এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ ডাউনলোড করা News-এর কন্টেন্ট পড়তে, অফলাইন মোড ব্যবহার করা

Apple News+-এর সাবস্ক্রাইবাররা স্বয়ংক্রিয়ভাবে News অ্যাপে বিষয়বস্তু ডাউনলোড করতে পারেন, তারপরে কোনো Wi-Fi বা মোবাইল কানেকশন ছাড়াই যেমন বিমানে ও মেট্রোতে যাত্রা করার সময় তা অ্যাক্সেস করতে পারেন।

দ্রষ্টব্য: অফলাইন মোডে ডাউনলোড করা যেতে পারে এমন বিষয়বস্তুতে প্রতিবেদন, সংস্করণ, রেসিপি ও পাজল থাকতে পারে। সব ধরনের বিষয়বস্তু সব দেশ ও অঞ্চলে উপলভ্য নয়। iOS এবং iPadOS ফিচার উপলভ্যতা ওয়েবসাইট দেখুন।

কীভাবে Apple News+-এর জন্য “স্বয়ংক্রিয় ডাউনলোড” ফিচারটি চালু করবেন?

  1. আপনার Apple অ্যাকাউন্টে সাইন ইন করুন

  2. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  3. “অ্যাপ”-এ ট্যাপ করে, তারপর News-এ ট্যাপ করুন।

  4. “ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ করুন” চালু করুন।

  5. “স্বয়ংক্রিয় ডাউনলোড”-এ ট্যাপ করুন, “স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করার অনুমতি দিন“ চালু করুন, তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনো একটি চালু করুন:

    • সাম্প্রতিক প্রতিবেদন: “আজ”, “News+-এর সেরা” ও খেলাধূলার ফিডে এবং “আপনার সঙ্গে শেয়ার করা” ও “হিস্ট্রি” বিভাগে সর্বশেষ প্রতিবেদন ডাউনলোড হয়।

    • সেভ করা প্রতিবেদন: আপনার “সেভ করা প্রতিবেদন”-এর তালিকা থেকে সর্বশেষ প্রতিবেদন ডাউনলোড হয়।

    • ম্যাগাজিনের সংস্করণ: আপনার ফলো করা সর্বশেষ ম্যাগাজিনের সংস্করণ ডাউনলোড হয়।

    • খাবার ও রেসিপি: “খাবার” ফিড, “রেসিপি ক্যাটালগ” এবং “সেভ করা রেসিপি” ডাউনলোড হয়।

    • পাজল: “পাজল” ফিড, প্রত্যেক পাজলের ধরনের ফিড ও সেইসব ফিডের মধ্যে পাজল ডাউনলোড হয়।

    দ্রষ্টব্য: প্রতিবেদন ও রেসিপিতে থাকা ছবির ছোট ভার্সন ডাউনলোড করতে, “স্টোরেজ অপ্টিমাইজ করুন” অপশন চালু করুন।

আপনার iPad-এ স্টোরেজে পর্যাপ্ত জায়গা এবং সেটি Wi-Fi-এর সাথে কানেক্টেড থাকলে ও চার্জে বসানো থাকলে iPad-এ News অ্যাপের কন্টেন্ট ডাউনলোড হয়। যদি আপনার মোবাইল কানেকশন থাকে কিন্তু Wi-Fi না থাকে, তাহলে শুধুমাত্র সেরা প্রতিবেদনগুলি “আজ” ফিডে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়।

অফলাইন মোডে News অ্যাপ ব্যবহার করা

আপনার Wi-Fi বা মোবাইল কানেকশন না থাকলে স্ক্রিনের উপরে “কোনো ইন্টারনেট কানেকশন নেই” দেখানো হবে এবং যে অ্যাপের বিষয়বস্তু ডাউনলোড করা হয়নি, সেটি আবছা হয়ে যাবে। প্রতিটি ফিডের বর্তমানে লোড করা ভার্সন থেকে ডাউনলোড করা ভার্সনে স্যুইচ করতে, অফলাইন মোডে “ডাউনলোড করা প্রতিবেদন দেখুন”-এ ট্যাপ করুন।

আপনি ইন্টারনেটে আবার কানেক্ট করলে, স্ক্রিনের উপরে “নতুন প্রতিবেদন দেখুন”-এ ট্যাপ করুন। অ্যাপের সমস্ত ফিড রিফ্রেশ করা হয় এবং সর্বশেষ বিষয়বস্তু দেখানো হয়।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.