এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ ম্যাপ অ্যাপে কাস্টম গাইড দিয়ে বিভিন্ন স্থান অর্গানাইজ করা

বিভিন্ন স্থানগুলি সহজে দেখার জন্য আপনি সেগুলি আপনার গাইডে সাজিয়ে রাখতে পারেন এবং আপনার গাইডগুলি অন্যদের সাথে শেয়ার করতে পারেন।

iPad-এ ম্যাপে তৈরি করা একটি কাস্টম গাইড বাঁদিকে জায়গাগুলির তালিকা এবং ডানদিকে ম্যাপে চিহ্নিত তাদের লোকেশনগুলি দেখাচ্ছে।

কীভাবে আপনার ফেভারিট লোকেশনগুলি দেখবেন?

“ফেভারিট” নামে একটি গাইড সবসময় আপনার গাইডে দেখা যায়। এর মাধ্যমে আপনার জন্য কোনো গাইডে স্থান সেভ করা সহজ হয়।

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. আপনার “গাইড”-এর নিচে “ফেভারিট”-এ ট্যাপ করুন।

পরামর্শ: ম্যাপ খোলার সময় আপনি আপনার “স্থান”-এ যে জায়গাগুলি দেখতে চান সেগুলি পিন করতে পারেন। আপনার “স্থান”-এ একটি পিন যোগ করা দেখুন।

কীভাবে গাইড তৈরি করবেন?

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. “আমার গাইড”-এ ট্যাপ করুন, তারপর “তালিকায় যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন।

  3. গাইডের জন্য একটি নাম লিখুন, তারপর “ছবি যোগ করুন” বাটন-এ ট্যাপ করে আপনার ছবি লাইব্রেরি থেকে একটি ছবি যোগ করুন।

  4. “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে গাইডে কোনো স্থান যোগ করবেন?

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. ম্যাপে একটি জায়গায় ট্যাপ করুন অথবা সার্চের ফলাফল দেখুন।

  3. কোনো প্লেস কার্ডে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “গাইডে যোগ করুন”-এ ট্যাপ করুন।

  4. আপনার গাইডগুলির মধ্যে একটি নির্বাচন করুন, তারপর “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

আপনি আপনার গাইডগুলিতে প্রকাশকের গাইডও যোগ করতে পারেন। গাইডের সাহায্যে বিভিন্ন স্থান এক্সপ্লোর করানিবন্ধটি দেখুন।

কীভাবে কোনো গাইড শেয়ার করবেন?

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. “আপনার গাইড”-এর নিচে, আপনি যে গাইড শেয়ার করতে চান তাতে ট্যাপ করুন।

  3. গাইড কার্ডের নিচে “শেয়ার করুন” বাটন-এ ট্যাপ করুন, “গাইড শেয়ার করুন”-এ ট্যাপ করুন, তারপর একটি অপশন নির্বাচন করুন।

নিজের তৈরি করা গাইড এডিট করা

আপনি যে গাইড তৈরি করেন সেগুলির প্রচ্ছদের ছবি দিতে পারেন, শিরোনাম পরিবর্তন করতে পারেন এবং স্থান অপসারণ করতে পারেন।

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. “আপনার গাইড”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে গাইডটি এডিট করতে চান তাতে ট্যাপ করুন।

  3. “বন্ধ করুন বাটন”-এ ট্যাপ করুন, আপনি যা কিছু পরিবর্তন করতে চান তা করুন, তারপর “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে কোনো গাইড অপসারণ করবেন?

  1. আপনার iPad-এর ম্যাপ অ্যাপে যান।

  2. “আমার গাইড”-এর নিচে, আপনি যে গাইডটি অপসারণ করতে চান, তার ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.