এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এর ম্যাপ অ্যাপে ট্রাফিকের অবস্থা চেক করা ও ট্রাফিকের পরিস্থিতি রিপোর্ট করা

আপনি ট্র্যাফিকের অবস্থা দেখতে পারেন এবং দুর্ঘটনা, বিপদ, স্পিড চেক (যেখানে অনুমোদিত) রিপোর্ট করতে পারেন ও পরে রাস্তা পরিষ্কার হয়ে গেলেও আপনি রিপোর্ট করতে পারেন। (শুধুমাত্র Wi-Fi + Cellular)।

Apple ইনকামিং ঘটনার রিপোর্ট মূল্যায়ন করে। রিপোর্ট বিশ্বস্ত হলে, বিপদ এবং দুর্ঘটনার মতো ঘটনার মার্কারগুলি অন্যান্য ম্যাপ অ্যাপ ব্যবহারকারীদেরও দেখানো হয় (বা পরিষ্কার হয়ে গেলে অপসারণ করা হয়)।

দ্রষ্টব্য: সব দেশ বা অঞ্চলে সমস্ত ফিচার উপলভ্য নয়। iOS এবং iPadOS ফিচার উপলভ্যতা ওয়েবসাইট দেখুন। Wi-Fi + Cellular-এর সুবিধা থাকা iPad মডেলে ম্যাপ অ্যাপের কিছু ফিচারের জন্য একটি মোবাইল ডেটা প্ল্যান থাকতে হবে এবং সেটিংস  > অ্যাপ > ম্যাপ-এ গিয়ে মোবাইল ডেটা চালু করতে হবে। স্ট্যান্ডার্ড ডেটা এবং টেক্সট রেট প্রযোজ্য হতে পারে। আপনার মোবাইল ডেটা অ্যাকাউন্ট দেখা বা পরিবর্তন করা দেখুন।

কীভাবে ট্র্যাফিকের অবস্থা সম্পর্কে জানবেন?

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. একটি ম্যাপ দেখানো হলে, উপরের ডানদিকে থাকা বাটনে ট্যাপ করুন, ড্রাইভিং অথবা স্যাটেলাইট নির্বাচন করুন, তারপর “বন্ধ করুন বাটন”-এ ট্যাপ করুন।

    হলুদ রং স্বাভাবিকের চেয়ে ধীরগতির ট্রাফিকের নির্দেশ দেয় এবং লাল রং মাঝে মাঝে থিম যাওয়া ট্রাফিকের নির্দেশ দেয়।

  3. একটি ঘটনার রিপোর্ট পেতে একটি ঘটনার মার্কারে ট্যাপ করুন।

    মার্কারগুলি নিম্নলিখিত ঘটনাগুলি নির্দেশ করে:

    • দুর্ঘটনা

    • স্পিড চেক

    • ট্রাফিক

    • রাস্তা নির্মাণের কাজ

    • বিপদ

    • রাস্তা বন্ধ

ট্রাফিকের পরিস্থিতি রিপোর্ট করা

অথবা Siri ব্যবহার না করে:

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. নিম্নলিখিতের মধ্যে একটি কাজ করুন:

    • গাড়ি চালানোর জন্য টার্ন-বাই-টার্ন পথনির্দেশ অনুসরণ করার সময়: ঘটনা রিপোর্ট করার বাটন-এ ট্যাপ করুন, তারপর একটি অপশন নির্বাচন করুন। আপনি স্ক্রিনের নিচে রুট কার্ডেও ট্যাপ করতে পারেন, তারপর “কোনো ঘটনা রিপোর্ট করুন”-এ ট্যাপ করুন।

    • নির্দেশাবলি অনুসরণ না করার সময়: সার্চ ফিল্ডের পাশে আপনার ছবি বা নামের আদ্যাক্ষরে ট্যাপ করুন, তারপর “রিপোর্ট”-এ ট্যাপ করুন। “নতুন সমস্যা রিপোর্ট করুন”-এ ট্যাপ করুন, “ঘটনা রিপোর্ট করুন”-এ ট্যাপ করুন, তারপর একটি অপশন নির্বাচন করুন।

      যদি আপনার ছবি বা আদ্যক্ষর দুটোই না দেখা যায়, তাহলে সার্চ ফিল্ডের পাশে থাকা “বাতিল করুন”-এ ট্যাপ করুন অথবা সার্চ ফিল্ডে ট্যাপ করুন, তারপর “বাতিল করুন”-এ ট্যাপ করুন।

কীভাবে কোনো বিপদ বা দুর্ঘটনার পরিস্থিতি রিপোর্ট করবেন?

আপনি যদি নির্বাচিত দেশ বা অঞ্চলে ঘটনার কাছাকাছি থাকেন এবং যদি আপনার কাছে Wi-Fi + Cellular পরিষেবাসহ iPad থাকে, তাহলে সেগুলি ক্লিয়ার হয়েছে কিনা তা আপনি রিপোর্ট করতে পারেন।

Siri: এমন কিছু Siri-কে বলুন “Clear the accident.” কীভাবে Siri ব্যবহার করবেন তা জানুন

অথবা Siri ব্যবহার না করে:

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. ঘটনার মার্কারে ট্যাপ করুন।

  3. “সরিয়ে ফেলা হয়েছে” বা “এখনও রয়েছে”-তে ট্যাপ করুন।

    (আপনি গতি চেক করার রিপোর্ট মুছে ফেলতে পারবেন না।)

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.