এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ ম্যাপ অ্যাপে “পথনির্দেশ শুনুন” ফিচারটির জন্য সেটিংস পরিবর্তন করা

আপনি "পথনির্দেশ শুনুন” বন্ধ করতে পারেন, তাদের ভলিউম অ্যাডজাস্ট করতে পারেন, এর কন্ঠস্বর অথবা ভাষা পরিবর্তন করতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন।

দ্রষ্টব্য: সমস্ত দেশ বা অঞ্চলে "টার্ন-বাই-টার্ন পথনির্দেশ শুনুন” ফিচার উপলভ্য নেই। iOS এবং iPadOS ফিচার উপলভ্যতা ওয়েবসাইট দেখুন। Wi-Fi + Cellular মডেলের জন্য মোবাইল ডেটা প্ল্যানের প্রয়োজন হয় এবং মোবাইল ডেটা সেটিংস  > অ্যাপ > ম্যাপ-এ গিয়ে চালু করতে হবে। আপনার মোবাইল ডেটা অ্যাকাউন্ট দেখা বা পরিবর্তন করা দেখুন।

"পথনির্দেশ শুনুন” চালু বা বন্ধ করা

আপনি নির্দিষ্ট কিছু পথনির্দেশ অনুসরণ করার পর "পথনির্দেশ শুনুন” চালু অথবা বন্ধ করতে পারেন।

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. পথনির্দেশ পান, তারপর সেগুলি অনুসরণ করতে “শুরু করুন” বাটনে ট্যাপ করুন।

  3. ম্যাপে “অডিও কন্ট্রোল” বাটনে ট্যাপ করুন (উদাহরণস্বরূপ, “আনমিউট করা হয়েছে” বাটন), তারপর একটি অপশন নির্বাচন করুন।

বাটন

বিবরণ

“আনমিউট করা হয়েছে” বাটন

সমস্ত পথনির্দেশ বলে শোনানো হয়।

“শুধুমাত্র অডিও অ্যালার্ট” বাটন।

শুধুমাত্র গাড়ি চালানো সংক্রান্ত অ্যালার্ট বলে শোনানো হয়।

“মিউট করা হয়েছে” বাটন।

কোনো পথনির্দেশ বলে শোনানো হয় না।

“আরও জোরে” বাটন।

মৌখিক নির্দেশিকার জন্য কণ্ঠস্বরের ভলিউম জোরে করা হয়।

“স্বাভাবিক” বাটন।

মৌখিক নির্দেশিকার জন্য কণ্ঠস্বরের ভলিউম স্বাভাবিক করা হয়।

“তুলনামূলক কম ভলিউম” বাটন।

মৌখিক নির্দেশিকার জন্য কণ্ঠস্বরের ভলিউম কম করা হয়।

দ্রষ্টব্য: আপনি যদি “আমার লোকেশন” ছাড়া অন্য কোনো লোকেশন থেকে শুরু করেন, তাহলে আপনি “শুরু করুন”-এর পরিবর্তে “ধাপ” বাটন দেখতে পাবেন এবং কোনো পথনির্দেশ বলে শোনানো হবে না। আপনি সেটিংস  > অ্যাপ > ম্যাপ-এ গিয়ে ডিফল্ট ভলিউম পরিবর্তন করতে পারেন। “পথনির্দেশ শুনুন”-এ ট্যাপ করুন, তারপরে “ভয়েস ভলিউম”-এর নিচে থেকে একটি অপশন নির্বাচন করুন।

কীভাবে কোনো ভিন্ন ভাষায় অথবা কণ্ঠস্বরে পথনির্দেশ শুনবেন?

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. Apple Intelligence ও Siri-তে ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি পরিবর্তন করুন:

    • ভাষা: “ভাষা”-তে ট্যাপ করুন, তারপর একটি ভাষায় ট্যাপ করে সেটি আপনার “প্রাথমিক Siri-এর ভাষা” হিসাবে নির্বাচন করুন।

    • কণ্ঠস্বর: “কন্ঠস্বর”-এ ট্যাপ করুন, তারপর বিভিন্ন অপশন শুনতে সেটিতে ট্যাপ করুন।

iPad-এ Siri চালু করা ও অ্যাক্টিভেট করা দেখুন।

কীভাবে "পথনির্দেশ শুনুন” ফিচারটির জন্য অন্যান্য সেটিংস পরিবর্তন করবেন?

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করে, তারপর “ম্যাপ” অ্যাপে ট্যাপ করুন।

  3. “পথনির্দেশ শুনুন”-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিত অপশনগুলি চালু বা বন্ধ করুন:

    • পথনির্দেশের সময় অন্যান্য অডিও বন্ধ করুন: পথনির্দেশ শোনার সময় অন্যান্য অডিও (যেমন পডকাস্ট এবং অডিওবুক) পজ করতে এই সেটিংটি চালু করুন।

    • পথনির্দেশের সময় স্ক্রিন চালু রাখুন: আপনি গাড়ি বা সাইকেল চালানোর পথনির্দেশ অনুসরণ করার সময় "পথনির্দেশ শুনুন” শোনার সময় iPad-এর ডিসপ্লে চালু রাখতে এই সেটিংটি চালু করুন।

    • রেডিও চলাকালীন পথনির্দেশ: সমর্থিত গাড়িতে, রেডিও চলাকালীন পথনির্দেশ শোনার জন্য এই সেটিংটি চালু করুন।

"টার্ন-বাই-টার্ন পথনির্দেশ শুনুন” ফিচার ব্যবহার করতে, আপনার iPad অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে এবং লোকেশন পরিষেবা চালু থাকতে হবে। মোবাইল ডেটা ব্যবহারের মূল্য প্রযোজ্য হতে পারে। আপনার মোবাইল ডেটা অ্যাকাউন্ট দেখা বা পরিবর্তন করা দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.