়ে বলা

এরকম কিছু বলুন “Sarah Milos is my sister” বা “Hey Siri, Ashley Kamin is my mom.”

আপনার Apple ডিভাইস জুড়ে Siri পার্সোনালাইজেশন করে পরিচালনা করা

আপনি যদি iCloud ব্যবহার করেন এবং একই Apple অ্যাকাউন্টে সাইন ইন করেন, তাহলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে আপনার Siri সেটিংস আপনার সব Apple ডিভাইসে আপ-টু-ডেট রাখা হয়।

আপনি যদি Siri-এর পার্সোনালাইজ পরিষেবা iPad ও আপনার অন্যান্য ডিভাইসে আপ টু ডেট রাখতে না চান, তাহলে iCloud সেটিংস থেকে Siri বন্ধ করতে পারেন।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন, তারপর iCloud-এ ট্যাপ করুন।

  3. “সব দেখুন”-এ ট্যাপ করুন, তারপর Siri বন্ধ করুন।

দ্রষ্টব্য: আপনি যদি “লোকেশন পরিষেবা” চালু করে থাকেন, তাহলে আপনার অনুরোধের প্রতিক্রিয়ার নির্ভুলতা বাড়াতে Siri-কে সাহায্য করার জন্য আপনার অনুরোধ করার সময় আপনার ডিভাইসের লোকেশনটি Apple কেও পাঠানো হবে। প্রাসঙ্গিক প্রতিক্রিয়া ও পরামর্শ দেওয়ার জন্য, ভৌগোলিক অঞ্চল অনুসারে আপনার আনুমানিক লোকেশন নির্ধারণ করার জন্য Apple আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস ব্যবহার করতে পারে। নিজের শেয়ার করা লোকেশন সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ করা নিবন্ধটি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.