এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ FaceTime কল থেকে বেরিয়ে যাওয়া অথবা মেসেজে স্যুইচ করা

আপনি FaceTime অ্যাপে যেকোনো সময় কল থেকে বেরিয়ে যেতে অথবা আপনার কথোপকথন মেসেজে চালিয়ে যেতে পারেন।

FaceTime কল থেকে বেরিয়ে যাওয়া

  1. আপনার iPad-এ FaceTime অ্যাপে কোনো কল চলাকালীন FaceTime কন্ট্রোল দেখতে স্ক্রিনে ট্যাপ করুন (যদি সেগুলি দেখা না যায়)।

  2. “শেষ করুন” বাটন-এ ট্যাপ করুন।

মেসেজ কথোপকথনে স্যুইচ করা

কোনো কল চলাকালীন, আপনি “মেসেজ” থ্রেডে যেতে পারেন, যেখানে সেই কলে উপস্থিত সবাই থাকবে।

  1. আপনার iPad-এ FaceTime অ্যাপে কোনো কল চলাকালীন FaceTime কন্ট্রোল দেখতে স্ক্রিনে ট্যাপ করুন (যদি সেগুলি দেখা না যায়)।

  2. কন্ট্রোলের উপরে যোগাযোগের তথ্য অথবা “লোকজনের সংখ্যা”-তে ট্যাপ করুন, তারপর “মেসেজ”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.