এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ “অনুসন্ধান” অ্যাপ থেকে কোনো ডিভাইস অপসারণ করা

আপনি আপনার ডিভাইসের তালিকা থেকে কোনো ডিভাইস অপসারণ করার জন্য “অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি যে ডিভাইসটি ইতিমধ্যেই বিক্রি করেছেন বা কাউকে দিয়েছেন সেটির অ্যাক্টিভেশন লক বন্ধ করতে পারেন। আপনি যখন অ্যাক্টিভেশন লক অপসারণ করেন, তখন অন্য কেউ ডিভাইসটি অ্যাক্টিভেট করতে পারে এবং তাদের Apple অ্যাকাউন্টে কানেক্ট করতে পারে।

যদি আপনার কাছে এখনও ডিভাইসটি থাকে, তাহলে আপনি সেই ডিভাইসে “আমার [ডিভাইস] খুঁজুন” সেটিং বন্ধ করে অ্যাক্টিভেশন লক বন্ধ করতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে ডিভাইসটি অপসারণ করতে পারেন।

ডিভাইসের তালিকা থেকে কোনো ডিভাইস অপসারণ করা

আপনি যদি কোনো ডিভাইস ব্যবহার করাতে না চান, তাহলে আপনি আপনার “ডিভাইস” তালিকা থেকে সেটি অপসারণ করতে পারেন। ডিভাইসটি অপসারণ করার জন্য সেটি হয়তো অফলাইনে থাকতে হবে।

যদি ডিভাইসটিতে অ্যাক্টিভেশন লক চালু থাকে (iPhone, iPad, iPod touch, Mac অথবা Apple Watch-এর জন্য) অথবা আপনার iOS বা iPadOS ডিভাইসের (AirPods অথবা Beats হেডফোনগুলির জন্য) সঙ্গে পেয়ার করা থাকে, তাহলে পরের বার অনলাইনে আসার সময় আপনার “ডিভাইস” তালিকায় ডিভাইসটি দেখা যাবে।

  1. নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

    • iPhone, iPad, iPod touch, Mac অথবা Apple Watch-এর ক্ষেত্রে: ডিভাইসটি বন্ধ করুন।

    • AirPods-এর ক্ষেত্রে: কেসের ভিতর AirPods রাখুন এবং ঢাকনাটি বন্ধ করুন অথবা AirPods বন্ধ করুন।

    • Beats হেডফোনগুলির ক্ষেত্রে: হেডফোন বন্ধ করুন।

  2. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপ খুলুন।

  3. স্ক্রিনের নিচে বামদিকে “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর অফলাইনে থাকা ডিভাইসের নামে ট্যাপ করুন।

  4. “এই ডিভাইস অপসারণ করুন” অপশনে ট্যাপ করুন, তারপর “অপসারণ করুন” অপশনে ট্যাপ করুন।

iPhone-এর MagSafe ওয়ালেট অপসারণ করা

আপনি “অনুসন্ধান” ফিচার সমর্থিত iPhone-এর MagSafe ওয়ালেট “অনুসন্ধান” অ্যাপে আর দেখতে না চাইলে আপনার “ডিভাইস” তালিকা সেটি থেকে অপসারণ করতে পারেন। “অনুসন্ধান” অ্যাপ থেকে এটি অপসারণ করলে অন্য কেউ তাদের Apple অ্যাকাউন্টে এটি কানেক্ট করতে পারবেন।

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপ খুলুন।

  2. স্ক্রিনের নিচের অংশে থাকা “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর iPhone-এর MagSafe ওয়ালেটের নামে ট্যাপ করুন।

  3. ‘’এই ডিভাইস অপসারণ করুন”-এ ট্যাপ করুন, তারপর স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

নিজের কাছে থাকা কোনো ডিভাইসে অ্যাক্টিভেশন লক বন্ধ করা

যে ডিভাইসটি আপনার কাছে আর নেই সেটির অ্যাক্টিভেশন লক বন্ধ করা

আপনি যদি আপনার iPhone, iPad, iPod touch, Mac বা Apple Watch বিক্রি করেন বা কাউকে দেন এবং ‘’আমার [ডিভাইস] খুঁজুন” বন্ধ করতে ভুলে যান, তাহলে আপনি তখনও ‘’অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করে অ্যাক্টিভেশন লক অপসারন করতে পারবেন।

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপ খুলুন।

  2. স্ক্রিনের নিচে বামদিকে থাকা “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ডিভাইসটি অপসারণ করতে চান সেটির নামের উপর ট্যাপ করুন।

  3. ডিভাইসের ডেটা মুছে ফেলুন

    যেহেতু ডিভাইসটি হারিয়ে যায়নি, তাই ফোন নম্বর বা মেসেজ লিখবেন না।

    যদি ডিভাইসটি অফলাইনে থাকে, তাহলে পরের বার যখন সেটি Wi-Fi বা মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে তখন দূরবর্তী স্থান থেকে ডেটা মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে। ডিভাইসের ডেটা মুছে দেওয়া হলে আপনি একটি ইমেল পাবেন।

  4. ডিভাইসটির ডেটা মুছে দেওয়া হলে, “এই ডিভাইস অপসারণ করুন” অপশনে ট্যাপ করুন, তারপরে “অপসারণ করুন” অপশনে ট্যাপ করুন।

    আপনার সমস্ত বিষয়বস্তু মুছে ফেলা হবে, অ্যাক্টিভেশন লক বন্ধ করা হবে এবং অন্য কেউ এখন থেকে ডিভাইসটি অ্যাক্টিভেট করতে পারবে।

আপনি iCloud.com ব্যবহার করে অনলাইনে কোনো ডিভাইস অপসারণ করতে পারেন। নির্দেশবলির জন্য, iCloud ইউজার গাইড iCloud.com-এ ‘’ডিভাইস খুঁজুন” বিভাগ থেকে ডিভাইস অপসারন করুন নিবন্ধটি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.